ফাইভারে প্রফেশনাল গিগ তৈরীর সঠিক নিয়ম ২০২৬
ফাইভারে প্রফেশনাল গিগ তৈরীর সঠিক নিয়ম ২০২৬। এই পোস্টে ফাইভারে গিগ কি এবং কেন গুরুত্বপূর্ণ, সঠিক সার্ভিস নির্বাচন করার কৌশল, গিগ টাইটেল লেখার সঠিক নিয়ম, আকর্ষণীয় গিগ ডেসক্রিপশন লেখার কৌশল, ফাইভারে গিগের জন্য ভালো ইমেজ তৈরি করার উপায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানুন এই গাইডে।
ফাইভারে প্রফেশনাল গিগ তৈরীর সঠিক নিয়ম ২০২৬, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এবং উপকৃত হতে পারেন। তাই বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্রঃ ফাইভারে প্রফেশনাল গিগ তৈরীর সঠিক নিয়ম ২০২৬
- ফাইভারে প্রফেশনাল গিগ তৈরীর সঠিক নিয়ম ২০২৬
- ফাইভারে গিগ কি এবং কেন গুরুত্বপূর্ণ
- সঠিক সার্ভিস নির্বাচন করার কৌশল
- গিগ টাইটেল লেখার সঠিক নিয়ম
- আকর্ষণীয় গিগ ডেসক্রিপশন লেখার কৌশল
- ফাইভারে গিগের জন্য ভালো ইমেজ তৈরি করার উপায়
- সঠিক ট্যাগ ও ক্যাটাগরি নির্বাচন
- গিগ প্রাইস নির্বাচন করার সঠিক পদ্ধতি
- নতুন সেলারদের জন্য র্যাঙ্ক বাড়ানোর উপায়
- শেষ কথাঃ ফাইভারে প্রফেশনাল গিগ তৈরীর সঠিক নিয়ম ২০২৬
ফাইভারে প্রফেশনাল গিগ তৈরীর সঠিক নিয়ম ২০২৬
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং অনেক মানুষের জন্য আয়ের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে
উঠেছে। আর এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফাইবার অন্যতম পরিচিত একটি
মার্কেটপ্লেস। এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তাদের দক্ষতা অনুযায়ী কাজ
খুঁজে নিতে পারেন এবং অনলাইন এর মাধ্যমে আয় করার সুযোগ পান। তবে ফাইবারে শুধু
অ্যাকাউন্ট খুললেই কাজ পাওয়া যায় না। এর জন্য একটি ভালো ও প্রফেশনাল গিগ তৈরি
করা খুবই গুরুত্বপূর্ণ।
গিগ হলো মূলত আপনার সার্ভিসের একটি পরিচয়। যেখানে আপনি কি ধরনের কাজ করেন এবং
ক্লায়েন্টকে কি ধরনের সুবিধা দিতে পারেন তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। তাই গিগ
তৈরি করার সময় কিছু বিষয় বিশেষভাবে খেয়াল রাখা দরকার। প্রথমত আপনার যে দক্ষতা
রয়েছে সেই অনুযায়ী একটি নির্দিষ্ট সার্ভিস নির্বাচন করা উচিত। অনেকেই একসাথে
অনেক ধরনের কাজ দেখাতে চান, কিন্তু এতে ক্লায়েন্ট এর কাছে বিষয়টি পরিষ্কার হয়
না বরং একটি নির্দিষ্ট সার্ভিসের ওপর ফোকাস করলে গিগটি আরো প্রফেশনাল দেখায় এবং
ক্লায়েন্ট সহজে বুঝতে পারে আপনি ঠিক কি ধরনের কাজ করেন।
গিগ তৈরি করার সময় গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে। একটি পরিষ্কার ও আকর্ষণীয় টাইটেল ক্লায়েন্টকে গিগটি দেখতে আগ্রহী করে
তোলে। একইভাবে গিগের বর্ণনা বা ডেসক্রিপশন এমনভাবে লেখা উচিত, যাতে ক্লায়েন্ট
