২০২৬ সালে CCTV DVR মেশিনে নতুন Hard Disk লাগানোর সম্পূর্ণ নিয়ম

২০২৬ সালে CCTV DVR মেশিনে নতুন Hard Disk লাগানোর সম্পূর্ণ নিয়ম। এই পোস্টে CCTV DVR মেশিন কী এবং কেন Hard Disk প্রয়োজন , DVR মেশিনে কোন ধরনের Hard Disk ব্যবহার করা উচিত, SATA Cable এবং Power Cable কানেক্ট করার পদ্ধতি, CCTV DVR Storage বাড়ানোর সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানুন এই গাইডে।

২০২৬ সালে CCTV DVR মেশিনে নতুন Hard Disk লাগানোর সম্পূর্ণ নিয়ম

২০২৬ সালে CCTV DVR মেশিনে নতুন Hard Disk লাগানোর সম্পূর্ণ নিয়ম, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এবং উপকৃত হতে পারেন। তাই বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পেজ সূচিপত্রঃ ২০২৬ সালে CCTV DVR মেশিনে নতুন Hard Disk লাগানোর সম্পূর্ণ নিয়ম

CCTV DVR মেশিন কী এবং কেন Hard Disk প্রয়োজন

CCTV DVR (Digital Video Recorder) হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা নিরাপত্তা ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা থেকে আসা ভিডিও ফুটেজকে রেকর্ড করে এবং সংরক্ষণ করে রাখে। সহজভাবে বলতে গেলে এটি হলো পুরো সিসিটিভি সিস্টেমের মস্তিষ্ক ক্যামেরা শুধু ভিডিও ধারণ করে। কিন্তু সেই ভিডিও ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার কাজটি করে DVR মেশিন। তাই একটি সম্পূর্ণ সিসিটিভি সিস্টেম চালানোর জন্য DVR অপরিহার্য একটি অংশ। DVR মেশিন সাধারণত দোকান, অফিস, বাসা, ব্যাংক স্কুল যেকোনো নিরাপত্তা প্রয়োজনীয় জায়গায় ব্যবহার করা হয়। 

এটি 24 ঘন্টা ভিডিও মনিটরিং এবং রেকর্ডিং করার সুবিধা দেয়, যাতে কোনে ঘটনা ঘটলে পরে সেই ফুটেজ দেখে বিশ্লেষণ করা যায়। আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় DVR ছাড়া সিসিটিভি সিস্টেম প্রায় অকার্যকর হয়ে যায়। কারণ লাইভ দেখলেও অতীতের কোনো ভিডিও সংরক্ষণ করা সম্ভব হয় না। Hard Disk ছাড়া DVR মেশিন কোনো ভিডিও সংরক্ষণ করতে পারে না। কারণ DVR এর ভিতরে থাকা Hard Disk সব ক্যামেরা থেকে আসা ভিডিও ডাটা স্টোর করে রাখে। যত বেশি ক্যামেরা থাকবে এবং যত দীর্ঘ সময় রেকর্ড রাখতে চাইবে তত বড় ক্ষমতার Hard Disk প্রয়োজন হবে।


উদাহরণস্বরপ 1TB বা 2TB Hard Disk দিয়ে সাধারণত কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত রেকর্ড রাখার সম্ভব হয়, যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো DVR সাধারণত ২৪/৭ চালু থাকে। তাই এখানে High Performance এবং Surveillance Grade Hard Disk ব্যবহার করা জরুরী। সাধারণ কম্পিউটারের Hard Disk এই কাজের জন্য উপযুক্ত নয়। কারণ এটি দীর্ঘ সময় একটানা কাজ করার জন্য ডিজাইন করা হয়নি। যদি ভুল Hard Disk ব্যবহার করা হয়, তাহলে রেকর্ডিং বন্ধ হয়ে যেতে পারে বা ডাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য DVR সিস্টেমে Hard Disk শুধু একটি স্টোরেজ নয় বরং পুরো নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে।

