২০২৬ সালে কম বাজেটে সেরা ল্যাপটপ কেনার সম্পূর্ণ গাইড

২০২৬ সালে কম বাজেটে সেরা ল্যাপটপ কেনার সম্পূর্ণ গাইড। এই পোস্টে কম বাজেটে ল্যাপটপের জন্য সঠিক বাজেট কিভাবে ঠিক করবেন, কোন প্রসেসর (CPU) কম বাজেটের ল্যাপটপের সবচেয়ে ভালো, RAM কত GB হলে ল্যাপটপ স্মুথভাবে চলবে, SSD বনাম HDD কোন বাজেটে কোনটা বেছে নেবেন  ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানুন এই গাইডে।

২০২৬ সালে কম বাজেটে সেরা ল্যাপটপ কেনার সম্পূর্ণ গাইড

২০২৬ সালে কম বাজেটে সেরা ল্যাপটপ কেনার সম্পূর্ণ গাইড, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এবং উপকৃত হতে পারেন। তাই বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পেজ সূচিপত্রঃ ২০২৬ সালে কম বাজেটে সেরা ল্যাপটপ কেনার সম্পূর্ণ গাইড

 ২০২৬ সালে কম বাজেটে সেরা ল্যাপটপ কেনার সম্পূর্ণ গাইড

২০২৬ সালের ল্যাপটপ এখন আর শুধু বিলাসিতা নয় বরং একটি প্রয়োজনীয় ডিভাইস হয়ে গেছে। ছাত্র-ছাত্রী, ফ্রিল্যান্সার, অফিস কর্মী সবাই এখন ল্যাপটপ ব্যবহার করছে। কম বাজেটে ভালো পারফর্মেন্স এর ল্যাপটপ পাওয়া এখন আগের চেয়ে সহজ হলেও সঠিক তথ্য জানা খুব জরুরী। অনেকেই শুধু দাম দেখে ল্যাপটপ কিনে ফেলে, পরে সমস্যা হয়। তাই কেনার আগে কি প্রয়োজন সেটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি ধাপে ধাপে বুঝতে পারবে, কোন ল্যাপটপ তোমার জন্য ভালো হতে পারে।

ল্যাপটপ কেনার আগে প্রথমে বাজেট ঠিক করা দরকার। কারণ বাজেট অনুযায়ী প্রসেসর, RAM এবং স্টোরেজ নির্ধারণ হয়। কম বাজেটে সাধারণ কাজের জন্য Intel Core i3 বা Ryzen 5 বা i5 যথেষ্ট। তবে যদি ফ্রিল্যান্সিং বা হালকা এডিটিং করতে চাও, তাহলে Ryzen 5 বা i5  ভালো হবে। RAM কমপক্ষে 8GB হলে ল্যাপটপ স্মুথভাবে চলে। SSD থাকলে ল্যাপটপ অনেক দ্রুত কাজ করে এবং ব্যবহার সহজ হয়। ভুল নির্বাচন করলে পরে ধীরগতি এবং সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক কনফিগারেশন বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ।


ডিসপ্লে, ব্যাটারি এবং ব্র্যান্ড ল্যাপটপ কেনার সময় বড় ভূমিকা রাখে। Full HD ডিসপ্লে হলে চোখের জন্য আরামদায়ক হয় এবং কাজ করতে সুবিধা হয়। ব্যাটারি ব্যাকআপ কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা হওয়া উচিত। Lenovo, HP, ASUS এবং Acer কম বাজেটে ভালো ল্যাপটপ দেয়। কেনার আগে অবশ্যই রিভিউ এবং ব্যবহারকারীর মতামত দেখা উচিত। এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। সব মিলিয়ে সঠিক তথ্য জেনে ল্যাপটপ কিনলে দীর্ঘদিন ভালো ব্যবহার করা যায়।