সহজে বুঝতে পারেন, আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন এবং কেন তাকে আপনার সার্ভিস
নেওয়া উচিত। এখানে খুব বড় বড় কথা না লিখে সহজ ভাষায় নিজের কাজের ধরন তুলে ধরা
ভালো।
এছাড়া একটি ভালো মানের গিগ ইমেজ ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ
ক্লায়েন্ট প্রথমে ইমেজ দেখেই গিগে প্রবেশ করেন। যদি ইমেজ সুন্দর এবং প্রফেশনাল
হয়, তাহলে গিগের প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়। ২০২৬ সালের ফাইবারে প্রতিযোগিতা
আগের তুলনায় আরো বেশি। তাই গিগ তৈরি করার সময় প্রতিটি ধাপে একটু যত্ন নেওয়া
দরকার। সঠিকভাবে গিগ তৈরি করা গেলে ধীরে ধীরে ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করা
সম্ভব হয় এবং নতুন সেলার হিসেবেও ভালো সুযোগ পাওয়া যায়।
ফাইভারে গিগ কি এবং কেন গুরুত্বপূর্ণ
ফাইভার এমন একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স কাজ
কেনা-বেচা হয়। এখানে যারা কাজ দেন, তাদেরকে বলা হয় বায়ার এবং যারা কাজ করেন,
তাদেরকে বলা হয় সেলার। এই প্লাটফর্মে সেলাররা তাদের যে সার্ভিস বা কাজটি অফার
করেন সেটিকেই মূলত গিগ বলা হয়। সহজভাবে বলতে গেলে গিগ হলো এমন একটি সার্ভিস পেজ,
ফ্রিল্যান্সার তার দক্ষতা, কাজের ধরন এবং সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে
ধরেন।
কেউ যদি লোগো ডিজাইন, আর্টিকেল রাইটিং বা ভিডিও এডিটিং কাজ করেন, তাহলে তিনি সেই
কাজের জন্য একটি গিগ তৈরি করেন। সেই গিগের মধ্যে লেখা থাকে তিনি কি ধরনের কাজ
করেন, কত সময়ে কাজ শেষ করবেন এবং তার জন্য কত টাকা নেওয়া হবে। বায়াররা যখন
ফাইবারে কোনো কাজ খুঁজতে আসেন তখন তারা বিভিন্ন গিগ দেখেন এবং যেটি ভালো মনে হয়
সেটি বেছে নেন। তাই বলা হয় যে, গিগ হলো একজন ফ্রিল্যান্সারের অনলাইনের দোকানের
মতো, যেখানে তার সার্ভিস গুলো সাজানো থাকে।
গিগ যত সুন্দর এবং পরিষ্কার তৈরি করা হয়, তত বেশি মানুষ সেটি দেখতে আগ্রহী হয়।
ফাইবারে সফল হতে চাইলে একটি ভালো গিগ থাকা গুরুত্বপূর্ণ। কারণ বায়াররা আপনার
প্রোফাইল নয় বরং আপনার গিগ দেখে থাকেন। যদি গিগটি পরিষ্কার, আর্কষণীয় এবং তথ্য
সমৃদ্ধ হয়, তাহলে বায়ারের মনে আপনার প্রতি আস্থা তৈরি হয়। অনেক সময় দেখা যায়,
একই ধরনের সার্ভিস অনেকের দিচ্ছেন কিন্তু যাদের গিগ একটু বেশি সুন্দরভাবে সাজানো
থাকে তারা তুলনামূলকভাবে বেশি অর্ডার পান।
এর কারণ হলো একটি ভালো গিগ ক্লায়েন্টকে বুঝতে সাহায্য করে যে আপনি আপনার কাজ
সম্পর্কে সিরিয়াস এবং পেশাদারভাবে কাজ করতে প্রস্তুত। কাজের উদাহরণ যেমন
পরিষ্কার বর্ণনা এবং সঠিক তথ্য থাকে, তাহলে বায়ারের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
তাই ফাইবারে কাজ শুরু করার আগে গিগ তৈরির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
