ফ্রিল্যান্সিং শুরু করে কাজ না পাওয়া সমস্যার সমাধান
ফ্রিল্যান্সিং শুরু করে কাজ না পাওয়া সমস্যার সমাধান। এই পোস্টে মার্কেটপ্লেসে
নিজেকে আলাদা করার কৌশল, অভিজ্ঞতা ছাড়াই শক্তিশালী পোর্টফোলিও তৈরি, গিগ
অপটিমাইজ করে ক্লায়েন্ট আকর্ষণ করুন, লিঙ্কডইন থেকে সরাসরি ক্লায়েন্ট পাওয়ার
উপায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানুন এই গাইডে।
এই আর্টিকেলে ফ্রিল্যান্সিং শুরু করে কাজ না পাওয়া সমস্যার সমাধান, সে সম্পর্কে
বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে,
যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এবং উপকৃত হতে পারেন। তাই বিস্তারিত জানতে
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্রঃ ফ্রিল্যান্সিং শুরু করে কাজ না পাওয়া সমস্যার সমাধান
- ফ্রিল্যান্সিং শুরু করে কাজ না পাওয়া সমস্যার সমাধান
- মার্কেটপ্লেসে নিজেকে আলাদা করার কৌশল
- অভিজ্ঞতা ছাড়াই শক্তিশালী পোর্টফোলিও তৈরি
- গিগ অপটিমাইজ করে ক্লায়েন্ট আকর্ষণ করুন
- লিঙ্কডইন থেকে সরাসরি ক্লায়েন্ট পাওয়ার উপায়
- নতুন ফ্রিল্যান্সারদের সাধারণ ভুল ও সমাধান
- ক্লাইন্ট কনভেন্স করার স্মার্ট কমিউনিকেশন কৌশল
- শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করুন
- প্রথম পাঁচটি ফাইভ স্টার রিভিউ পাওয়ার উপায়
- শেষ কথাঃ ফ্রিল্যান্সিং শুরু করে কাজ না পাওয়া সমস্যার সমাধান
ফ্রিল্যান্সিং শুরু করে কাজ না পাওয়া সমস্যার সমাধান
ফ্রিল্যান্সিং শুরু করার পর অনেকেই প্রথম দিকে একটি সাধারণ সমস্যার মুখোমুখি হয়,
আর সেটি হলো কাজ না পাওয়া। অনেক সময় দেখা যায়, নতুন ফ্রিল্যান্সাররা দিনের পর
দিন প্রোপোজাল পাঠাচ্ছেন, কিন্তু তেমন কোনো সাড়া পাচ্ছেন না। এতে অনেকের মনে
হতাশ তৈরি হয় এবং তারা মনে করেন হয়তো এই ক্ষেত্রেটি তাদের জন্য নয়। কিন্তু
বাস্তবে বিষয়টি এমন নয়। ফ্রিল্যান্সিং একটি প্রতিযোগিতামূলক জায়গা, তাই এখানে
কাজ পেতে হলে কিছু কৌশল জানা খুবই জরুরী। প্রথমত নিজের প্রোফাইলটি এমনভাবে তৈরি
করতে হবে, যাতে ক্লায়েন্ট প্রথম দেখাতে বুঝতে পারে আপনি কাজটি করার জন্য
উপযুক্ত।
আরো পড়ুনঃ নতুন ব্লগে গুগল ইনডেক্স দ্রুত করার কৌশল
একটি পরিষ্কার প্রোফাইল ছবি, সংক্ষিপ্ত কিছু তথ্যপূর্ণ বর্ণনা এবং আপনার দক্ষতার
সঠিক উপস্থাপন ক্লায়েন্টের কাছে ইতিবাচক ধারণা তৈরি করে। পাশাপাশি পোর্টফোলিওতে
ও কিছু ভালো মানের কাজ যোগ করা প্রয়োজন। কারণ অনেক ক্লাইন্ট সিদ্ধান্ত নেওয়ার
আগে আপনার কাজগুলো দেখতে চাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোপজাল লেখা। অনেক
নতুন ফ্রিল্যান্সার একই ধরনের কপি পেস্ট প্রপোজাল পাঠান, যা ক্লায়েন্ট সহজে