কম বাজেটে ল্যাপটপের জন্য সঠিক বাজেট কিভাবে ঠিক করবেন

কম বাজেটে ল্যাপটপ কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপ হলো নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক বাজেট নির্ধারণ করা। এই জায়গায় অনেকেই বড় ভুল করে ফেলে। কারন তারা আগে থেকে কোনো পরিকল্পনা ছাড়াই ল্যাপটপ কিনতে যাই। ফলে কখনো দেখা যায় প্রয়োজনের চেয়ে কম দামের ল্যাপটপ কিনে ফেলেছে। আবার কখনো অযথা বেশি টাকা খরচ করে ফেলেছে। যেখানে স্পেসিফিকেশন আসলেই দরকার ছিল না। তাই বাজেট ঠিক করার আগে নিজের কাজের ধরন এবং ভবিষ্যতে লক্ষ্য পরিষ্কারভাবে বুঝে নেওয়া খুব জরুরী। কারণ সঠিক বাজেট না থাকলে ভালো কনফিগারেশন বেছে নেওয়া কঠিন হয়ে যায়।

যদি তোমার ব্যবহার একদম সাধারণ হয়। যেমন অনলাইন ক্লাস করা, ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব দেখা, অফিসের ছোটখাটো কাজ, (Word, Excel, Powerpoint) বা হালকা টাইপিং তাহলে ৩০,০০০ থেকে ৪৫০০০ টাকার মধ্যে একটি ভালো ল্যাপটপ পাওয়া সম্ভব। এই বাজেটে সাধারণত এন্ট্রি লেভেলর প্রসেসর, যেমন Intel Core i3 বা Ryzen 3 পাওয়া যায়। সাথে 4GB থেকে 8GB RAM এবং সাধারণ স্টরেজ অপশন থাকে। এই ধরনের ল্যাপটপ হালকা কাজের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দেয়। তবে ভারী সফটওয়্যার বা একসাথে অনেক কাজ (multitasking) করলে কিছুটা স্লো হতে পারে। তাই এই বাজেট শুধু বেসিক ইউজারদের জন্য সবচেয়ে উপযুক্ত।

অন্যদিকে তুমি যদি ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং বা হালকা ভিডিও এডিটিং করার কথা ভাবো, তাহলে তোমার বাজেট অবশ্যই ৪৫ থেকে ৭০ হাজার টাকার মধ্যে রাখা ভালো। এই রেঞ্জে সাধারণত অনেক ভালো কনফিগারেশন পাওয়া যায়। যেমন Intel Core i5 বা AMD Ryzen 5 প্রসেসর, 8GB RAM এবং SSD স্টোরেজ। এই স্পেসিফিকেশন থাকলে ল্যাপটপ অনেক দ্রুত কাজ করে। সফটওয়্যার লোডিং টাইমও কম হয়। এবং মাল্টিটাক্সিং খুব স্মুথভাবে করা যায়। ফলে কাজের প্রোডাক্টিভিটিও অনেক বেড়ে যায়।

সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যতের কথা মাথায় রাখা। ল্যাপটপ সাধারণত একদিন বা এক মাসের জন্য কেনা হয় না বরং কয়েক বছর ব্যবহার করা হয়। তাই শুধু বর্তমান প্রয়োজন দেখে বাজেট ঠিক করা ঠিক নয়। ভবিষ্যতে কি ধরনের কাজ করতে চাও সেটাও চিন্তা করতে হবে। একটু বেশি ভেবে ভালো কনফিগারেশনে গেলে পরে আপগ্রেডের ঝামেলা কম থাকে এবং দীর্ঘ সময় ভালো পারফরম্যান্স পাওয়া যায়। সঠিক বাজেট নির্ধারণ করতে পারলে তুমি শুধু ভালো ল্যাপটপে পাবে না বরং সময় দুইটাই বাঁচাতে পারবে।