সঠিকভাবে গিগ তৈরি করা গেলে নতুন সেলার হলে ধীরে ধীরে বায়ারের নজরে আসা সম্ভব হয়
এবং সময়ের সাথে সাথে ভালো রেটিং ও অর্ডার পাওয়ার সুযোগ হয়।
সঠিক সার্ভিস নির্বাচন করার কৌশল
ফাইবারে কাজ শুরু করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো সঠিক
সার্ভিস নির্বাচন করা। অনেক নতুন ফ্রিল্যান্সার শুরুতেই এই জায়গা ভুল করে বসেন।
তারা অনেক সময় অন্যদের দেখে একই ধরনের কাজ বেছে নেন। কিন্তু সেই কাজ করার জন্য
নিজের পর্যাপ্ত দক্ষতা আছে কিনা তা ভেবে দেখেন না। ফলে গিগ তৈরি করার পরও কাজ
পাওয়া কঠিন হয়ে যায়। তাই ফাইবারে সার্ভিস নির্বাচন করার সময় প্রথমে নিজের
দক্ষতার দিকে নজর দেওয়া উচিত।
গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডাটা এন্টি বা অন্য কোনো বিষয়ে কাজ জানেন,
সেই কাজটিকেই সার্ভিস হিসেবে বেছে নেওয়া ভালো। এতে কাজ করার সময় আত্মবিশ্বাস
থাকে এবং ক্লায়েন্টের কাজ ভালোভাবে সম্পন্ন করা। অনেক সময় দেখা যায়, কেউ এমন
কাজ বেঁচে নেন, সেটা পুরোপুরি জানেন না। এতে ক্লায়েন্ট সন্তুষ্ট না হলে খারাপ
রিভিউ পাওয়ার সম্ভাবনা থাকে। তাই শুরুতেই নিজের শক্তির জায়গা খুঁজে বের করা খুব
গুরুত্বপূর্ণ।
আরেকটি বিষয় হলো মার্কেটের চাহিদা বোঝা। ফাইভারে কোন ধরনের কাজের চাহিদা বেশি
এবং কোন কাজগুলো তুলনামূলকভাবে কম প্রতিযোগিতামূলক খেয়াল করলে সার্ভিস নির্বাচন
করা সহজ হয়। অনেক সময় এমন কিছু ছোট ছোট সার্ভিস থাকে, যেগুলোতে প্রতিযোগিতা কম
হলেও বায়াররা নিয়মিত কাজ দিয়ে থাকেন। বিভিন্ন গেগ দেখে ধারণা নেওয়া ভালো যে
মানুষ কি ধরনের কাজ বেশি খুঁজছেন।
একই সাথে খুব বেশি জটিল সার্ভিস দিয়ে শুরু না করে সহজ এবং পরিষ্কার একটি সার্ভিস
দিয়ে শুরু করা ভালো। এতে নতুন সেলার হিসেবে অভিজ্ঞতা অর্জন করা সহজ হয় এবং ধীরে
ধীরে নিজের প্রোফাইল শক্তিশালী করা যায়। সব মিলিয়ে বলা যায় যে, সঠিক সার্ভিস
নির্বাচন করার সময় নিজের দক্ষতা, আগ্রহ এবং বাজারের চাহিদা এই তিনটি বিষয়
মাথায় রাখলে ফাইবারে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়।
গিগ টাইটেল লেখার সঠিক নিয়ম
ফাইবারে একটি গিগ তৈরি করার সময় টাইটেল বা শিরোনাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে। যখন ফাইবারে বায়াররা কোনো সার্ভিস খোঁজেন তখন সার্চ রেজাল্টে প্রথমে যে
জিনিসটি তাদের চোখে পড়ে, সেটি হলো গিগের টাইটেল। টাইটেল যদি পরিষ্কার, সংক্ষিপ্ত
এবং আকর্ষণীয় হয়, তাহলে ক্লায়েন্ট সেই গিগে প্রবেশ করার সম্ভব না অনেক বেড়ে
যায়। অনেক নতুন সেলার গিগ টাইটেল লেখার সময় বড় বড় বাক্য ব্যবহার করেন,
অতিরিক্ত শব্দ যোগ করেন যা আসলে প্রয়োজন হয় না, জটিল হয়ে যায় এবং ক্লাইন্ট
সহজে বুঝতে পারেন না যে আসলে কি ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে।
