লিঙ্কডইন থেকে ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট পাওয়ার ২৫টি কার্যকর উপায়
লিঙ্কডইন থেকে ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট পাওয়ার ২৫টি কার্যকর উপায়। এই পোস্টে কেন লিঙ্কডইন ক্লায়েন্ট পাওয়ার শক্তিশালী প্ল্যাটফর্ম, প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল তৈরির গুরুত্ব, আকর্ষণীয় প্রোফাইল ছবি ও হেডলাইন কৌশল, About সেকশন অপটিমাইজ করার কার্যকর উপায়, কিওয়ার্ড ব্যবহার করে প্রোফাইল শক্তিশালী করা, সঠিক টার্গেট ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি নির্বাচন করা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানুন এই গাইডে।
লিঙ্কডইন থেকে ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট পাওয়ার ২৫টি কার্যকর উপায়, সে
সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা
হয়েছে, যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এবং উপকৃত হতে পারেন। তাই বিস্তারিত
জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্রঃ লিঙ্কডইন থেকে ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট পাওয়ার ২৫টি কার্যকর উপায়
- লিঙ্কডইন থেকে ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট পাওয়ার ২৫টি কার্যকর উপায়
- কেন লিঙ্কডইন ক্লায়েন্ট পাওয়ার শক্তিশালী প্ল্যাটফর্ম
- প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল তৈরির গুরুত্ব
- আকর্ষণীয় প্রোফাইল ছবি ও হেডলাইন কৌশল
- About সেকশন অপটিমাইজ করার কার্যকর উপায়
- কিওয়ার্ড ব্যবহার করে প্রোফাইল শক্তিশালী করা
- সঠিক টার্গেট ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি নির্বাচন করা
- লিঙ্কডইন সার্চ ফিল্টার ব্যবহার করে ক্লায়েন্ট খোঁজা
- প্রতিদিন ক্লায়েন্ট খোঁজার কার্যকর অভ্যাস গঠন
- সঠিক কানেকশন রিকোয়েস্ট পাঠানোর কৌশল
- ব্যক্তিগতকৃত মেসেজ লিখে রেসপন্স বাড়ানো
- স্প্যামিং এড়িয়ে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি
- নিয়মিত ভ্যালুয়েবল কনটেন্ট পোস্ট করার গুরুত্ব
- SEO ও ডিজিটাল মার্কেটিং টিপস শেয়ার
- কেস স্টাডি ও প্রজেক্ট শেয়ার করার কৌশল
- লিঙ্কডইন গ্রুপ ব্যবহার করে ক্লায়েন্ট পাওয়া
- লিঙ্কডইন গ্রুপে সক্রিয় থেকে উপস্থিতি বাড়ানো
- অন্যদের পোস্টে কমেন্ট করে এনগেজমেন্ট বাড়ানো
- সরাসরি সেলস না করে সম্পর্ক তৈরি করা
- ক্লায়েন্ট পোস্টে এনগেজ করে বিশ্বাস গড়া
- ডিজিটাল মার্কেটিং স্কিল আপডেট রাখার গুরুত্ব
- লিঙ্কডইন নেটওয়ার্ক গ্রোথ বাড়ানোর কৌশল
- ফলোআপ মেসেজ দিয়ে ক্লায়েন্ট কনভার্শন
- ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করে ক্লায়েন্ট পাওয়া
- সফল লিঙ্কডইন স্ট্রাটেজিতে ক্যারিয়ার গ্রোথ
- শেষ কথাঃ লিঙ্কডইন থেকে ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট পাওয়ার ২৫টি কার্যকর উপায়
লিঙ্কডইন থেকে ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট পাওয়ার ২৫টি কার্যকর উপায়
লিঙ্কডইন বর্তমানে ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট পাওয়ার জন্য সবচেয়ে
কার্যকর একটি প্রফেশনাল প্লাটফর্ম হিসেবে কাজ করছে। এখানে প্রতিদিন হাজার
হাজার ব্যবসায়ী, উদ্যোক্তা এবং প্রফেশনাল মানুষ সক্রিয় থাকে। যারা তাদের
ব্যবসার জন্য বিভিন্ন ধরনের মার্কেটিং সাপোর্ট খুঁজে থাকে। এই সুযোগটি কাজে
লাগাতে পারলে সহজে নতুন ক্লায়েন্ট পাওয়া সম্ভব। কিন্তু অনেকেই সঠিক কৌশল না
জানার কারণে সফল হতে পারে না।
তাই এখানে সফল হতে হলে প্রথমে নিজের প্রোফাইলকে প্রফেশনালভাবে সাজাতে হয়। যেন
কেউ প্রোফাইল দেখলে বুঝতে পারে, আপনি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার এবং আপনি তাদের
সমস্যার সমাধান দিতে পারেন। একই সাথে নিয়মিতভাবে মানসম্মত কনটেন্ট পোস্ট করতে
হয়। যা আপনার স্কিল এবং অভিজ্ঞতাকে প্রমাণ করে। যখন মানুষ আপনার কনটেন্ট থেকে
উপকার পেতে শুরু করে, তখন ধীরে ধীরে আপনার প্রতি বিশ্বাস তৈরি হয় এবং তারা
নিজেরাই যোগাযোগ করতে আগ্রহী হয়।
শুধু প্রোফাইল বানানো বা একবার পোস্ট করা যথেষ্ট নয় বরং ধারাবাহিকভাবে কাজ করতে
হয় এবং নেটওয়ার্কিং বাড়াতে হয়। লিঙ্কডইনে সঠিক কিওয়ার্ড ব্যবহার, টার্গেট
ক্লায়েন্ট খুঁজে বের করা এবং ব্যক্তিগতভাবে মেসেজ করা এই সবকিছু মিলেই
ক্লায়েন্ট পাওয়ার একটি শক্তিশালী সিস্টেম তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটি
ধৈর্য, কৌশল এবং নিয়মিততার ওপর নির্ভর করে। যা ঠিকভাবে অনুসরণ করলে লিঙ্কডইন
থেকে ভালো মানের ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট পাওয়া সম্ভব।
আরো পড়ুনঃ ফাইভারে প্রফেশনাল গিগ তৈরীর সঠিক নিয়ম ২০২৬
লিঙ্কডইনে সফলভাবে ক্লায়েন্ট পাওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো
সম্পর্ক তৈরি করা এবং মানুষের সাথে ধীরে ধীরে বিশ্বাস গড়ে তোলা। অনেকেই সরাসরি
নিজের সার্ভিস বিক্রি করতে চায়। কিন্তু এটি সাধারণত ভালো ফল দেয় না।