বুঝতে পারেন। এর পরিবর্তে প্রতিটি কাজের জন্য আলাদা করে সংক্ষিপ্ত কিছু
প্রাসঙ্গিক প্রপোজাল লিখলে ক্লায়েন্টের বৃষ্টি আকর্ষণ করার সহজ হয়। এতে বোঝা
যায় যে আপনি কাজটি গুরুত্ব দিয়ে পড়েছেন এবং সত্যিই কাজটি করতে আগ্রহী।
আরেকটি বিষয় হলো ধৈর্য এবং নিয়মিত চেষ্টা করা। ফ্রিল্যান্সিং এমন একটি ক্ষেত্র
যেখানে প্রথম কয়েকটি কাজ পেতে কিছুটা সময় লাগতে পারে। তাই শুরুতেই হতাশ না হয়ে
নিজের দক্ষতা উন্নত করার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। নতুন নতুন স্কিল শেখা,
নিজের কাজের মান উন্নত করা এবং নিয়মিতভাবে মার্কেটপ্লেসে সক্রিয় থাকা। ধীরে
ধীরে ভালো ফল দিতে শুরু করে। অনেক সময় ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হয়। কিন্তু
সেই কাজগুলো ভালোভাবে সম্পন্ন করলে ক্লায়েন্টের কাছ থেকে ভালো রিভিউ পাওয়া
যায়। এই রিভিউগুলো পরবর্তীতে নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।
একই সাথে ক্লায়েন্টের সাথে যোগাযোগের ধরনও খুব গুরুত্বপূর্ণ। ভদ্রভাবে কথা বলা,
সময় মত কাজ জমা দেওয়া এবং প্রয়োজন হলে ক্লাইন্টকে আপডেট দেওয়ার একজন
ফ্রিল্যান্সারে পেশাদারিত্ব প্রকাশ করে। এসব ছোট ছোট বিষয়ই ধীরে ধীরে একজন নতুন
ফ্রিল্যান্সারকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই বলা যায় ফ্রিল্যান্সিংয়ের
কাজ না পাওয়ার সমস্যা সমাধান মূলত সঠিক কৌশল, ধৈর্য এবং ধারাবাহিক পরিশ্রমের
মাধ্যমে লুকিয়ে আছে। যদি কেউ নিয়মিতভাবে নিজের দক্ষতা উন্নত করে এবং ধৈর্য ধরে
চেষ্টা চালিয়ে যায়। তাহলে একসময় সে অবশ্যই ভালো কাজের সুযোগ পেতে শুরু করবে।
মার্কেটপ্লেসে নিজেকে আলাদা করার কৌশল
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এখন প্রতিযোগিতা অনেক বেশি। তাই এখানে কাজ পেতে হলে
শুধু স্কিল থাকলেই হয় না, নিজেকে সবার থেকে আলাদা করে উপস্থাপন করাও খুব জরুরী।
অনেক সময় ফ্রিল্যান্সার শুরুতেই ভুল করে বসেন তারা মনে করেন শুধু প্রোফাইল খুলে
কয়েকটি কাজের জন্য বিড করলে কাজ পাওয়া যাবে। কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ
নয়। ক্লায়েন্ট যখন কোন কাজ পোস্ট করেন তখন শত শত ফ্রিল্যান্সার সেখানে আবেদন
করেন। তাই সেই ভিড়ের মধ্যে যদি আপনার প্রোফাইল সাধারণ মনে হয়, তাহলে ক্লায়েন্ট
খুব সহজে সেটি এড়িয়ে যেতে পারেন।
এজন্য প্রথমেই নিজের প্রোফাইল এমনভাবে সাজানো দরকার, যাতে সেটি দেখলেই বুঝা যায়
আপনি একজন সিরিয়াস এবং পেশাদার ফ্রিল্যান্সার। একটি সুন্দর প্রোফাইল ছবি,
পরিষ্কারভাবে লেখা, প্রোফাইল বর্ণনা এবং নিজের স্কিলগুলো সঠিকভাবে তুলে ধরা খুব
গুরুত্বপূর্ণ। পাশাপাশি পোর্টফোলিও অংশটি যতটা সম্ভব সমৃদ্ধ রাখা উচিত।