কোন প্রসেসর (CPU) কম বাজেটের ল্যাপটপের সবচেয়ে ভালো 

ল্যাপটপ কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রসেসর (CPU)। কারণ এটি পুরো সিস্টেমের গতি এবং পারফরম্যান্স নিয়ন্ত্রণ করে। অনেকেই শুধু RAM বা স্টোরেজ দেখে সিদ্ধান্ত নেই। কিন্তু আসল শক্তি নির্ভর করে প্রসেসরের উপর। ল্যাপটপের সঠিক প্রসেসর না দিলে পরে ল্যাপটপ স্লো হয়ে যায়। সফটওয়্যার ঠিকভাবে চলে না এবং মাল্টিটাক্সিং করা কঠিন হয়ে পড়ে। তাই প্রসেসর নির্বাচন করার সময় একটু ভালোভাবে বুঝে নেওয়া খুব জরুরী। 

২০২৬ সালে কম বাজেটে ল্যাপটপের জন্য Intel Core i3 এবং ADM Ryzen 3 প্রসেসরগুলো সবচেয়ে বেসিক এবং জনপ্রিয় অপশন হিসেবে ধরা হয়। এগুলো সাধারণ কাজের জন্য যেমন অনলাইন ক্লাস, ব্রাউজিং, ইউটিউব দেখা বা হালকা সফটওয়্যার ব্যবহার করার জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দেয়। বিশেষ করে 12th বা 13th Gen Intel Core i3 বা Ryzen 3 5000 বা 7000 সিরিজের প্রসেসরগুলো আগের জেনারেশনের তুলনায় অনেক বেশি ফার্স্ট এবং এফিশিয়েন্ট ভালো হওয়াই ব্যাটারি লাইফও তুলনামূলকভাবে ভালো থাকে। 

যা ল্যাপটপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে। সবশেষে বলা যায়, প্রসেসর নির্বাচন করার সময় শুধু নাম না দেখে জেনারেশন এবং সিরিজ ভালোভাবে চেক করা উচিত। অনেক সময় পুরনো জেনারেশনের Core i5 এর চেয়ে নতুন জেনারেশনের Core i3 বেশি ভালো পারফরম্যান্স দিতে পারে। তাই সব সময় নতুন জেনারেশনের প্রসেসর বেছে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সঠিক প্রসেসরও নির্বাচন করলে কম বাজেটে একটি দ্রুত স্মুথ এবং দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য ল্যাপটপ পাওয়া সম্ভব।

RAM কত GB হলে ল্যাপটপ স্মুথভাবে চলবে 

ল্যাপটপের পারফরম্যান্স ভালোভাবে বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো RAM। RAM মূলত ল্যাপটপের মাল্টিটাক্সিং ক্ষমতা নির্ধারণ করে। অর্থাৎ একসাথে কতগুলো কাজ করা যাবে তা অনেকটাই এর উপর নির্ভর করে। অনেকের প্রসেসর ভালো হলেও কম RAM নিলে পরে ল্যাপটপ স্লো হয়ে যাওয়ার সমস্যা ফেস করে। তাই কম বাজেটের ল্যাপটপ কিনলেও RAM এর বিষয়টা অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। ২০২৬ সালের বেসিক ব্যবহারের জন্য কমপক্ষে 8GB সবচেয়ে উপযুক্ত ধরা হয়। 4GB RAM এখন আর খুব বেশি কার্যকর নয়। 

কারণ আধুনিক সফটওয়্যার এবং ব্রাউজার অনেক বেশি মেমোরি ব্যবহার করে। 8GB RAM থাকলে তুমি অনলাইন ক্লাস, ব্রাউজিং, অফিসের কাজ, হালকা সফটওয়্যার খুব সহজে চালাতে পারবে। এতে ল্যাপটপ ফ্রিজ বা ল্যাগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। যদি তুমি একটু ভারী কাজ করতে চাও যেমন ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, কোডিং বা হালকা ভিডিও এডিটিং তাহলে 16 GB RAM সবচেয়ে ভালো অপশন। 16Gb RAM থাকলে একসাথে অনেক সফটওয়্যার চালানো যায় এবং মাল্টিটাক্সিং অনেক সহজ হয়। 