কারণ প্রফেশনাল প্লাটফর্মে মানুষ আগে বিশ্বাস করতে চাই। তারপর কাজ নিতে চাই।
প্রথমে তাদের পোস্টে কমেন্ট করা, তাদের কাজের প্রশংসা করা এবং ধীরে ধীরে নিজের
উপস্থিতি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর সঠিক সময়ে ব্যক্তিগত মেসেজের মাধ্যমে
নিজের সার্ভিস সম্পর্কে জানানো যায়।
একই সাথে লিঙ্কডইন গ্রুপে সক্রিয় থাকা, বিভিন্ন আলোচনায় অংশ নেওয়া এবং উপকারী
তথ্য শেয়ার করা আপনার পরিচিতি বাড়াতে সাহায্য করে। এছাড়া নিজের সফল প্রোজেক্ট
বা কেস স্টাডি শেয়ার করলে আপনার দক্ষতা আরো স্পষ্টভাবে বোঝা যায় এবং
ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করা হয়। এইসব কৌশল একসাথে ব্যবহার করলে ধীরে ধীরে
একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি হয়, যা আপনাকে শুধু ক্লায়েন্ট এনে
দেয় না বরং দীর্ঘ মেয়াদে স্থায়ী ক্যারিয়ার গড়তে সাহায্য করে।
কেন লিঙ্কডইন ক্লায়েন্ট পাওয়ার শক্তিশালী প্ল্যাটফর্ম
অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকলেও লিঙ্কডইনকে সাধারণত একটি পেশাদার
যোগাযোগের জায়গা হিসেবে ধরা হয়। এখানে মানুষ মূলত ব্যক্তিগত বিনোদনের জন্য নয়
বরং কাজের সুযোগ খোঁজা ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা এবং নতুন পার্টনার বা
ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্যে আসেন। এই কারণেই যারা ডিজিটাল
মার্কেটিং সার্ভিস প্রদান করেন, তাদের জন্য লিঙ্কডইন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম
হয়ে উঠেছে।
কারণ এখানে ব্যবসার মালিক এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সক্রিয় থাকে, যারা তাদের
ব্যবসা অনলাইনে এগিয়ে নিতে দক্ষ মানুষের খোঁজ করেন। ফলে একজন ডিজিটাল মার্কেটর
যদি সঠিকভাবে নিজের দক্ষতা তুলে ধরতে পারেন, তাহলে খুব সহজেই সম্ভাব্য
ক্লায়েন্টেদের নজরে আসতে পারেন। আরেকটি বড় সুবিধা হলো লিঙ্কডইনে সরাসরি পেশাগত
পরিচয়ের ভিত্তিতে মানুষের সাথে যোগাযোগ করা যায়। এখানে প্রতিটি প্রোফাইলে একজন
মানুষের কাজের ক্ষেত্র, কোম্পানি, অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পর্কে বিস্তারিত তথ্য
দেওয়া থাকে।
এর ফলে সহজ হয় কে কোন ধরনের কাজের সাথে যুক্ত এবং কার সাথে যোগাযোগ করলে
ভবিষ্যতে কাজের সুযোগ তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায়, একজন উদ্যোক্তা তার
ব্যবসা প্রচারের জন্য একজন দক্ষ মার্কেটিং বিশেষজ্ঞ খুঁজছেন তখন তিনি যদি আপনার
প্রোফাইল খুঁজে পান এবং সেখানে আপনার কাজের দক্ষতার প্রমাণ দেখতে পান, তাহলে খুব
সহজেই যোগাযোগ করতে পারেন। এভাবে লিঙ্কডইন এমন একটি জায়গায় পরিণত হয়েছে, যেখানে
দক্ষ মানুষ এবং সম্ভাব্য ক্লায়েন্টের মধ্যে সহজে সংযোগ তৈরি হয়।
প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল তৈরির গুরুত্ব
লিঙ্কডইনে সফলভাবে ক্লায়েন্ট পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর
মধ্যে একটি হলো প্রফেশনাল প্রোফাইল তৈরি করা। কারণ যখন কেউ প্রথমবার আপনার
প্রোফাইল ভিজিট করে তখন সেই প্রোফাইল থেকেই আপনার সম্পর্কে একটি ধারণা তৈরি হয়।
যদি প্রোফাইলটি পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো থাকে তাহলে বুঝতে পারে আপনি
সিরিয়াস এবং দক্ষ পেশাজীবী।
অনেকেই লিঙ্কডইন প্রোফাইল তৈরি করলেও সেটি সম্পূর্ণভাবে পূরণ করেন না। ফলে
সম্ভাব্য ক্লায়েন্টরা তাদের সম্পর্কে পরিষ্কার ধারণা পায় না। একটি ভালো
প্রোফাইলে সাধারণত পরিষ্কার প্রোফাইল ছবি, এবাউট সেকশন এবং কাজের অভিজ্ঞতা উল্লেখ
করা থাকে। এসব তথ্য একজন দর্শকের কাছে আপনার পেশাগত দক্ষতা সম্পর্কে একটি ইতিবাচক
ধারণা তৈরি করে। একটি শক্তিশালী প্রোফাইল শুধু আপনার পরিচয় দেওয়ার জন্য নয় বরং
এটি আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করত সাহায্য করে।
যখন কেউ আপনার প্রোফাইল দেখবে এবং সেখানে আপনার কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং
পূর্বের সফল প্রজেক্ট সম্পর্কে জানতে পারবে তখন তাদের মধ্যে একটি আস্থা তৈরি হবে।
এই আস্থা পরবর্তীতে নতুন কাজ পাওয়ার সুযোগ তৈরি করতে পারে। উদ্যোক্তা যখন নতুন
মার্কেটিং এক্সপার্ট খোঁজেন তখন তারা প্রথমে প্রোফাইল দেখে সিদ্ধান্ত নেন কার
সাথে যোগাযোগ করবেন। তাই প্রোফাইল যত বেশি তথ্যপূর্ণ এবং পেশাদার হবে ক্লায়েন্ট
পাওয়ার সম্ভাবনাও তত বেশি বাড়বে। এজন্য লিঙ্কডইনে কাজ করতে চাইলে শুরুতেই একটি
শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আকর্ষণীয় প্রোফাইল ছবি ও হেডলাইন কৌশল
লিঙ্কডইনে প্রোফাইল ভিজিট করার সময় মানুষ প্রথমে যে বিষয়টি লক্ষ্য করেন, তা হলো
প্রোফাইল ছবি এবং হেডলাইন। একটি পরিষ্কার এবং প্রফেশনাল প্রোফাইল ছবি অন্যদের
কাছে আপনার সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করতে সাহায্য করে। অনেক সময় দেখা
যায়, কেউ ভালো কাজ জানলেও তার প্রোফাইল ছবিটা অস্পষ্ট বা অপ্রফেশনাল হওয়ার