লেখার সময় সবচেয়ে ভালো পদ্ধতি হলো সহজ ভাষা ব্যবহার করা। এমন শব্দ থাকা উচিত,
যা সার্ভিসের মূল বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করে। যিদ কেউ লোগো ডিজাইন এর কাজ
করেন, তাহলে টাইটেল এর নিচে লোগো ডিজাইন শব্দটি অবশ্যই থাকা উচিত। এতে যখন কেউ এই
ধরনের সার্ভিস খুঁজবেন তখন গিগটি সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা বাড়ে। আরেকটি
গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইটেল এর মধ্যে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার না করা।
অনেক সময় দেখা যায় কেউ খুব বেশি একটি কথা যোগ করেন। যেমন সুপার, বেস্ট ইত্যাদি।
যদিও এই শব্দগুলো শুনতে ভালো লাগে কিন্তু সব সময় এগুলো ব্যবহার করা দরকার হয় না
বরং টাইটেলটি এমনভাবে লেখা ভালো যাতে ক্লায়েন্ট দ্রুত বুঝতে পারেন আপনি কি কাজ
করবেন। এছাড়া টাইটেলের মধ্যে গুরুত্বপূর্ণ কিওর্য়াড ব্যবহার করা খুব জরুরী। কারণ
ফাইবারের সার্চ মূলত এই কিওয়ার্ডের ওপর ভিত্তি করেই গিগগুলোকে দেখায়।
আর ভাবা দরকার যে ক্লায়েন্ট সাধারণত কোন শব্দ ব্যবহার করে সার্ভিস খোঁজেন। সেই
অনুযায়ী টাইটেল তৈরি করে গিগটি আরো কার্যকর হয়। সব মিলিয়ে বলা যায় যে, একটি
ভালো গিগ হলো এমন একটি শিরোনাম যা সংক্ষিপ্ত, পরিষ্কার এবং সার্ভিসের মূল বিষয়টি
তুলে ধরে। এতে ক্লায়েন্টের আগ্রহ বাড়ে এবং গিগে ক্লিক করার সম্ভাবনা অনেকটা
বেড়ে যায়।
আকর্ষণীয় গিগ ডেসক্রিপশন লেখার কৌশল
ফাইবারে একটি গিগ তৈরি করার সময় ডেসক্রিপশন বা বর্ণনা খুব গুরুত্বপূর্ণ একটি
অংশ। গিগের টাইটেল দেখে ক্লায়েন্ট প্রথমে আগ্রহী হন কিন্তু ডিসক্রিপশন পড়েই তিনি
সিদ্ধান্ত নেন যে, আপনার সার্ভিসটা নেবেন কিনা। তাই ডেসক্রিপশন লেখার সময়
এমনভাবে লিখতে হয় যাতে ক্লায়েন্ট সহজে বুঝতে পারেন আপনি কি ধরনের কাজ করবেন।
তার জন্য তিনি কি সুবিধা পাবেন। নতুন সেলাররা ডেসক্রিপশন লেখার সময় খুব ছোট করে
কয়েকটি লাইন লিখে দেন, অথবা অন্য কারো লেখা কপি করে ব্যবহার করেন।
এতে গিগটি খুব সাধারণ মনে হয় এবং ক্লায়েন্টের কাছে বিশ্বাসযোগ্যতা কমে যায়।
তাই লেখার সময় নিজের ভাষায় পরিষ্কারভাবে কাজের ধরন ব্যাখ্যা করা ভালো। একটি ছোট
পরিচিতি লেখা যেতে পারে যেখানে বোঝানো হবে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন। তারপর
বিস্তারিতভাবে উল্লেখ করা যায় আপনি ঠিক কি কাজ করবেন, কত সময়ের মধ্যে কাজ শেষ
করবেন এবং ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি ধরনের ফলাফল আশা করতে পারেন। সহজ ভাষা
ব্যবহার করলে ক্লায়েন্ট পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বিষয়টি দ্রুত বুঝতে
পারবেন।
আরো পড়ুনঃ
ইউটিউব শর্টস থেকে ইনকাম না হওয়ার আসল কারণ