বিশেষ করে যারা Chrome এ অনেক ট্যাব খুলে কাজ করে বা ভারি সফটওয়্যার ব্যবহার করে, তাদের জন্য 16GB RAM অনেক বেশি সুবিধাজনক। সবশেষে বলা যায় RAM শুধু পরিমাণ নয় বরং টাইপ এবং স্পিডও গুরুত্বপূর্ণ। DDR4 বা DDR5 RAM হলে পারফরম্যান্স আরো ভালো হয়। ভবিষ্যতের কথা মাথায় রেখে যদি বাজেট একটু বেশি থাকে, তাহলে 16GB RAM নেওয়ায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে ল্যাপটপ দীর্ঘ সময় পর্যন্ত পারফরমেন্স দিতে পারে এবং আপগ্রেডের ঝামেলা কমে যায়।

SSD বনাম HDD কোন বাজেটে কোনটা বেছে নেবেন

ল্যাপটপ কেনার সময় স্টোরেজ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এটি সরাসরি ডিভাইসের স্পিড এবং পারফরমেন্সের ওপর প্রভাব ফেলে। অনেকেই শুধু কত GB স্টোরেজ আছে, সেটার দিকে নজর দেন। কিন্তু আসল পার্থক্যটা হয় SSD এবং  HDD এর মধ্যে। HDD (Hard Disk Drive) অনেক পুরনো প্রযুক্তি যেখানে মেকানিক্যাল পার্ট ব্যবহার হয় ডাটা সংরক্ষণের জন্য। এর ফলে ডাটা পড়া এবং লেখা তুলনামূলক ধীরগতির হয়। অন্যদিকে SSD (Solid State Drive) আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেখানে কোনো মুভিং পার্ট নেই। তাই এটি অনেক দ্রুত এবং নির্ভরযোগ্য কম বাজেটের ল্যাপটপে অনেক সময় 500GB বা 1TB HDD দেওয়া থাকে। 

কারণ এতে কম দামে বেশি স্টোরেজ পাওয়া যায়। যারা শুধু ফাইল সংরক্ষণ বা হালকা কাজ করে, তাদের জন্য HDD কিছুটা কাজে লাগতে পারে। তবে সমস্যা হলো HDD থাকলে ল্যাপটপ চালু হতে বেশি সময় লাগে, সফটওয়্যার ওপেন হতে দেরি হয় এবং পুরো সিস্টেম স্লো মনে হয়। তাই 2026 সালে এসে শুধুমাত্র HDD ভিত্তিক ল্যাপটপ নেওয়া খুব একটা ভালো সিদ্ধান্ত নয়। বিশেষ করে যদি তুমি স্মুথ পারফরমেন্স চাও। অন্যদিকে SSD থাকলে ল্যাপটপের স্পিড কয়েক গুণ বেড়ে যায়। ল্যাপটপ দ্রুত চালু হয়, অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি ওপেন হয় এবং মাল্টিটাক্সিং সিস্টেম অনেক স্মার্ট হয়। 

কম বাজেটের মধ্যেও এখন 256GB SSD সহজেই পাওয়া যায়, যা বেসিক ইউজের জন্য যথেষ্ট। আর যদি বাজেট একটু বেশি থাকে, তাহলে 512GB SSD নেওয়া সবচেয়ে ভালো অপশন। কারণ এতে স্টোরেজ এবং পারফরম্যান্স দুটোই ব্যালেন্স থাকে। এমন কি কিছু ল্যাপটপে SSD এর সাথে অতিরিক্ত HDD যোগ করার সুবিধা ও থাকে, যা একটি ভালো সমাধান। সবশেষে বলা যায়, স্টোরেজ নির্বাচন করার সময় শুধু পরিমাণ না দেখে স্পিড এবং পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া উচিত। কম স্টোরেজ হলেও SSD নেওয়া অনেক বেশি কার্যকর। কারণ এটি দৈনন্দিন ব্যবহারের বড় পার্থক্য তৈরি করে। তাই যদি বাজেট সীমিত হয় তবুও চেষ্টা করা উচিত SSD নেওয়ার। সঠিক স্টোরেজ নির্বাচন করলে ল্যাপটপের ব্যবহার অনেক সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত হয়ে যায়।