কারণে মানুষ তাকে সিরিয়াসভাবে নেয় না।
তাই চেষ্টা করা উচিত এমন একটি ছবি ব্যবহার করা, যেখানে আপনার মুখ পরিষ্কারভাবে
দেখা যায় এবং প্রফেশনাল পরিবেশে তোলা। এতে করে আপনার প্রোফাইল অনেক বেশি
বিশ্বাসযোগ্য মনে হয় এবং নতুন মানুষের সাথে যোগাযোগ তৈরি করা ও সহজ হয়। হেডলাইন
ও লিঙ্কডইন প্রোফাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি এমন একটি জায়গা যেখানে আপনি
সংক্ষেপে জানতে পারেন আপনি কি ধরনের কাজ করেন এবং সাহায্য করতে পারেন।
উদাহরণ হিসেবে বলা যায়, যদি আপনি একজন ডিজিটাল মার্কেটর হন তাহলে হেডলাইনে
Digital Marketing Specialist বা SEO Experts এর মতো শব্দ ব্যবহার করতে পারেন।
কেউ যখন আপনার প্রোফাইল দেখবে, তখন সহজেই বুঝতে পারবে আপনি কোন ক্ষেত্রে কাজ
করেন। একটি শক্তিশালী হেডলাইন আপনার প্রোফাইলকে সার্চ রেজাল্টেও ওপরে আনতে
সাহায্য করে। যা ভবিষ্যতে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দেয়।
About সেকশন অপটিমাইজ করার কার্যকর উপায়
লিঙ্কডইন প্রোফাইলে About সেকশন এমন একটি জায়গা যেখানে আপনি নিজের সম্পর্কে
বিস্তারিতভাবে লিখতে পারেন। এখানে শুধু নিজের পরিচয় দেওয়া নয় বরং আপনি কি
ধরনের কাজ করেন, আপনার অভিজ্ঞতা কত দিনের এবং কিভাবে আপনি অন্যদের সাহায্য করতে
পারেন তা সহজভাবে তুলে ধরা উচিত।
অনেকেই এই অংশটি খুব ছোট করে লিখে রাখেন বা ফাঁকা রেখে দেন যা একটি বড় ভুল। কারণ
একজন সম্ভাব্য ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল দেখবেন তখন এই অংশ থেকে আপনার কাজ
সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চান। About সেকশন লেখার সময় ভাষা সহজ এবং
স্বাভাবিক রাখা উচিত, যাতে পড়তে গিয়ে কেউ বিরক্ত না হয়। এখানে নিজের দক্ষতা,
অভিজ্ঞতা এবং পূর্বের কাজের কিছু উদাহরণ উল্লেখ করা ভালো।
এছাড়াও আপনি যদি কোনো বিশেষ ধরনের সার্ভিস প্রদান করেন, সেটিও পরিষ্কারভাবে
উল্লেখ করতে পারেন। এতে করে যারা আপনার প্রোফাইল দেখবে তারা সহজে বুঝতে পারবে,
আপনি তাদের কোন সমস্যার সমাধান দিতে পারেন। একটি সুন্দরভাবে লেখা About সেকশন
আপনার প্রোফাইলকে আরো শক্তিশালী করে এবং সম্ভাব্য ক্লায়েন্টের কাছে আপনার
বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দেয়।
কিওয়ার্ড ব্যবহার করে প্রোফাইল শক্তিশালী করা
লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করলেই যে মানুষ আপনাকে খুঁজে পাবে এমন নয়। এখানে হাজার
হাজার মানুষ একই ধরনের পেশার কাজ করে। এবং নিজেদের দক্ষতা তুলে ধরার চেষ্টা করে।
তাই অন্যদের থেকে আলাদা হয়ে সামনে আসতে হলে সঠিক কিওয়ার্ড ব্যবহার করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড বলতে মূলত সেই শব্দগুলোকে বোঝায় যেগুলো মানুষ সাধারণত
সার্চ বক্সে লিখে কোনো নিদিষ্ট সার্ভিস বা পেশাজীবি খুঁজে থাকে।
তাই আপনার প্রোফাইলে সঠিক কিওয়ার্ড ব্যবহার করা আবশ্যক। কিওয়ার্ড ব্যবহার
করার সময় একটি বিষয় মনে রাখা দরকার, সেটি হলো স্বাভাবিকভাবে শব্দগুলো ব্যবহার
করা। অনেকে জোর করে অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করেন যার ফলে লেখাটি অস্বাভাবিক
মনে হয়। বরং হেডলাইন এবং About সেকশন এবং এক্সপিরিয়েন্স অংশে এসব শব্দ
ব্যবহার করা উচিত।
যখন কেউ এই কিওয়ার্ড নিয়ে সার্চ করবে তখন আপনার প্রোফাইলেও সেই তালিকায় উঠে আসার
সম্ভাবনা থাকে। এর ফলে নতুন কানেকশন তৈরির সুযোগ বাড়ে এবং সম্ভাব্য ক্লায়েন্টের
কাছে পৌঁছানো সহজ হয়। তাই বলা যায় যে, সঠিক কিওয়ার্ড ব্যবহার করা শুধু
প্রোফাইল সাজানোর একটি অংশ নয় বরং এটি পুরো প্রোফাইলকে আরো কার্যকর করে তোলার
একটি গুরুত্বপূর্ণ কৌশল।
সঠিক টার্গেট ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি নির্বাচন করা
ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো
সঠিক টার্গেট নির্ধারণ করা। কারণ যদি আপনি সবার কাছে আপনার সার্ভিস অফার করা
তাহলে সাধারণত তেমন ভালো ফল পাওয়া যায় না। বরং নির্দিষ্ট একটি ইন্ডাস্ট্রি বা
ব্যবসার দিকে মনোযোগ দিলে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়।
লিঙ্কডইনে বিভিন্ন ধরনের ব্যবসায়ী এবং পেশাজীবী মানুষ সক্রিয় থাকে।
তাই এখানে কাজ শুরু করার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ধরনের ক্লায়েন্টের
সাথে কাজ করতে চান। উদাহরণ হিসেবে বলা যায় কেউ হয়তো ই-কমার্স ব্যবসার জন্য
মার্কেটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, আবার কেউ স্টার্টআপ কোম্পানির সাথে কাজ করতে
বেশি আগ্রহী। যখন আপনি একটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রি নির্বাচন করবেন তখন সেই
ইন্ডাস্ট্রির মানুষের সাথে যোগাযোগ করা এবং তাদের সমস্যাগুলো বোঝা অনেক সহজ হয়ে
যায়।
এতে করে আপনি তাদের প্রয়োজন উপস্থাপন করতে পারেন। এছাড়া একই ইন্ডাস্ট্রির
মানুষের সাথে বেশি যোগাযোগ করলে ধীরে ধীরে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়।