সেখানে এমন কিছু কাজ দেখানো দরকার যা আপনার দক্ষতাকে স্পষ্টভাবে বোঝায়। অনেক
সময় নিজের তৈরি কিছু নমুনা কাজেও পোর্টফোলিও হিসেবে কাজ করা যায়। এতে
ক্লায়েন্ট সহজে বুঝতে পারেন, আপনি কি ধরনের কাজ করতে পারেন এবং আপনার কাজের মান
কেমন। এসব ছোট ছোট বিষয় একসাথে একজন ফ্রিল্যান্সারকে অন্যদের থেকে আলাদা করে
তোলে এবং ক্লায়েন্টের নজরে আসার সম্ভাবনাও বাড়িয়ে দেয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের কাজের ধরন এবং যোগাযোগের পদ্ধতিকে যতটা
সম্ভব পেশাদার রাখা। অনেক সময় দেখা যায় কেউ ভালো স্কিল থাকা সত্ত্বেও
শুধু সঠিকভাবে যোগাযোগ করতে না পারার কারণে কাজ পায় না। ক্লায়েন্টের সাথে কথা
বলার সময় ভদ্রতা বজায় রাখা, তাদের প্রয়োজন ভালোভাবে বোঝার চেষ্টা করা
এবং সে অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করা খুব গুরুত্বপূর্ণ। যখন কোন কাজের জন্য
প্রপোজাল পাঠানো হয় তখন সেটি যেন সাধারণ কপি পেস্ট না হয় এবং কাজটি পড়ে বুঝে
সে অনুযায়ী কয়েকটি কথা লেখা উচিত। যাতে ক্লায়েন্ট বুঝতে পারেন যে আপনি কাজটি
মনোযোগ দিয়ে দেখছেন এবং সত্যিই এটি করতে আগ্রহী।
এছাড়া সময়মতো কাজ শেষ করা এবং প্রয়োজনে ক্লায়েন্টকে নিয়মিত আপডেট দেওয়া
একজন ফ্রিল্যান্সারে বিশ্বাসযোগ্যতা বাড়ে। ধীরে ধীরে এই বিশ্বাসই ভালো রিভিউ এনে
দেয় এবং পরবর্তীতে আরো কাজ পাওয়ার পথ তৈরি করে দেয়। একই সাথে নিজের স্কিল
উন্নত করার চেষ্টা ও চালিয়ে যেতে হয়। কারণ ফ্রিল্যান্সিং জগতে সবসময় নতুন কিছু
শিখতে হয়। যারা নিয়মিত নতুন কিছু শিখে এবং নিজের কাজের মান উন্নত করে তারা
দ্রুত অন্যদের থেকে এগিয়ে যেতে পারে। তাই বলা যায়, মার্কেটপ্লেসে নিজেকে আলাদা
করার জন্য শুধু কাজ জানা যথেষ্ট নয় বরং নিজের দক্ষতা আচরণ এবং উপস্থাপন সবকিছু
মধ্যে বেশি দায়িত্ব দেখাতে পারলে ধীরে ধীরে সফলতার পথ তৈরি করা যায়।
অভিজ্ঞতা ছাড়াই শক্তিশালী পোর্টফোলিও তৈরি
অনেক নতুন ফ্রিল্যান্সার যখন কাজ শুরু করেন, তখন তাদের সবচেয়ে বড় চিন্তা থাকে
যে কাজের কোনো অভিজ্ঞতা নেই। তাই পোর্টফোলিওতে দেখানোর মতো কিছু নেই। কিন্তু
বাস্তবে বিষয়টা এমন নয় যে শুধু ক্লায়েন্টের কাজ করলেই প্রটফোলিও তৈরি করা
যায়। পোর্টফোলিও মূলত এমন একটা জায়গা যেখানে আপনি আপনার দক্ষতা দেখাতে পারেন।
তাই শুরুতেই যদি কোনো ক্লায়েন্টের কাজ না থাকে, তাহলে নিজে থেকেই কিছু নমুনা
প্রজেক্ট তৈরি করা খুব ভালো একটি উপায় হতে পারে। ধরুন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন
শিখে থাকেন, তাহলে নিজে থেকে কিছু লোগো ডিজাইন, পোস্টার বা ব্যানার তৈরি করতে
পারেন।
আবার যদি ওয়েব ডিজাইন বা কনটেন্ট রাইটিং নিয়ে কাজ করেন, তাহলে নিজের মতো করে