ডেসক্রিপশনকে আরও আকর্ষণীয় করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলাদা করে উল্লেখ
করা যেতে পারে। যেমন আপনি কি কি সুবিধা দিচ্ছেন, আপনার সার্ভিস কেন অন্যদের থেকে
আলাদা, কাজটি আপনি কিভাবে যত্ন সহকারে সম্পন্ন করবেন, পরিষ্কারভাবে লিখলে গিগ আরো
শক্তিশালী হয়। অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সার তাদের ডেসক্রিপশনে কাজের ধাপ বা
প্রক্রিয়া ছোট ছোট পয়েন্টে তুলে ধরেন।এতে ক্লায়েন্টের কাছে আরো সহজ হয়ে
যায়।
ডেসক্রিপশনের শেষে একটি ভদ্র আমন্ত্রণমূলক বাক্য লেখা যেতে পারে। যেমন
ক্লায়েন্টকে কাজের বিষয়ে আগে যোগাযোগ করার অনুরোধ করা। এতে ক্লায়েন্টের সাথে
যোগাযোগ বাড়ে এবং কাজ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সব মিলিয়ে বলা যায়
যে, একটি ভালো গিগ ডেসক্রিপশন এমন হওয়া উচিত যা পরিষ্কার, তথ্য সমৃদ্ধ এবং সহজে
পড়তে পারে। এতে ক্লায়েন্টের কাছে আপনার সার্ভিসটি আরও পেশাদার মনে হয় এবং গিগ
থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
ফাইভারে গিগের জন্য ভালো ইমেজ তৈরি করার উপায়
ফাইভার বা যেকোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে গিগ ইমেজ হচ্ছে আপনার প্রথম
ইমপ্রেশন। এই ইমপ্রেশনটাই অনেক সময় ক্লাইন্টকে আপনার দিকে টেনে আনে বা দূরে
সরিয়ে দেয়। তাই একটি আকর্ষণীয়, পরিষ্কার এবং পেশাদার ইমেজ তৈরি করা খুবই
গুরুত্বপূর্ণ। তাই আপনাকে বুঝতে হবে আপনার বিগের মূল সার্ভিস কি এবং ভিজুয়ালি
কিভাবে সহজভাবে বোঝানো যায়। ইমেজে বেশি লেখা না দিয়ে কম শব্দে শক্তিশালী মেসেজ
দেওয়াই ভালো। এমন কালার ব্যবহার করা উচিত যা চোখে লাগে কিন্তু অতিরিক্ত ঝলমলে
না।
ফ্রন্ট অবশ্যই পরিষ্কার ও পড়তে সহজ হতে হবে। কারণ ক্লায়েন্টরা দ্রুত স্ক্রল
করার সময় প্রথম কয়েক সেকেন্ডের সিদ্ধান্ত নেই। যদি পরিষ্কার ও মিনিমাল হয়
তাহলে সেটি আরো প্রফেশনাল দেখায়। আপনি চাইলে আপনার সার্ভিস অনুযায়ী আইকন বা ছোট
গ্রাফিক্স ব্যবহার করতে পারেন। যেমন বিষয়টি সহজে বোঝায় ফটোশপ, ক্যানভা বা অন্য
ডিজাইন টুল ব্যবহার করে সহজেই ভালো মানের ইমেজ বানানো যায়। ইমেজের সাইজ মাপ
অনুযায়ী রাখতে হবে যাতে কাটাছেঁড়া না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
ইউনিক হয় এবং অন্য কারো কপি না হয়।
কারণ ইউনিক ডিজাইন ক্লায়েন্টের বিশেষ বাড়ায়। আপনি চাইলে একটি ছোট হেডলাইন
ব্যবহার করতে পারেন আর সংক্ষেপে তুলে ধরতে পারেন। উদাহরণস্বরূপ প্রফেশনাল এসইও
সার্ভিস ব্যবহার করা যেতে পারে। ইমেজে অতিরিক্ত তথ্য দিলে সেটি জটিল হয়ে
যায়। তাই যতটা সম্ভব সরল রাখা ভালো। ভালো ইমেজ মানেই বেশি ক্লিক এবং বেশি অর্ডার
পাওয়ার সম্ভাবনা। তাই প্রতিটি গিগের জন্য আলাদা ডিজাইন তৈরি করা উচিত। একই
টেমপ্লেট বারবার ব্যবহার করলে প্রোফাইল কম আকর্ষণীয় দেখায়। সবশেষে মনে রাখতে