এই নেটওয়ার্কই ভবিষ্যতে নতুন কাজের সুযোগ এনে দিতে পারে। তাই লিঙ্কডইনে সফলভাবে
ক্লায়েন্ট পেতে হলে শুরুতেই সঠিক টার্গেট ইন্ডাস্ট্রি নির্বাচন করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
লিঙ্কডইন সার্চ ফিল্টার ব্যবহার করে ক্লায়েন্ট খোঁজা
লিঙ্কডইনে সম্ভাব্য ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য সার্চ ফিচারটি খুবই
গুরুত্বপূর্ণ একটি টুল। অনেকেই শুধু সাধারণভাবে সার্চ করে দেখে থেমে যায়। কিন্তু
যারা সঠিকভাবে সার্চ ফিল্টার ব্যবহার করতে জানে, তারা খুব সহজেই নির্দিষ্ট ধরনের
ক্লায়েন্ট খুঁজে বের করতে পারে। ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, তাহলে
সার্চ বক্সে সেই সম্পর্কিত কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন।
এরপর সার্চ রেজাল্ট আসার পর ফিল্টার অপশন ব্যবহার করে লোকেশন, ইন্ডাস্ট্রি,
কোম্পানির ধরন বা কানেকশন লেভেল অনুযায়ী তালিকাটি ছোট করে নেওয়া যায়। এই
পদ্ধতিতে সার্চ করলে এমন মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় যারা সত্যিই আপনার
সার্ভিসের সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ আপনি যদি ই-কমার্স ব্যবসার জন্য কাজ করতে
চান, তাহলে ই-কমার্স কোম্পানির মালিক বা মার্কেটিং ম্যানেজারদের খুঁজে বের করা
অনেক সহজ হয়।
এতে করে অপ্রয়োজনীয় মানুষের সাথে যোগাযোগ করার সময় নষ্ট হয় না। পাশাপাশি যখন
আপনি কোনো প্রোফাইল খুঁজে পান তখন তাদের কাজ সম্পর্কে একটু দেখে নেওয়া ভালো। এতে
বোঝা যায় তারা আসলে আপনার সার্ভিসের প্রয়োজন অনুভব করতে পারে কিনা। এভাবে
পরিকল্পনা করে সার্চ করলে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
প্রতিদিন ক্লায়েন্ট খোঁজার কার্যকর অভ্যাস গঠন
লিঙ্কডইনে সফল হতে হলে শুধু একদিন বা মাঝে মাঝে কাজ করলে ফল পাওয়া যায় না। এখানে
নিয়মিতভাবে সম্ভাব্য ক্লায়েন্ট খোঁজার অভ্যাস তৈরি করা খুব গুরুত্বপূর্ণ।
প্রতিদিন নির্দিষ্ট সময় রেখে নতুন নতুন প্রোফাইল খুঁজে বের করা, তাদের কাজ বোঝা
এবং প্রয়োজন অনুযায়ী সংযোগ তৈরি করার চেষ্টা করতে হবে।
আরো পড়ুনঃ
ইউটিউব শর্টস থেকে ইনকাম না হওয়ার আসল কারণ
অনেকেই শুরুতে কিছুদিন সক্রিয় থাকে, কিন্তু পরে ধীরে ধীরে থেমে যায়। যার কারণে
তাদের নেটওয়ার্ক বৃদ্ধি পায় না। কিন্তু যারা প্রতিদিন অল্প হলেও নতুন মানুষের
সাথে সংযোগ হওয়ার চেষ্টা করে, তারা ধীরে ধীরে একটি শক্তিশালী ক্লায়েন্ট
নেটওয়ার্ক তৈরি করতে পারে। এই অভ্যাস শুধু নতুন মানুষ খুঁজে পাওয়ার জন্য নয়
বরং বাজারের বর্তমান চাহিদা বোঝার জন্যও গুরুত্বপূর্ণ।
প্রতিদিন নতুন প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন কোন ধরনের ব্যবসা বেশি বাড়ছে
এবং কোন ইন্ডাস্ট্রিতে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের চাহিদা বেশি। এতে করে আপনার
নিজের স্ট্র্যাটেজিও আরো উন্নত হয় এবং আপনি সঠিক মানুষের দিকে ফোকাস করতে পারেন।
এই ধারাবাহিক প্রচেষ্টায় ধীরে ধীরে আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার বা মার্কেটিং
এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে।
সঠিক কানেকশন রিকোয়েস্ট পাঠানোর কৌশল
লিঙ্কডইনে নতুন মানুষের সাথে যোগাযোগ করার সবচেয়ে সাধারণ উপায় হলো কানেকশন
রিকোয়েস্ট পাঠানো। তবে অনেকেই এই কাজটি ভুলভাবে করে, যার ফলে তাদের রিকোয়েস্ট
অনেক সময় গ্রহণ করা হয় না। সঠিক পদ্ধতি হলো আগে যাকে রিকোয়েস্ট পাঠানো হবে তার
প্রোফাইল ভালোভাবে দেখা। তিনি কি কাজ করেন, কোন ইন্ডাস্ট্রিতে আছেন এবং তার সাথে
আপনার কাজের কোনো সম্পর্ক আছে কিনা এটা বোঝা খুব জরুরী। কারণ অপ্রাসঙ্গিক মানুষের
কাছে রিকোয়েস্ট পাঠালে সেটি সাধারণত গ্রহণ হয় না।
রিকোয়েস্ট পাঠানোর সময় একটি ছোট ব্যক্তিগত মেসেজ যোগ করা অনেক বেশি কার্যকর
হয়। যেমন আপনি বলতে পারেন যে আপনি তার কাজ দেখে আগ্রহী হয়েছেন, একই
ইন্ডাস্ট্রিতে কাজ করার কারণে সংযোগ করতে চান। এই ছোট পদ্ধতিটি অনেক সময়
রিকোয়েস্ট গ্রহণের হার অনেক বাড়িয়ে দেয়। তবে শুধু কানেকশন করাই শেষ নয় বরং
এরপর ধীরে ধীরে সম্পর্ক তৈরি করায় আসল লক্ষ্য। সরাসরি সার্ভিস অফার না করে আগে
সাধারণ কথোপকথন তৈরি করা উচিত। যাতে একটি স্বাভাবিক এবং পেশাদার সম্পর্ক তৈরি
হয়।
ব্যক্তিগতকৃত মেসেজ লিখে রেসপন্স বাড়ানো
লিঙ্কডইনে শুধু কানেকশন রিকোয়েস্ট পাঠালেই অনেক সময় ফল পাওয়া যায় না। কারণ
বেশিরভাগ মানুষ জেনেরিক বা ফাঁকা রিকুয়েস্ট গ্রহণ করতে আগ্রহী হয় না। তাই
ব্যক্তিগতকৃত মেসেজ লেখা খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি কাউকে রিকোয়েস্ট পাঠান তখন
যদি তার কাজ, কোম্পানি বা আগ্রহ সম্পর্কে ছোট একটি উল্লেখ করেন, তাহলে সে অনুভব
করবে যে আপনি সত্যিই তার প্রোফাইল দেখে তারপর যোগাযোগ করছেন। এতে বিশ্বাস তৈরি
হয় এবং রিকোয়েস্ট গ্রহণের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
এই ধরনের মেসেজ লেখার সময় খুব বড় বা জটিল লেখা না করে সহজ এবং স্বাভাবিক ভাষা