ডিসপ্লে কোয়ালিটি Full HD কেন এত গুরুত্বপূর্ণ

ল্যাপটপ কেনার সময় অনেকেই প্রসেসর, RAM বা স্টোরেজের দিকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু ডিসপ্লের কোয়ালিটির বিষয়টি অনেক সময় অবহেলিত থাকে। বাস্তবে তুমি যত সময় ল্যাপটপ ব্যবহার করবে, তার বেশিরভাগই স্কিনের দিকে তাকিয়ে কাটবে। তাই ডিসপ্লে ভালো না হলে কাজ করতে অস্বস্তি হতে পারে। কম বাজেটের ল্যাপটপেও এখন Full HD (1920×1080) ডিসপ্লে পাওয়া যায়, যা আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার এবং শার্প ভিউ দেয়। তাই ল্যাপটপ কেনার ডিসপ্লে রিভোলিউশন অবশ্যই চেক করা উচিত।


Full HD ডিসপ্লের সবচেয়ে বড় সুবিধা হলো এতে ছবির ভিডিও এবং টেক্সট অনেক পরিষ্কার দেখা যায়। বিশেষ করে যারা দীর্ঘ সময় কাজ করে যেমন স্টুডেন্ট, ফ্রিল্যান্সার বা অফিস ইউজার। তাদের জন্য এটি চোখের ওপর চাপ কমায়। HD ডিসপ্লের তুলনায় Full HD তে বেশি পিক্সেল থাকে। ফলে ইমেজ কোয়ালিটি অনেক উন্নত হয়। এছাড়া ভিডিও দেখার ডিজাইন করা বা কনটেন্ট তৈরি করার সময়ও ভালো অভিজ্ঞতা পাওয়া যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসপ্লের প্যানেল। যেমন IPS বা TN। IPS প্যানেল হলে ভিউয়িং অ্যাঙ্গেল ভালো হয় এবং কালার আরো নিখুঁত দেখা যায়। 

কম বাজেটের মধ্যে চেষ্টা করা উচিত IPS Full HD ডিসপ্লে নেওয়ার। কারণ এটি দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক। অন্যদিকে TN প্যানেলে কিছুটা সস্তা হলেও এর কালার এবং ভিউয়িং অ্যাঙ্গেল তুলনামূলক কম থাকে। সবশেষে বলা যায়, এটি ভালো ডিসপ্লে শুধু দেখার জন্যই নয় বরং কাজের অভিজ্ঞতাকে অনেক উন্নত করে। তাই ল্যাপটপ কেনার সময় শুধু মাত্র পারফরম্যান্স না দেখে ডিসপ্লে কোয়ালিটিকেও গুরুত্ব দেওয়া উচিত। Full HD ডিসপ্লে থাকলে তুমি দীর্ঘ সময় আরাম করে কাজ করতে পারবে এবং ভিজুয়াল এক্সপেরিয়েন্স ও অনেক ভালো হবে।