DVR মেশিনে কোন ধরনের Hard Disk ব্যবহার করা উচিত

CCTV DVR মেশিনের জন্য সব ধরনের Hard Disk ব্যবহার করা ঠিক নয়। অনেকেই ভুল করে সাধারণ Desktop বা Computer Hard Disk ব্যবহার করে ফেলেন। কিন্তু এগুলো মূলত সাধারণ কাজের জন্য তৈরি। অন্যদিকে CCTV DVR সিস্টেম দিনে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিন একটানা চালু থাকে। ফলে এখানে এমন Hard Disk প্রয়োজন হয় না, যা দীর্ঘ সময় ধরে নিরবিচারে কাজ করতে পারে এবং অতিরিক্ত চাপ সহ্য করার ক্ষমতা রাখে। এই কারণে DVR এর জন্য বিশেষভাবে তৈরি Surveillance HDD গুলো এমনভাবে ডিজাইন করা হয়। যাতে একসাথে একাধিক ক্যামেরার ভিডিও রেকর্ড করতে পারে এবং দীর্ঘ সময় ধরে স্থিতিশীল পারফরম্যান্স দিতে পারে। 

এছাড়া এই ধরনের হার্ডডিস্ক কম গরম হয়, কম ভাইব্রেশন তৈরি হয় এবং ডাটা লস হওয়ার সম্ভাবনাও তুলনামূলক কম থাকে। বর্তমানে বাজারে সবচেয়ে জনপ্রিয় CCTV Hard Disk হলো WD Purple এবং Seagate SkyHawk এই দুই ধরনের HDD। বিশেষভাবে DVR ও NVR সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে। এগুলো High-definition recording, motion recording এবং continuous video writing সহজে পরিচালনা করতে পারে। তাই দীর্ঘমেয়াদে ভালো পারফরম্যান্স এবং নিরাপদ রেকর্ডিং পেতে হলে অবশ্যই ভালো ব্র্যান্ডের Surveillance HDD  ব্যবহার করা উচিত। হার্ডডিক্স নির্বাচন করার সময় শুধু ব্র্যান্ড দেখলেই হবে না। এর Capacity এবং Compatibility সম্পর্কে ধারণা থাকতে হবে।

নিচে DVR এর জন্য ভালো Hard Disk নির্বাচন করার কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হলোঃ
  • Surveillance HDD  ব্যবহার করা সবচেয়ে নিরাপদ
  • WD Purple এবং Seagate SkyHawk সবচেয়ে জনপ্রিয়
  • 24/7 Continuous Recording Support থাকা উচিত
  • কম Heat এবং কম Noise তৈরি করে এমন HDD বেছে নেওয়া ভালো
  • DVR এর Supported Storage Limit আগে চেক করা জরুরি
  • Original এবং Warranty যুক্ত Hard Disk কেনা উচিত
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কম দামের কারণে অনেকেই Used বা Refurbished Hard Disk কিনে থাকেন। কিন্তু সিসিটিভি সিস্টেমের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ পুরনো হার্ডডিস্ক দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং গুরুত্বপূর্ণ ফুটেজ হারিয়ে যেতে পারে। তাই নিরাপত্তার জন্য সব সময় নতুন এবং ভালো মানের হার্ডডিস্ক ব্যবহার করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

নতুন Hard Disk লাগানোর আগে যে সব বিষয় জানা জরুরী

CCTV DVR মেশিনের নতুন হার্ডডিক্স লাগানোর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরী। অনেক সময় ব্যবহারকারীরা শুধু হার্ডডিস্ক কিনেই সরাসরি DVR লাগিয়ে দেন, কিন্তু আগে থেকে প্রয়োজনীয় কিছু বিষয় যাচাই না করলে পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন Hard Disk Detect না করা, recording বন্ধ থাকা, format error দেখানো বা DVR hang হয়ে যাওয়া। তাই নতুন HDD লাগানোর আগে কিছু প্রাথমিক প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে জানতে হবে আপনার DVR মেশিন কত TB পর্যন্ত Hard Disk Support করে। 