ব্যবহার করা উচিত। উদ্দেশ্য হলো সম্পর্ক তৈরি করা, বিক্রি করা নয়। তাই সরাসরি
নিজের সার্ভিস অফার না করে বরং পরিচিত হওয়ার চেষ্টা করা ভালো। ধীরে ধীরে যখন
যোগাযোগ তৈরি হয় তখন নিজের দক্ষতা সম্পর্কে জানানো যায়। এই পদ্ধতিতে ক্লায়েন্ট
পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী
নেটওয়ার্ক তৈরি হয়।
স্প্যামিং এড়িয়ে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি
অনেক নতুন ব্যবহারকারী মনে করেন বেশি বেশি কানেকশন রিকোয়েস্ট বা মেসেজ পাঠালেই
দ্রুত ক্লায়েন্ট পাওয়া যাবে কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। স্প্যামিং করলে বরং
আপনার প্রোফাইলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। লিঙ্কডইন একটি পেশাদার
প্ল্যাটফর্ম। তাই এখানে প্রতিটি যোগাযোগ ধীরে এবং পরিকল্পনা করে করা উচিত।
অপ্রয়োজনীয় মানুষের কাছে বারবার মেসেজ পাঠালে তারা বিরক্ত হতে পারে এবং আপনার
প্রোফাইলকে এড়িয়ে চলতে পারে।
বরং মানসম্মত কানেকশন তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদের সাথে সত্যি কাজ করা
সম্ভাবনা আছে তাদের সাথে যোগাযোগ করা উচিত। এতে সম্পর্ক ভালো হয় এবং ভবিষ্যতে
কাজ পাওয়ার সম্ভাবনাও বাড়ে। পেশাদারভাবে নেটওয়ার্ক তৈরি করলে মানুষ আপনাকে
সিরিয়াসভাবে নেয় এবং ধীরে ধীরে আপনার প্রতি আস্থা তৈরি হয়। এই আস্থা পরবর্তীতে
ক্লায়েন্টের রূপ নেয় যা দীর্ঘমেয়াদে আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি
কার্যকর।
নিয়মিত ভ্যালুয়েবল কনটেন্ট পোস্ট করার গুরুত্ব
লিঙ্কডইনে শুধু প্রোফাইল তৈরি করে বসে থাকলে ক্লায়েন্ট পাওয়া যায় না, বরং
নিয়মিত কনটেন্ট পোস্ট করা খুব জরুরী। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন,
তাহলে সেই সম্পর্কে টিপস, অভিজ্ঞতা বা ছোট ছোট তথ্য শেয়ার করতে পারেন। এতে মানুষ
আপনার প্রোফাইলের সাথে পরিচিত হয় এবং আপনার দক্ষতা সম্পর্কে ধারণা পাই। যখন কেউ
আপনার পোস্ট থেকে উপকার পায়, তখন সে আপনাকে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে
দেখতে শুরু করে।
নিয়মিত কনটেন্ট পোস্ট করার আরেকটি বড় সুবিধা হলো এটি আপনার প্রোফাইলকে আরো বেশি
মানুষের সামনে নিয়ে আসে। লিঙ্কডইনের অ্যালগরিদম সক্রিয় প্রোফাইলকে বেশি প্রমোট
করে, ফলে আপনার পোস্ট আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। এতে নতুন কানেকশন এবং
সম্ভাব্য ক্লায়েন্ট পাওয়ার সুযোগ বাড়ে। সময়ের সাথে সাথে এই ধারাবাহিকতা
আপনাকে একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করে, যা
দীর্ঘমেয়াদে ক্লায়েন্ট আনার একটি শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে।
SEO ও ডিজিটাল মার্কেটিং টিপস শেয়ার
SEO এবং ডিজিটাল মার্কেটিং টিপস শেয়ার করা লিঙ্কডইনে নিজের অডিয়েন্স তৈরি করার
সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি। যখন আপনি নিয়মিতভাবে মানুষের কাজে লাগে এমন
টিপস এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন, তখন ধীরে ধীরে মানুষ আপনাকে চিনতে শুরু
করে। লিঙ্কডইন শুধু একটি প্রোফাইল প্ল্যাটফর্ম না বরং এটি একটি ব্যক্তিগত
ব্র্যান্ড তৈরি করার জায়গা। এখানে যারা ভ্যালু দেয়, তাদের অডিয়েন্স তৈরি
হয়।
তাই আপনি যদি SEO, ফেসবুক, গুগল অ্যাডস বা কনটেন্ট মার্কেটিং নিয়ে নিয়মিত পোস্ট
দেন, তাহলে মানুষ আপনাকে একজন এক্সপার্ট হিসেবে দেখতে শুরু করবে। এইভাবে
অডিয়েন্স তৈরি হলে সবচেয়ে বড় সুবিধা হলো ক্লায়েন্ট নিজে থেকে আসা শুরু করে।
আপনাকে বারবার সেলস করতে হয় না মানুষ যখন আপনার কনটেন্ট থেকে উপকার পায়, তখন
তারা আপনার প্রোফাইল ঘেঁটে দেখে এবং ধীরে ধীরে যোগাযোগ করে। অনেকেই শুরুতে এই
বিষয়টা বোঝে না, তারা শুধু প্রোফাইল বানিয়ে অপেক্ষা করে। কিন্তু আসল কাজ হলো
ভ্যালু তৈরি করা এবং সেটা ধারাবাহিকভাবে করা।
কেস স্টাডি ও প্রজেক্ট শেয়ার করার কৌশল
কেস স্টাডি শেয়ার করা হলো লিঙ্কডইনে নিজের স্কিল প্রমাণ করার সবচেয়ে শক্তিশালী
উপায়। শুধু কথা বললেই কেউ বিশ্বাস করে না। কিন্তু যখন আপনি বাস্তব ফলাফল দেখান,
তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে গুরুত্ব দিতে শুরু করে। উদাহরণ হিসেবে বলা হয়,
আপনি যদি কোনে ক্লায়েন্টের ট্রাফিক বৃদ্ধি করেন, লিড জেনারেট করেন বা সেলস
বাড়ান। তাহলে সেটার বিস্তারিত শেয়ার করলে আপনার প্রোফাইল অনেক বেশি শক্তিশালী
হয়ে যায়। এতে করে নতুন বুঝতে পারে আপনি বাস্তব কাজ জানেন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কেস স্টাডি শুধু বড় প্রজেক্ট এর জন্য না। ছোট ছোট
সফলতাও শেয়ার করা যায়। এতে আপনার কাজের ধারাবাহিকতা বোঝা যায়। অনেক সময় দেখা
যায় ক্লায়েন্ট সিদ্ধান্ত নেওয়ার আগে প্রোফাইল ভালোভাবে দেখে। তখন এই কেস
স্টাডিগুলো তাদের বিশ্বাস তৈরি করে। বিশ্বাস তৈরি হলেই ক্লায়েন্ট পাওয়া অনেক
সহজ হয়ে যায়। তাই কেস স্টাডি শুধু পোস্ট না বরং এটা আপনার ডিজিটাল পোর্টফোলিও