ব্যাটারি ব্যাকআপ কেমন হওয়া উচিত কম বাজেট ল্যাপটপে

কম বাজেটের ল্যাপটপ কেনার সময় ব্যাটারি ব্যাকআপ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা অনেকেই অবহেলা করে। কিন্তু বাস্তবে ব্যাটারি ভালো না হলে ল্যাপটপ ব্যবহারের অভিজ্ঞতা অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। বিশেষ করে যারা স্টুডেন্ট বা বাইরে বসে কাজ করে তাদের জন্য ব্যাটারি ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ। কারণ সবসময় চার্জ দেওয়ার সুযোগ থাকে না। তাই ল্যাপটপ কেনার আগে ব্যাটারি কতক্ষণ চলবে, সেটি অবশ্যই ভালোভাবে জেনে নেওয়া দরকার। সাধারণত কম বাজেটে ল্যাপটপে চার থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকলেও সেটি মোটামুটি ভালো ধরা হয়। 

এই সময়ের মধ্যে তুমি অনলাইন ক্লাস, ব্রাউজিং, ভিডিও দেখা বা অফিসের কাজ সহজেই করতে পারবে। তবে যদি ল্যাপটপে হালকা কাজের পরিবর্তে ভারি সফটওয়্যার ব্যবহার করো তাহলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেতে পারে। তাই নিজের কাজের ধরন অনুযায়ী ব্যাটারির পারফরম্যান্স বিবেচনা করা জরুরী। এছাড়াও ব্যাটারির mAh বা Wh রেটিং দেখাও গুরুত্বপূর্ণ। সাধারণত বেশি Wh মানে বেশি ব্যাটারি ব্যাকআপ নতুন জেনারেশন এর প্রসেসর যেমন Intel 12th/13th Gen বা Ryzen সিরিজগুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২০২৬ সালের সেরা বাজেট ল্যাপটপ ব্র্যান্ডগুলো

কম বাজেটে ভালো ল্যাপটপ খুঁজতে গেলে ব্র্যান্ড নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। কারণ সব ব্র্যান্ড একই মানের পারফরম্যান্স বা সার্ভিস দেয় না। অনেক সময় একই দামের ল্যাপটপ হলেও ব্র্যান্ড ভেদে বিল্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ এবং কাস্টমার সাপোর্টের বড় পার্থক্য দেখা যায়। তাই শুধু স্পেসিফিকেশন দেখে সিদ্ধান্ত না নিয়ে কোন ব্র্যান্ড কতটা নির্ভরযোগ্য সেটাও বিবেচনা করা জরুরী। ২০২৬ সালে কম বাজেটের মধ্যে Lenovo একটি খুবই জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে ধরা হয়, বিশেষ করে তাদের IdeaPad সাধারণ ইউজারদের জন্য বেশ ভালো অপশন। এছাড়া HP খুব বাজেট ল্যাপটপের খেতে বেশ ভালো পারফরম্যান্স। 

তাই HP এর Pavilion এবং 15s সিরিজ কম দামে ভালো কনফিগারেশন অফার করে। ASUS বর্তমানে বেশ জনপ্রিয়। বিশেষ করে তাদের VivoBook সিরিজ স্টাইলিশ ডিজাইন এবং ভালো পারফরমেন্সের জন্য পরিচিত Acer ব্র্যান্ড কম বাজেটে ভালো স্পেসিফিকেশন দেওয়ার জন্য পরিচিত। তাদের Aspire সিরিজ অনেক সময় কম দামে ফিচার দেয়, যা বাজেট ইউজারদের জন্য সুবিধাজনক। তবে কিছু ক্ষেত্রে বিল্ড কোয়ালিটি একটু কম হতে পারে। তাই কেনার আগে রিভিউ দেখে নেওয়া ভালো। ব্র্যান্ড নির্বাচন করলে শুধু পারফরমেন্সই নয়, দীর্ঘমেয়াদী সার্ভিস এবং নির্ভরযোগ্যতাও পাওয়া যায়। তাই ল্যাপটপ কেনার আগে পরিচিত এবং পরীক্ষিত ব্র্যান্ড বেছে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