কারণ সব DVR সমান ক্ষমতার Storage Support করে না। পুরনো অনেক DVR শুধুমাত্র 1TB বা 2TB পর্যন্ত সাপোর্ট করে। আবার নতুন DVR গুলো 4TB, 6TB এমনকি 10TB পর্যন্ত সাপোর্ট করতে পারে। যদি সাপোর্ট লিমিট এর চেয়ে বড় HDD ব্যবহার করা হয়। তাহলে অনেক সময় DVR সেটি Detect করতে পারে না বা সঠিকভাবে কাজ করে না। এরপর দেখতে হবে DVR এর ভিতরে SATA Port এবং Power Connection ঠিক আছে কিনা। কারণ Hard Disk Install করার জন্য SATA Data Port এবং Power Port ঠিকভাবে কাজ করা খুবই জরুরী। 

যদি Port নষ্ট থাকে বা Cable Loose হয়। তাহলে Hard Disk Detect হবে না। তাই HDD লাগানোর আগে DVR ভেতরের কানেকশনগুলো একবার পরীক্ষা করে নেওয়া ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাওয়ার সাপ্লাই। DVR এ যদি Stable Power Supply না থাকে, তাহলে হার্ডডিক্স সঠিকভাবে কাজ করতে পারে না। অনেক সময় কম ভোল্টেজ বা Voltage fluctuation এর কারণে HDD Damage পর্যন্ত হয়ে যায়। বিশেষ করে যেসব এলাকার বিদ্যুৎ ওঠানামা বেশি হয়, সেখানে UPS ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।

CCTV DVR মেশিন খুলে Hard Disk লাগানোর সঠিক নিয়ম

CCTV DVR মেশিনে নতুন Hard Disk লাগানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে Installation Process অনুসরণ করা। কারণ সামান্য ভুলের কারণেও DVR Damage হতে পারে অথবা নতুন হার্ডডিস্ক ঠিকভাবে কাজ নাও করতে পারে। তাই কাজ শুরুর আগে DVR সম্পূর্ণভাবে বন্ধ করে পাওয়ার কেবল খুলে রাখতে হবে। কখনোই বিদ্যুৎ সংযোগ চালু অবস্থায় DVR খোলা উচিত নয়। কারণ এতে শর্ট সার্কিট বা Hardware Damage হওয়ার ঝুঁকি থাকে। DVR বন্ধ করার পর একটি স্ক্রু ড্রাইভার এর সাহায্যে উপরের কভার খুলতে হবে। বেশিরভাগ DVR এর পিছনে এবং পাশে কয়েকটি স্ক্রু থাকে, যেগুলো খুললেই সহজে কভার আলাদা করা যায়। 

কভার খোলার পর ভেতরে হার্ডডিক্স বসানোর জন্য নির্দিষ্ট একটি জায়গা দেখা যাবে। সাধারণত সেখানে Screw Hole এবং SATSA Connection আগে থেকেই দেওয়া থাকে। এরপর নতুন হার্ডডিক্সটি খুব সতর্কভাবে DVR এর HDD Slot এর মধ্যে বসাতে হবে, হার্ডডিক্স বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন circuit board বা connector অংশে অতিরিক্ত চাপ না পড়ে। কারণ HDD এর ভিতরে Components খুব sensitive হয়ে থাকে। এরপর Screw পুরোপুরি tight করেন না। এতে DVR এর ভেতরে Noise তৈরি হতে পারে এবং HDD Damage হওয়ার সম্ভাবনা থাকে।

Hard Disk Install পড়ার সময় নিচের বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখা জরুরিঃ
  • DVR অবশ্যই সম্পূর্ণ বন্ধ রাখতে হবে
  • Power Cable খুলে কাজ শুরু করতে হবে
  • Screw খুলে Cover সাবধানে সরাতে হবে
  • HDD Slot এর মধ্যে সঠিকভাবে হার্ডডিস্ক বসাতে হবে
  • সব Screw শক্তভাবে tight করতে হবে
  • কোন Cable এর ওপর চাপ পড়ছে কিনা চেক করতে হবে