হিসেবে কাজ করে।
লিঙ্কডইন গ্রুপ ব্যবহার করে ক্লায়েন্ট পাওয়া
লিঙ্কডইন গ্রুপ এমন একটি জায়গা যেখানে একই ইন্ডাস্ট্রির মানুষ একসাথে যুক্ত থাকে
এবং নিয়মিতভাবে বিভিন্ন ধরনের আলোচনা, প্রশ্ন এবং অভিজ্ঞতা শেয়ার করে। এখানে
ডিজিটাল মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট সম্পর্কিত অসংখ্য গ্রুপ পাওয়া যায়।
যেগুলোতে আপনি খুব সহজেই আপনার টার্গেট ক্লায়েন্টদের খুঁজে পেতে পারেন। কিন্তু
শুধু গ্রুপে জয়েন থাকলেই হয়ে যায় না আসল কাজ শুরু হয় তখন যখন আপনি সেখানে
নিয়মিতভাবে একটিভ থাকেন এবং মানুষের সাথে যোগাযোগ তৈরি করেন।
অনেকেই শুধু নিজের সার্ভিস পোস্ট করার চেষ্টা করেন, কিন্তু এটা ভুল পদ্ধতি কারণ
এতে মানুষ বিরক্ত হয়। বরং সঠিক পদ্ধতি হলো প্রথমে মানুষের সমস্যা বোঝা এবং
সেখানে ভ্যালু দেওয়া। যখন কেউ কোনো প্রশ্ন করে বা কোনো সমস্যা শেয়ার করে, তখন
যদি আপনি সেটার সমাধান দিয়ে সাহায্য করেন, তখন ধীরে ধীরে আপনার প্রতি তাদের
বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাসই পরবর্তীতে ক্লায়েন্টে রুপ নেয়। গ্রুপে যত বেশি
আপনি সাহায্য করবেন, তত বেশি মানুষ আপনাকে চিনবে এবং আপনার প্রোফাইল ভিজিট করবে।
এভাবে ধৈর্য ধরে কাজ করলে গ্রুপ থেকে নিয়মিত ক্লায়েন্ট পাওয়া সম্ভব।
লিঙ্কডইন গ্রুপে সক্রিয় থেকে উপস্থিতি বাড়ানো
লিঙ্কডইন গ্রুপে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকভাবে
উপস্থিত থাকা। অনেকেই শুরুতে কিছুদিন অ্যাকটিভ থাকে, কিন্তু পরে আর থাকে না, যার
কারণে তাদের নাম মানুষের মনে থাকে না। কিন্তু আপনি যদি প্রতিদিন বা নিয়মিতভাবে
অল্প সময় দিয়ে হলেও গ্রুপে কমেন্ট করেন, পোস্টে অংশ নেন এবং আলোচনায় যুক্ত
থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার একটি পরিচিতি তৈরি হবে। এই পরিচিতি ভবিষ্যতে আপনার
ক্লায়েন্ট আনার বড় একটি মাধ্যম হয়ে দাঁড়াই।
গ্রুপে সক্রিয় থাকার আরেকটি বড় সুবিধা হলো আপনি ইন্ডাস্ট্রির রিয়েল টাইম আপডেট
জানতে পারেন, কোন সার্ভিসের ডিমান্ড বাড়ছে, কোন সমস্যা মানুষ বেশি ফেস করছে, এসব
আপনি সরাসরি বুঝতে পারবেন। এই তথ্যগুলো ব্যবহার করে আপনি নিজের সার্ভিস আরো
ভালোভাবে সাজাতে পারবেন। তাই গ্রুপকে শুধু ক্লায়েন্ট পাওয়ার জায়গা না ভেবে
একটি লার্নিং এবং নেটওয়ার্ক বিল্ডিং প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা উচিত।
অন্যদের পোস্টে কমেন্ট করে এনগেজমেন্ট বাড়ানো
লিঙ্কডইনে শুধু নিজের পোস্ট করায় যথেষ্ট নয়, বরং অন্যদের পোস্টেও সক্রিয়ভাবে
অংশ নেওয়া খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি কারো পোস্টে meaningful এবং তথ্যভিত্তিক
কমেন্ট করেন, তখন শুধু সেই ব্যাক্তি নয়, তার নেটওয়ার্কের অনেক মানুষ ও আপনার
প্রোফাইল দেখতে পাই। এতে করে আপনার ভিজিবিলিটি অনেক বেড়ে যায় এবং নতুন কানেকশন
পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
তবে শুধু ছোট কমেন্ট করলেই কোন লাভ হয় না বরং পোস্ট এর সাথে সম্পর্কিত নিজের
অভিজ্ঞতা, মতামত বা অতিরিক্ত ইনসাইট দিলে সেটি অনেক বেশি শক্তিশালী হয়। এতে
মানুষ বুঝতে পারে আপনি সত্যি বিষয়টি জানেন এবং কাজ বোঝেন। এই ছোট অভ্যাসে ধীরে
ধীরে আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করে এবং আপনাকে একজন এক্সপার্ট হিসেবে দাঁড়
করায়।
সরাসরি সেলস না করে সম্পর্ক তৈরি করা
লিঙ্কডইনে সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হলো শুরুতেই সরাসরি সার্ভিস বিক্রি
করা। নতুন কানেকশন পাওয়ার সাথে সাথেই অনেকেই আমি SEO পারি, কাজে লাগলে বলবেন,
টাইপ মেসেজ দেয় যা অনেক সময় বিরক্তকর লাগে। বরং আগে মানুষের সাথে সম্পর্ক তৈরি
করা দরকার। তাদের কাজ সম্পর্কে জানা, তাদের পোস্টে প্রতিক্রিয়া দেখানো এবং
নিজেদের পরিচিতি বাড়ানো বেশি কার্যকর।
এতে মানুষ তোমাকে চাপ না মনে করে বরং একজন হেল্পফুল প্রফেশনাল মানুষ হিসেবে দেখে।
সম্পর্ক তৈরি হলে পরে যখন প্রয়োজন হয়, তখন ক্লায়েন্ট নিজেই তোমাকে মনে করে
যোগাযোগ করবে। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির সাথে কাজ করতে চাই যাকে সে
বিশ্বাস করে। তাই লিঙ্কডইনে ধৈর্য ধরে সম্পর্ক গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ
কৌশল। সরাসরি বিক্রির চেষ্টা না করে যদি ভ্যালু দিয়ে সম্পর্ক তৈরি করা যায়,
তাহলে দীর্ঘমেয়াদে অনেক বেশি ক্লায়েন্ট পাওয়া সম্ভব হয়।
ক্লায়েন্ট পোস্টে এনগেজ করে বিশ্বাস গড়া
লিঙ্কডইনে ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে শুধু নিজের প্রোফাইল সুন্দর করা বা পোস্ট
দেওয়াই যথেষ্ট না বরং অন্যদের পোস্টে এনগেজ করাটাও খুব গুরুত্বপূর্ণ। অনেকেই এটা
ছোট বিষয় মনে করে কিন্তু বাস্তবে এখান থেকে সবচেয়ে শক্তিশালী প্রফেশনাল সম্পর্ক
তৈরি হয়। যখন তুমি কোনো সম্ভাব্য ক্লায়েন্ট বা ব্যবসার মালিকের পোস্টে
অর্থপূর্ণ কমেন্ট করো, তখন তারা তোমাকে লক্ষ্য করতে শুরু করে। এতে করে তোমার নাম