কম বাজেটে ল্যাপটপ কেনার সময় সঠিক ভুলগুলো

কম বাজেটে ল্যাপটপ কিনতে গিয়ে অনেকে কিছু সাধারণ ভুল করে। যার ফলে পরে আফসোস করতে হয়। সবচেয়ে বড় ভুল হলো কম দাম দেখে ল্যাপটপ কিনে ফেলা। অনেক সময় কম দামের লোভে এমন একটি ল্যাপটপ নেওয়া হয়, যার পারফরম্যান্স খুবই দুর্বল। এতে কয়েকদিন ব্যবহার করার পরেই ল্যাগ, হ্যাং কাজ করার সমস্যা দেখা দেয়। তাই শুধু দাম নয় স্পেসিফিকেশনও ভালোভাবে যাচাই করা দরকার। আরেকটি বড় ভুল হলো SSD এর গুরুত্ব না বোঝা। অনেকেই বেশি স্টোরেজ পাওয়ার জন্য HDD বেছে নেই। কিন্তু পরে বুঝতে পারে ল্যাপটপ অনেক স্লো বাস্তবে কম স্টোরেজ হলেও SSD থাকলে ল্যাপটপ অনেক দ্রুত কাজ করে।


এছাড়া অনেকেই 4GB RAM নিয়ে ল্যাপটপ কিনে ফেলে যা বর্তমানে যথেষ্ট নয়। ফলে মাল্টিটাক্সিং করতে গেলে সমস্যা হয়। তাই কম বাজেট হলেও অন্তত 8GB RAM নেওয়া উচিত। অনেকে আবার ভবিষ্যতের কথা না ভেবে ল্যাপটপ কিনে যা আরেকটি বড় ভুল। আজকের প্রয়োজন মেটালেও কয়েক মাস পরেই সেই ল্যাপটপ স্লো হয়ে যেতে পারে। তাই সবসময় একটু আপগ্রেড অপশন আছে কিনা যেমন RAM বা স্টোরেজ বাড়ানো যাবে কিনা এই বিষয়গুলো দেখা উচিত। সবশেষে বলা যায় সঠিক তথ্য ছাড়া তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বড় ভুল। যদি একটু সময় নিয়ে  ভালোভাবে যাচাই করে ল্যাপটপ কেনা যায়, তাহলে কম বাজেটে অনেক ভালো একটি ডিভাইস পাওয়া সম্ভব।

শেষ কথাঃ ২০২৬ সালে কম বাজেটে সেরা ল্যাপটপ কেনার সম্পূর্ণ গাইড 

এই আর্টিকেলে ২০২৬ সালে কম বাজেটে সেরা ল্যাপটপ কেনার সম্পূর্ণ গাইড, কম বাজেটে ল্যাপটপের জন্য সঠিক বাজেট কিভাবে ঠিক করবেন , কোন প্রসেসর (CPU) কম বাজেটের ল্যাপটপের সবচেয়ে ভালো , RAM কত GB হলে ল্যাপটপ স্মুথভাবে চলবে , SSD বনাম HDD কোন বাজেটে কোনটা বেছে নেবেন, ডিসপ্লে কোয়ালিটি Full HD কেন এত গুরুত্বপূর্ণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ কেমন হওয়া উচিত কম বাজেট ল্যাপটপে, ২০২৬ সালের সেরা বাজেট ল্যাপটপ ব্র্যান্ডগুলো, কম বাজেটে ল্যাপটপ কেনার সময় সঠিক ভুলগুলো, সেগুলো বিস্তারিত বুঝতে পারবেন।

ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ভালো কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Mst Rumi
Mst Rumi
রুমি টিপস আইটি একটি টেক ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক ব্লগ। এখানে ব্লগিং, SEO, অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং ও টেকনোলজি সম্পর্কিত সহজ টিপস ও গাইড শেয়ার করা হয়। নতুনদের জন্য সহজ ভাষায় তথ্য উপস্থাপন করাই আমাদের উদ্দেশ্য।