SATA Cable এবং Power Cable কানেক্ট করার পদ্ধতি

CCTV DVR মেশিনে হার্ডডিস্ক লাগানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো SATA Cable এবং Power Cable সঠিকভাবে সংযোগ দেওয়া। কারণ এই দুইটি কানেকশন ছাড়া হার্ডডিস্ক কোনোভাবেই কাজ করবে না। SATA Cable মূলত DVR Motherboard এবং হার্ডডিক্স এর মধ্যে ডাটা ট্রান্সফার করার কাজ করে এবং Power Cable Hard Disk কে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে। তাই যেকোনো একটি কানেকশন ভুল হলে DVR Hard Disk Detect করতে পারবে না। সাধারণত SATA Cable দেখতে চিকন এবং ছোট হয় এবং Power Cable তুলনামূলক কিছুটা চওড়া হয়ে থাকে। 

প্রথমে SATA Cable এর এক পাশ Hard Disk এর SATA Port এ লাগাতে হবে এবং অন্য পাশ DVR motherboard এর  SATA Slot এ সংযোগ দিতে হবে। কেবল লাগানোর সময় জোর করে চাপ দেওয়া যাবে না। কারণ প্রতিটি Port নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়। সঠিক direction এ রাখলে কেবল খুব সহজেই বসে যাবে। এরপর Power Cable Hard Disk এর Power Connector এ সংযোগ করতে হবে। এই কানেকশনটি ভালোভাবে বসানো খুবই জরুরী। কারণ loose connection থাকলে HDD মাঝেমধ্যে Disconnect হতে পারে। অনেক সময় DVR চালু হলেও রেকর্ডিং হয় না। এর প্রধান কারণ হতে পারে সঠিকভাবে পাওয়ার কানেকশন না লাগানো। তাই ইন্সটল শেষ করার পর প্রতিটি কেবল আবার পরীক্ষা করা উচিত।

নতুন Hard Disk Setup ও Format করার নিয়ম

নতুন Hard Disk DVR মেশিনে লাগানোর পর শুধু কানেকশন দিলেই কাজ শেষ নয়। হার্ডডিস্ক ব্যবহার করার আগে সেটিকে DVR Design এর জন্য প্রস্তুত করতে হয়, যাকে সাধারণত Setup এবং Format বলা হয়। কারণ নতুন HDD অনেক সময় Factory অবস্থায় থাকে এবং DVR সেটিকে Recording এর জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। তাই ইন্সটল করার পর HDD Initialize বা Format করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  একটি ধাপ DVR চালু করার পর সাধারণত System Automatically নতুন Hard Disk Detect করে নেই। এরপর Monitor Screen  এ "HDD Uninitialized" "Disk Error" অথবা "Hard Disk Not Formatted" ধরনের মেসেজ দেখা যেতে পারে। 

এই অবস্থায় ভয় পাওয়ার কিছু নেই। কারণ নতুন HDD Setup এর সময় এমন নোটিফিকেশন আসা স্বাভাবিক। তখন DVR Menu তে গিয়ে Storage বা HDD Management Option থেকে Setup Process শুরু করতে হয়। সেটআপ করার জন্য প্রথমে DVR এর main menu তে প্রবেশ করতে হয়। এরপর Storage, HDD Management বা Disk Management নামে যে অপশন থাকবে, সেখানে যেতে হবে। সেখানে নতুন হার্ডডিক্স এর স্ট্যাটাস দেখা যাবে। এরপর HDD সিলেক্ট করে Format অথবা Initialize Button  এ ক্লিক করতে হবে। কয়েক মিনিটের মধ্যেই Process সম্পূর্ণ হয়ে যাবে এবং হার্ডডিস্ক রেকর্ডিং এর জন্য প্রস্তুত হয়ে যাবে।