তাদের চোখে বারবার আসে এবং ধীরে ধীরে একটি পরিচিতি তৈরি হয়।
এই পরিচিতি প্রথম ধাপ যা পরে বিশ্বাসে পরিণত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
এনগেজমেন্ট কখনো জোর করে বা ফেকভাবে করা যাবে না। কারণ মানুষ খুব সহজেই বুঝে ফেলে
কে সত্যি ভ্যালু দিচ্ছে আর কে কমেন্ট বাড়ানোর চেষ্টা করছে। তাই প্রতিটি কমেন্ট
ছোট হলেও বাস্তব কিছু যোগ করার চেষ্টা করতে হবে। এতে ধীরে ধীরে একটি প্রফেশনাল
ইমেজ তৈরি হয় এবং সেই ইমেজ থেকে ভবিষ্যতে ক্লায়েন্ট আসতে শুরু করে।
ডিজিটাল মার্কেটিং স্কিল আপডেট রাখার গুরুত্ব
ডিজিটাল মার্কেটিং এমন একটি ফিল্ড যেখানে প্রতিদিন নতুন নতুন পরিবর্তন আসে। আজ যে
স্ট্র্যাটেজি বা টুল কাজ করছে কিছুদিন পর সেটার কার্যকারিতা কমে যেতে পারে বা
পুরোপুরি বদলে যেতে পারে। তাই এসব ক্ষেত্রে সফল হতে হলে সব সময় নিজের স্কিল
আপডেট রাখা খুব জরুরী। যারা নতুন ট্রেন্ড, অ্যালগরিদম আপডেট এবং মার্কেটিং টেকনিক
সম্পর্কে জানে তারা সহজেই অন্যদের থেকে এগিয়ে থাকে। ক্লায়েন্টরাও সাধারণত
আপডেটেড এবং দক্ষ মার্কেটরদের বেশি বিশ্বাস করে।
স্কিল আপডেট রাখার মাধ্যমে শুধু কাজের মানে বাড়ে না বরং নতুন নতুন সুযোগও তৈরি
হয়। যেমন নতুন SEO টুল, টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া স্ট্যাটেজি, শেখা থাকলে
ক্লায়েন্টের জন্য আরো ভালো রেজাল্ট আনা সম্ভব হয়। এতে নিজের প্রফেশনাল ভ্যালুও
বাড়ে এবং লিঙ্কডইনে একটি শক্তিশালী ইমেজ তৈরি হয়। দীর্ঘমেয়াদে দেখা যায় যারা
নিয়মিত শেখে এবং নিজেদের আপডেট রাখে, তারা সহজেই বেশি ক্লায়েন্ট পায় এবং
স্থায়ীভাবে সফল হতে পারে।
লিঙ্কডইন নেটওয়ার্ক গ্রোথ বাড়ানোর কৌশল
লিঙ্কডইনে সফল হতে হলে শুধু ভালো প্রোফাইল বা কনটেন্ট থাকলেই হয় না বরং একটি
শক্তিশালী এবং রিলেভেন্ট নেটওয়ার্ক তৈরি করা খুব জরুরী। নেটওয়ার্ক যত
বেশি টার্গেটেড হবে তত বেশি ক্লায়েন্ট পাওয়ার সুযোগ তৈরি হবে। অনেকেই শুধু
কানেকশন সংখ্যা বাড়ানোর দিকে ফোকাস করে কিন্তু আসল কাজ হলো সঠিক মানুষদের সাথে
যুক্ত হওয়া। যেমন ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট, মার্কেটিং ম্যানেজারদের সাথে
কানেকশন তৈরি করা বেশি কার্যকর।
এতে তোমার প্রোফাইল শুধু সংখ্যা দিয়ে নয় সুযোগ দিয়ে শক্তিশালী হয়। নেটওয়ার্ক
বাড়ানোর জন্য প্রতিদিন ধীরে ধীরে নতুন মানুষের সাথে কানেক্ট করতে হবে এবং সেটাকে
একটি রুটিনের মতো ফলো করতে হবে। তবে শুধু কানেকশন পাঠালে কাজ শেষ না বরং তাদের
সাথে ইন্টারঅ্যাকশন করাও গুরুত্বপূর্ণ। তাদের পোষ্টের রেগুলার কমেন্ট করা লাইক
দেওয়া এবং চিন্তাশীল রেসপন্স করা দরকার যাতে তারা তোমাকে চিনতে শুরু করে এই ছোট
ছোট ইন্টারঅ্যাকশন ধীরে ধীরে একটি পরিচিত তৈরি করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ
বিষয় হলো ইনবক্স কমিউনিকেশন।
কানেকশন হওয়ার পর হঠাৎ করে সেলস পিচ করে আগে হালকা পরিচিতি তৈরি করা উচিত। তাদের
কাজ সম্পর্কে আগ্রহ দেখানো, প্রাসঙ্গিক প্রশ্ন করা বা ভ্যালু শেয়ার করা ভালো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোয়ালিটি নেটওয়ার্ক তৈরি করা। শুধু বেশি
কানেকশন থাকলেই লাভ হয় না যদি সে মানুষগুলো রিলেভেন্ট না হয়। ধীরে ধীরে যখন
তুমি একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে পারবে, তখন দেখবে ক্লায়েন্ট পাওয়া
অনেক সহজ হয়ে গেছে। অনেক সময় ক্লায়েন্ট নিজেই তোমার প্রোফাইল দেখে যোগাযোগ
করে, যা নেটওয়ার্ক গ্রোথের আসল শক্তি।
ফলোআপ মেসেজ দিয়ে ক্লায়েন্ট কনভার্শন
লিঙ্কডইনে অনেক সময় দেখা যায় প্রথম মেসেজ বা প্রথম যোগাযোগে ক্লায়েন্ট সরাসরি
রিপ্লাই দেয় না। এর মানে এই না যে সুযোগ শেষ হয়ে গেছে। বরং বেশিরভাগ ক্ষেত্রে
মানুষ ব্যস্ত থাকে বা তখনই সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকে না। ঠিক এই জায়গাতেই
ফলোআপ মেসেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে ফলোআপ করতে পারলে অনেক নো
রেসপন্স কথোপকথন ধীরে ধীরে ক্লায়েন্টের রূপ নেয়। ফলো আপ মেসেজের মূল উদ্দেশ্য
চাপ দেওয়া না বরং ভদ্রভাবে নিজের উপস্থিতি আবার মনে করিয়ে দেওয়া।
অনেকেই ভুল করে বারবার একই ধরনের মেসেজ কাজ লাগবে, টাইপ মেসেজ দেয়, যেটা
বিরক্তকর লাগে। ছোট ফলো আপ মেসেজ করা ভালো। যেমন একটি টিপস, ইনসাইট বা তাদের
কাজের সাথে সম্পর্কিত কিছু সাহায্যকারী তথ্য। এতে ক্লায়েন্ট বুঝতে পারে তুমি
শুধু সেলসের জন্য আসোনি বরং সাহায্য করার মানসিকতা আছে। আরেকটি গুরুত্বপূর্ণ
বিষয় হলো টাইমিং। খুব দ্রুত বারবার মেসেজ দিলে সেটা চাপ মনে হতে পারে আবার খুব
দেরি করলে তারা তোমাকে ভুলে যেতে পারে। সাধারণত কিছুদিন পর পর ভদ্রভাবে ফলোআপ করা
ভালো। শেষ পর্যন্ত ফলোআপ মেসেজের মাধ্যমে কনভার্শন তখনই বাড়ে যখন তুমি ধৈর্য ধরে
সম্পর্ক তৈরি করতে পারো।
ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করে ক্লায়েন্ট পাওয়া