হবে, ইমেজই আপনার ডিজিটাল মার্কেটিং এর প্রথম হাতিয়ার।
সঠিক ট্যাগ ও ক্যাটাগরি নির্বাচন
ফাইভার বা যেকোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ট্যাগ এবং ক্যাটাগরি নির্বাচন করা
একটি গিগকে সফল করার জন্য অন্যতম ধাপ। অনেকেই ভালো সার্ভিস দিয়েও অর্ডার
পায় না শুধুমাত্র ভুল ট্যাগ ও ক্যাটাগরি ব্যবহার করার কারণে। প্রথমে আপনাকে
ভালোভাবে বুঝতে হবে আপনার সার্ভিস আসলে কোন শ্রেণীর মধ্যে পড়ে এবং সাধারণত
ক্লায়েন্ট কি লিখে সার্চ করে। উদাহরণ হিসেবে যদি আপনি লোগো ডিজাইন করেন তাহলে
গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি নির্বাচন করা উচিত এবং ট্যাগ হিসেবে বিজনেস লোগো এর
মতো কিওর্য়াড ব্যবহার করতে হবে।
আর এমনভাবে নির্বাচন করতে হবে যাতে ক্লায়েন্ট যেভাবে সার্চ করে ঠিক সেই
শব্দগুলোর সাথে মিলে যায়। অনেকেই ভুল করে খুব জেনারেল ট্যাগ ব্যবহার করেন। অনেক
সময় অতিরিক্ত অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করলে গিগের মান কমে যাই এবং সার্চে
পিছিয়ে পড়ে। তাই প্রতিটি ট্যাগ হতে হবে নির্ভুল, লক্ষ্যভিত্তিক এবং সার্চ
ইন্টেন্ট অনুযায়ী। ক্যাটাগরি নির্বাচন করার সময়ও একই নিয়ম কাজ করে। কারণ ভুল
ক্যাটাগরি দিলে ফাইভার অ্যালগরিদম আপনার গিগকে ঠিকভাবে বুঝতে পারে না।
আপনি চাইলে প্রতিযোগীদের টপ রাঙ্কিং গিগ দেখে ধারণা নিতে পারেন তবে সরাসরি কপি
করা ঠিক নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যাগ রিচার্জ করা এবং ক্লাইন্টের
বিহেভিয়ার বোঝা। শুধু অনুমান করে ট্যাগ লিখলে কাজ হবে না বরং আপনাকে বুঝতে হবে
মানুষ আসলে কি লিখে সার্চ করছে। এজন্য আপনি ফাইবারে সার্চ, ট্রেন্ড বা
প্রতিযোগীদের গিগ বিশ্লেষণ করতে পারেন। ক্যাটাগরি নির্বাচন করার সময় অবশ্যই
সবচেয়ে নির্দিষ্ট সাব ক্যাটাগরি বেছে নিতে হবে।
কারণ জেনারেল ক্যাটাগরি আপনাকে বেশি কম্পিটিশন এর মধ্যে ফেলে দেয়। আরেকটি বিষয়
হলো ট্যাগের সংখ্যা এবং ভারসাম্য রাখা। খুব বেশি এক ধরনের ট্যাগ না দিয়ে বিভিন্ন
দিক কভার করা। যেমন সার্ভিস, ইন্ডাস্ট্রি এবং ক্লায়েন্ট টাইপ এই তিন দিক মাথায়
রেখে গিগ সাজানো উচিত। ক্যাটাগরির ব্যবহার করলে আপনার গিগে শুধু ভিউ বাড়বে না
বরং কনভার্শন বাড়িয়ে দেয়। এটি এমন একটি কৌশল যা ছোট পরিবর্তন হলেও বড় ফলাফল
এনে দিতে পারে বিশেষ করে নতুন ফ্রিল্যান্সারদের জন্য।
গিগ প্রাইস নির্বাচন করার সঠিক পদ্ধতি
ফাইভারে গিগ প্রাইস ঠিকভাবে নির্ধারণ করা একজন ফ্রিল্যান্সারের সফলতার জন্য খুবই
গুরুত্বপূর্ণ একটি ধাপ। কারণ ভুল প্রাইসিং আপনার অর্ডার কমিয়ে দিতে পারে বা
ক্লায়েন্টের আস্থা নষ্ট করে দিতে পারে। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি যে সার্ভিস