নিচে নতুন Hard Disk Setup ও Format করার গুরুত্বপূর্ণ ধাপ গুলো দেয়া হলোঃ
  • DVR চালু করে Main Menu তে প্রবেশ করুন
  • Storage বা HDD Management Option এ যান 
  • নতুন Hard Disk Detect হয়েছে কিনা দেখুন
  • HDD Select করে Format/Initialize করুন
  • Setup শেষ হলে Recording Status Check করুন
  • Data & Time ঠিকভাবে সেট করুন

DRV Recording চালু আছে কিনা চেক করার উপায়

নতুন Hard Disk Setup করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো DVR। আসলে ঠিকভাবে রেকর্ডিং করছে কিনা তা নিশ্চিত হওয়া। অনেক সময় ব্যবহারকারীরা মনে করেন হার্ডডিক্স লাগানোর পর অটোমেটিক সবকিছু চালু হয়ে যাবে। কিন্তু বাস্তবে কিছু DVR এ Recording Manually Enable করতে হয়। তাই ইন্সটল শেষ হওয়ার পর রেকর্ডিং স্ট্যাটাস পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে DVR এর এর live view screen লক্ষ্য করতে হবে। সাধারণত ক্যামেরার পাশে লাল dot, REC Icon, অথবা Recording Symbol দেখা গেলে বুঝতে হবে DVR ভিডিও রেকর্ড করছে। 

যদি কোনো রেকর্ডিং আইকন দেখা না যায়, তাহলে সেটিংস এর মধ্যে গিয়ে রেকর্ডিং অপশন চেক করতে হবে। অনেক সময় সিডিউল বন্ধ থাকলে DVR footage save পারে না। রেকর্ডিং চেক করা সবচেয়ে সহজ উপায় হলে Playback option ব্যবহার করা। DVR Menu থেকে Playback এ গিয়ে কয়েক মিনিট আগের সময় সিলেক্ট করতে হবে। যদি সেখানে ভিডিও দেখা যায়, তাহলে বুঝতে হবে হার্ডডিস্ক সঠিকভাবে কাজ করছে এবং footage সেভ হচ্ছে। কিন্তু Playback empty দেখালে রেকর্ডিং সেটিংস পুনরায় configure করতে হবে।

নিচে DVR Recording Check করার কিছু গুরুত্বপূর্ণ উপায় দেওয়া হলোঃ
  • Live Screen এ REC Icon আছে কিনা দেখুন
  • Playback এ গিয়ে পুরনো Footage চালু করুন
  • Recording Schedule Enable আছে কিনা চেক করুন
  • Motion Detection Mode চালু থাকলে সেটিংস পরীক্ষা করুন
  • কয়েক মিনিট test recording করে ভেরিফাই করুন

Hard Disk Detect না করলে কি করবেন

অনেক সময় নতুন Hard Disk DVR মেশিনে লাগানোর পরও সিস্টেম সেটি ডিটেক্ট করতে পারে না। তখন Screen "No HDD" "Disk Not Found" অথবা "HDD Error" ধরনের মেসেজ দেখা যায়। এই সমস্যা নতুন ব্যবহারকারীদের জন্য জটিল মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই ছোটখাটো কিছু কারণে এমনটা হয়ে থাকে। তাই Panic না করে ধাপে ধাপে সমস্যার কারণ খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমেই SATA Cable ঠিকভাবে লাগানো আছে কিনা পরীক্ষা করতে হবে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই Loose Connection এর কারণে হার্ডডিস্ক ডিটেক্ট হয় না। অনেক সময় কেবল পুরোপুরি port এ প্রবেশ না করলে DVR HDD চিনতে পারে না। তাই DVR বন্ধ করে আবার কেবল খুলে পুনরায় ভালোভাবে লাগিয়ে দেখতে হবে।

নিচে Hard Disk Detect না হলে করণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হলোঃ
  • SATA cable এবং Power Cable পুনরায় চেক করুন
  • অন্য SATA Port ব্যবহার করে দেখুন
  • DVR Restart দিয়ে পুনরায় টেস্ট করুন
  • HDD অন্য ডিভাইসে লাগিয়ে ভেরিফাই করুন
  • DVR এর Storage Support Limit Check করুন
  • প্রয়োজন হলে firmware update করুন