লিঙ্কডইনে দীর্ঘমেয়াদে ক্লায়েন্ট পাওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো
ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা।ব্যক্তিগত ব্র্যান্ড মানে শুধু প্রোফাইল সুন্দর করা
না, বরং মানুষ তোমাকে কোন কাজের জন্য চিনবে এটাই নির্ধারণ করে। যখন কেউ
ডিজিটাল মার্কেটিং, SEO বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে চিন্তা করে, তখন
যদি তোমার নাম তাদের মাথায় আসে এটাই আসল ব্রান্ডিং। এটা তৈরি হয়ে ধীরে
ধীরে, ধারাবাহিক কাজ এবং ভ্যালু শেয়ারের মাধ্যমে। ব্যক্তিগত ব্র্যান্ড
তৈরি করার জন্য নিয়মিতভাবে নিজের কাজ, অভিজ্ঞতা এবং শেখা বিষয়গুলো
শেয়ার করতে হয়।
শুধু সার্ভিস অফার না করে যদি তুমি সমস্যার সমাধানমূলক পোস্ট, টিপস এবং কেস
স্টাডি শেয়ার করো। তাহলে মানুষ তোমাকে একজন এক্সপার্ট হিসেবে দেখতে শুরু করবে।
এতে আলাদা করে ক্লায়েন্ট খুঁজতে হবে না বরং ক্লায়েন্ট নিজেই তোমাকে খুঁজে
নেবে। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির উপর আস্থা রাখে, যাকে তারা
বারবার অনলাইনে দেখে এবং ভ্যালু পাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা।
অনেকেই শুরুতে কিছুদিন পোস্ট করে পরবর্তীতে পোস্ট করা বন্ধ করে দেন ফলে নিজের
ব্র্যান্ড কখনো তৈরি হয় না।
কিন্তু যারা লিঙ্কডইনে নিয়মিত ভাবে সক্রিয় থাকে তাদের পরিচিতি দ্রুত বৃদ্ধি
পায়। সবশেষে বলা যায় যে ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা মানে নিজের দক্ষতাকে এমন
ভাবে উপস্থাপন করা যাতে মানুষ স্বাভাবিকভাবেই তোমার ওপর বিশ্বাস করবে।একবার এই
বিশ্বাস তৈরি হলে ক্লায়েন্ট পাওয়া অনেক সহজ হয়ে যায় এবং দীর্ঘ মেয়াদে একটি
স্থায়ী সোর্স তৈরি হয়।
সফল লিঙ্কডইন স্ট্রাটেজিতে ক্যারিয়ার গ্রোথ
লিঙ্কডইন শুধু ক্লায়েন্ট পাওয়ার প্লাটফর্ম না, বরং ক্যারিয়ার গড়ার
একটি শক্তিশালী মাধ্যম। এখানে যারা সঠিক স্ট্রাটেজি ফলো করে, তারা ধীরে
ধীরে নিজেদের প্রফেশনাল অবস্থানকে অনেক উপরে নিয়ে যেতে
পারে। সঠিক লিঙ্কডইন স্ট্রাটেজি মানে শুধু পোষ্ট করা বা কানেকশন
বাড়ানো নয় বরং একটি পরিকল্পিতভাবে নিজের স্কিল, নেটওয়ার্ক এবং ভ্যালু তৈরি
করা। যখন এই তিনটি জিনিস একসাথে কাজ করে তখন ক্যারিয়ার গ্রোথ
স্বাভাবিকভাবেই আসে। ক্যারিয়ার গ্রোথের
জন্য লিঙ্কডইনে ভিজিবিলিটি বাড়ানো খুব জরুরী।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেভলপমেন্ট এবং প্রেজেন্টেশন। শুধু
স্কিল থাকলেই হবে না এটি লিঙ্কডইনে দেখাতে হবে। যেমন প্রজেক্ট শেয়ার করা,
কেস স্টাডি লেখা। সবশেষে বলা যায় যে, লিঙ্কডইন স্ট্রাটেজি যদি
ধারাবাহিকভাবে ফলো করা যায়, তাহলে এটি ক্লায়েন্ট আনার মাধ্যম না থেকে একটি
ক্যারিয়ার বিল্ডিং প্লাটফর্মে পরিণত হবে। তাই ধৈর্য, ধারাবাহিকতা
এবং কমিউনিকেশন এই তিনটি জিনিস থাকলে লিঙ্কডইন থেকে দীর্ঘ মেয়াদে
শক্তিশালী ক্যারিয়ার গ্রোথ করা সম্ভব।
শেষ কথাঃ লিঙ্কডইন থেকে ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট পাওয়ার ২৫টি কার্যকর উপায়
এই আর্টিকেলে লিঙ্কডইন থেকে ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট পাওয়ার ২৫টি কার্যকর
উপায়, কেন লিঙ্কডইন ক্লায়েন্ট পাওয়ার শক্তিশালী প্ল্যাটফর্ম, প্রফেশনাল
লিঙ্কডইন প্রোফাইল তৈরির গুরুত্ব, আকর্ষণীয় প্রোফাইল ছবি ও হেডলাইন কৌশল,
About সেকশন অপটিমাইজ করার কার্যকর উপায়, কিওয়ার্ড ব্যবহার করে প্রোফাইল
শক্তিশালী করা, সঠিক টার্গেট ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি নির্বাচন করা, লিঙ্কডইন
সার্চ ফিল্টার ব্যবহার করে ক্লায়েন্ট খোঁজা, প্রতিদিন ক্লায়েন্ট খোঁজার
কার্যকর অভ্যাস গঠন, সঠিক কানেকশন রিকোয়েস্ট পাঠানোর কৌশল, ব্যক্তিগতকৃত মেসেজ
লিখে রেসপন্স বাড়ানো, স্প্যামিং এড়িয়ে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি ইত্যাদি
নিয়ে আলোচনা করা হয়েছে।
পাশাপাশি নিয়মিত ভ্যালুয়েবল কনটেন্ট পোস্ট করার গুরুত্ব, SEO ও ডিজিটাল
মার্কেটিং টিপস শেয়ার, কেস স্টাডি ও প্রজেক্ট শেয়ার করার কৌশল, লিঙ্কডইন
গ্রুপ ব্যবহার করে ক্লায়েন্ট পাওয়া, লিঙ্কডইন গ্রুপে সক্রিয় থেকে উপস্থিতি
বাড়ানো, অন্যদের পোস্টে কমেন্ট করে এনগেজমেন্ট বাড়ানো, সরাসরি সেলস না করে
সম্পর্ক তৈরি করা , ক্লায়েন্ট পোস্টে এনগেজ করে বিশ্বাস গড়া, ডিজিটাল
মার্কেটিং স্কিল আপডেট রাখার গুরুত্ব, লিঙ্কডইন নেটওয়ার্ক গ্রোথ বাড়ানোর
কৌশল, ফলোআপ মেসেজ দিয়ে ক্লায়েন্ট কনভার্শন, ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করে
ক্লায়েন্ট পাওয়া, সফল লিঙ্কডইন স্ট্রাটেজিতে ক্যারিয়ার গ্রোথ, সেগুলো
বিস্তারিত বুঝতে পারবেন।
ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে
শেয়ার করুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আপনার
মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ভালো
কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে।

রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url