দিচ্ছেন তার মার্কেট ভ্যালু কত এবং নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনি কোথায়
দাঁড়িয়ে আছেন। শুরুতে খুব বেশি প্রাইস না রেখে প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয়
একটি দাম নির্ধারণ করা ভালো।
যাতে ক্লায়েন্ট সহজে আপনাকে ট্রাই করতে আগ্রহী হয়। উদাহরণ হিসেবে যদি আপনি লোগো
ডিজাইন করেন তাহলে শুরুতে বেসিক প্যাকেজ কম দামে রেখে ধীরে ধীরে এক্সপেরিয়েন্স ও
রিভিউ বারার সাথে সাথে দাম বাড়ানো যেতে পারে। প্রাইস সেট করার সময় অবশ্যই আপনার
সময়, পরিশ্রম এবং দক্ষতা বিবেচনা করতে হবে। কারণ খুব কম দামে কাজ করলে আপনি
দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবেন। আবার খুব বেশি দাম দিলে নতুন অবস্থায় অর্ডার
পাওয়া কঠিন হয়ে যাবে। তাই ব্যালেন্স প্রাইস স্ট্যাটেজি তৈরি করা জরুরী।
এছাড়া প্রতিযোগীদের গিগ দেখে ধারণা নেওয়া যেতে পারে। তবে সরাসরি কপি না করে
নিজের সার্ভিস অনুযায়ী সেট করতে হবে। প্রাইসিং এর সাথে প্যাকেজ সিস্টেম ব্যবহার
করা খুব কার্যকর। যেমন বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজ তৈরি করা।
এতে ক্লায়েন্টের বাজেট অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ থাকে। একটি ভালো প্রাইস
স্ট্র্যাটেজি শুধু অর্ডার বাড়ায় না বরং আপনার প্রফেশনাল ইমেজ ও শক্তিশালী করে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গিগ প্রাইসকে সময়ের সাথে আপডেট করা এবং মার্কেট
ডিমান্ড অনুযায়ী পরিবর্তন করা।
অনেকেই একই দাম দীর্ঘদিন ধরে রেখে দেন ধীরে ধীরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে।
আপনাকে নিয়মিতভাবে মার্কেট রিসার্চ করতে হবে এবং দেখতে হবে আপনার স্কিল লেভেলের
ফ্রিল্যান্সাররা কত চার্জ করছে। যদি আপনার রিভিউ এবং ডেলিভারি ভ্যালু ভালো হয়
তাহলে আপনি ধীরে ধীরে প্রাইস বাড়াতে পারবেন। এছাড়া ক্লায়েন্টকে ভ্যালু বোঝানোও
গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি শুধু কাজই দিচ্ছেন না বরং একটি সম্পূর্ণ সমাধান
দিচ্ছেন। এটা তাদের বুঝতে হবে। প্যাকেজে এক্সট্রা সুবিধা যেমন দ্রুত ডেলিভারি,
অতিরিক্ত রিভিশন বা বোনাস সার্ভিস যোগ করলে প্রিমিয়াম প্রাইস নেওয়া সহজ হয়।
নতুন সেলারদের জন্য র্যাঙ্ক বাড়ানোর উপায়
ফাইভারে নতুন সেলার হিসেবে রাঙ্ক বাড়ানোর শুরুতে একটু কঠিন মনে হলেও সঠিক
স্ট্র্যাটেজি অনুসরণ করলে খুব দ্রুত উন্নতি আনা সম্ভব। আর এর জন্য সবচেয়ে
গুরুত্বপূর্ণ বিষয় হলো গিগ অপটিমাইজেশন এবং ধৈর্য ধরে নিয়মিত কাজ করা।
প্রথমেই আপনাকে আপনার প্রোফাইল সম্পূর্ণভাবে প্রফেশনালভাবে সাজাতে হবে যেমন
পরিষ্কার প্রোফাইল ছবি এবং স্কিল ডেসক্রিপশন ঠিকভাবে লেখা। এরপর আপনার গিগ টাইটেল
এমনভাবে তৈরি করতে হবে যাতে ক্লায়েন্ট সহজে সার্চ করলে আপনার গিগ সামনে আসে।