CCTV DVR Storage বাড়ানোর সহজ উপায়

সিসিটিভি সিস্টেম ব্যবহার করার সময় অনেকেই একটি সাধারন সমস্যা দেখা যায়। হার্ডডিস্ক খুব দ্রুত পূর্ণ হয়ে যায়। বিশেষ করে বেশি সংখ্যক ক্যামেরা ব্যবহার করলে অথবা এইচডি কোয়ালিটিতে রেকর্ডিং চালু থাকলে স্টোরেজ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তখন পুরনো ফুটেজ অটোমেটিক ডিলিট হয়ে যায় এবং প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ ভিডিও খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই DVR সঠিকভাবে ম্যানেজ করা অত্যন্ত জরুরি। স্টোরেজ বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো বেশি ক্যাপাসিটি সম্পূর্ণ হার্ডডিক্স ব্যবহার করা। বর্তমান বাজারে 1TB, 2TB, 4TB এমনকি 8TB পর্যন্ত Surveillance HDD সহজে পাওয়া যায়। যদি DVR Support করে তাহলে বড় স্টোরেজ ব্যবহার করলে দীর্ঘ সময় পর্যন্ত ফুটেজ সংরক্ষণ করা সম্ভব হয়। 

বিশেষ করে ব্যবসা, প্রতিষ্ঠান বা অফিসে যেকোনো দীর্ঘদিনের রেকর্ডিং প্রয়োজন হয়। সেখানে High Capacity HDD ব্যবহার করাই সবচেয়ে ভালো সমাধান। Motion Detection Feature ব্যবহার করলেও স্টোরেজ অনেক কম খরচ হয়। এই সিস্টেমে শুধুমাত্র Movement detect হলেই DVR recording শুরু করে। ফলে খালি জায়গায় অপ্রয়োজনীয় ভিডিও সেভ হয় না এবং HDD অনেকদিন পর্যন্ত খালি থাকে। বাসা বা কম ব্যস্ত জায়গাযর জন্য এটি খুবই কার্যকর একটি অপশন। অনেক আধুনিক DVR এ H.265 Video Compression Technology ব্যবহার করা হয়, যা আগের তুলনায় অনেক কম স্টোরেজ ব্যবহার করে। তাই DVR এ যদি H.265 Support থাকে, তাহলে সেটি enable করে রাখলে ভিডিও কোয়ালিটি ঠিক রেখেও Storage সেভ করা সম্ভব হয়।

শেষ কথাঃ লেখকের মন্তব্য

এই আর্টিকেলে ২০২৬ সালে CCTV DVR মেশিনে নতুন Hard Disk লাগানোর সম্পূর্ণ নিয়ম, CCTV DVR মেশিন কী এবং কেন Hard Disk প্রয়োজন, DVR মেশিনে কোন ধরনের Hard Disk ব্যবহার করা উচিত, নতুন Hard Disk লাগানোর আগে যে সব বিষয় জানা জরুরী, CCTV DVR মেশিন খুলে Hard Disk লাগানোর সঠিক নিয়ম, SATA Cable এবং Power Cable কানেক্ট করার পদ্ধতি, নতুন Hard Disk Setup ও Format করার নিয়ম ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি DRV Recording চালু আছে কিনা চেক করার উপায়, Hard Disk Detect না করলে কি করবেন, CCTV DVR Storage বাড়ানোর সহজ উপায়, সেগুলো বিস্তারিত বুঝতে পারবেন।

ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ভালো কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Mst Rumi
Mst Rumi
রুমি টিপস আইটি একটি টেক ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক ব্লগ। এখানে ব্লগিং, SEO, অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং ও টেকনোলজি সম্পর্কিত সহজ টিপস ও গাইড শেয়ার করা হয়। নতুনদের জন্য সহজ ভাষায় তথ্য উপস্থাপন করাই আমাদের উদ্দেশ্য।