ট্যাগ এবং ক্যাটাগরি কিভাবে নির্বাচন করা র্যাঙ্ক বাড়ানোর মূল ভিত্তি।
কারণ ভুল ট্যাগ দিলে আপনার গিগ সার্চে সামনে দেখা যাবে না। গিগ ডেসক্রিপশন অবশ্যই
পরিষ্কার, সহজ এবং ক্লায়েন্ট ফোকাসড হতে হবে। যেন আপনি বোঝাবেন কেন ক্লায়েন্ট
আপনাকে বেছে নেবে। প্রথমদিকে কম দামে কাজ নেওয়া একটি কার্যকর কৌশল। কারণ এতে
দ্রুত অর্ডার পাওয়া যায় এবং রিভিউ জমা হয়। রিভিউ যত ভালো ফাইভার অ্যালগরিদম তত
বেশি আপনার উপরে দেখাবে। দ্রুত রেসপন্স দেওয়া খুব জরুরী। কারণ রেসপন্স টাইমও
র্যাঙ্কিং সেক্টর হিসেবে কাজ করে।
ইনবক্সে ক্লায়েন্ট মেসেজের উত্তর যত দ্রুত দেবেন, তত বেশি কনভার্শন পাওয়ার
সম্ভাবনা থাকে। গিগ ইমেজ এবং ভিডিও আকর্ষণীয় হলে ক্লিক রেট বেড়ে যায় যা
র্যাঙ্কিং উন্নত করে। নিয়মিত গিগ আপডেট করা এবং নতুন কিওয়ার্ড যোগ করা খুব
গুরুত্বপূর্ণ ধাপ। কিছু সময় ফাইভারে একটিভ থাকা অ্যালগরিদমকে পজেটিভ সিগনাল
দেয়। র্যাঙ্ক বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো ক্লায়েন্ট সন্তুষ্টি
নিশ্চিত করা। একবার ভালো রিভিউ পেলে সেটি আপনার ভবিষ্যতে অর্ডারের সুযোগ অনেক
বাড়িয়ে দেয়।
আরো পড়ুনঃ নতুন ব্লগে গুগল ইনডেক্স দ্রুত করার কৌশল
কাজ ডেলিভারি করার সময় মতো বা তার আগে ডেলিভারি দেওয়া উচিত। কারণ লেট ডেলিভারি
ক্লায়েন্ট পছন্দ করে না। ক্লায়েন্টকে অতিরিক্ত ভ্যালু দেওয়ার চেষ্টা করতে হবে।
যেমন ছোট একটা সার্ভিস বা ফ্রি রিভিশন অফার করা। এতে ক্লায়েন্ট খুশি হয় এবং
পজেটিভ রিভিউ দেয়। একই সাথে ফাইভারের গাইডলাইন মেনে চলা খুব জরুরী। কারণ কোনো
নীতিমালা ভাঙলে র্যাঙ্ক কমে যেতে পারে। শেষ পর্যন্ত মনে রাখতে হবে ফাইভারে
একদিনে সাফল্য আসে না বরং ধারাবাহিকতা, মানসম্মত কাজ এবং স্মার্ট স্ট্র্যারেজি এর
মাধ্যমে ধীরে ধীরে র্যাঙ্ক তৈরি করা হয়।
শেষ কথাঃ ফাইভারে প্রফেশনাল গিগ তৈরীর সঠিক নিয়ম ২০২৬
এই আর্টিকেলে ফাইভারে প্রফেশনাল গিগ তৈরীর সঠিক নিয়ম ২০২৬, ফাইভারে গিগ কি এবং
কেন গুরুত্বপূর্ণ, সঠিক সার্ভিস নির্বাচন করার কৌশল, গিগ টাইটেল লেখার সঠিক
নিয়ম, আকর্ষণীয় গিগ ডেসক্রিপশন লেখার কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করা
হয়েছে। পাশাপাশি ফাইভারে গিগের জন্য ভালো ইমেজ তৈরি করার উপায়, সঠিক ট্যাগ ও
ক্যাটাগরি নির্বাচন, গিগ প্রাইস নির্বাচন করার সঠিক পদ্ধতি, নতুন সেলারদের জন্য
র্যাঙ্ক বাড়ানোর উপায়, সেগুলো বিস্তারিত বুঝতে পারবেন।
ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে
শেয়ার করুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আপনার
মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ভালো
কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে।

রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url