কয়েকটা উদাহরণ তৈরি করে রাখতে পারেন। এসব কাজ হয়তো কোনো ক্লায়েন্ট এর জন্য করা
হয়নি কিন্তু তবুও এগুলো আপনার দক্ষতার প্রমাণ হিসেবে কাজ করে। যখন কোনো
ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখবে, তখন সে বুঝতে পারবে আপনি কাজটি কতটা ভালোভাবে
করতে পারেন। আর সেই ধারণা তৈরি হয় আপনার পোর্টফোলিও দেখে। তাই শুরুতে সময় নিয়ে
কয়েকটি ভালো মানের নমুনা কাজ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আপনার
প্রোফাইল অনেক বেশি শক্তিশালী দেখাবে এবং ক্লায়েন্ট এর কাছে বিশ্বাসযোগ্য মনে
হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পোর্টফোলিও শুধু কাজের সংগ্রহ নয় বরং এটি আপনার
কাজের মান এবং চিন্তা ধারণাও তুলে ধরে। তাই সেখানে যে কাজগুলো রাখবেন সেগুলোর
যতটা সম্ভব পরিষ্কারভাবে উপস্থাপন করা উচিত। উদাহরণস্বরূপ আপনি যদি কোন ডিজাইন
দেখান, তাহলে তার সাথে ছোট করে লিখে দিতে পারেন এটি কি উদ্দেশ্যে করা হয়েছে এবং
কি ধরনের আইডিয়া থেকে তৈরি করা হয়। এতে করে ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি শুধু
কাজ করেন না বরং কাজের পেছনে ভাবনাটাও বোঝেন।
অনেক সময় নতুন ফ্রিল্যান্সাররা ভাবেন পোর্টফোলিওতে অনেক বেশি কাজ রাখতে হয়
কিন্তু আসলে বিষয়টি সংখ্যা চেয়ে মানের ওপর বেশি নির্ভর করে। কয়েকটি ভালো এবং
পরিষ্কারভাবে করা কাজ অনেক সময় অনেক বড় পোর্টফোলিও থেকেও বেশি প্রভাব ফেলতে
পারে। এছাড়া নিয়মিত নতুন কিছু তৈরি করা, পোর্টফোলিও আপডেট করা ভালো অভ্যাস। এতে
করে আপনার স্কিলের উন্নতির ক্লায়েন্টের কাছে স্পষ্টভাবে ধরা পড়ে। ধীরে ধীরে যখন
আপনি বাস্তবায়নের কাজ করতে শুরু করবেন, তখন সে কাজগুলো পোর্টফোলিওতে যোগ করা
যেতে পারে। এভাবে ধীরে ধীরে একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি হয়ে যায়, যা
ভবিষ্যতে আরো বড় কাজ পাওয়ার পথ খুলে দেয়। তাই অভিজ্ঞতা না থাকলেও হতাশ হওয়ার
কিছু নেই বরং নিজের দক্ষতা দেখানোর জন্য পোর্টফলিওকে আরেকটা সুযোগ দেওয়া সবচেয়ে
বুদ্ধিমানের কাজ।
গিগ অপটিমাইজ করে ক্লায়েন্ট আকর্ষণ করুন
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক সময় দেখা যায় ভালো স্কিল থাকা সত্ত্বেও অনেকে
কাজ পাচ্ছেন না। এর একটা বড় কারণ হলো গিগে ঠিকভাবে অপটিমাইজ না করা। এটি
এমন একটি জায়গা, যেখানে ক্লায়েন্ট প্রথমে আপনার কাজ সম্পর্কে ধারণা পাই। তাই
এটি যতটা সম্ভব পরিষ্কার, আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ হওয়া দরকার। অনেক নতুন
ফ্রিল্যান্সার গিগ তৈরি করার সময় খুব সাধারণভাবে কয়েকটি কথা লিখে দেন এবং মনে
করেন এটুকুই যথেষ্ট। কিন্তু বাস্তবে ক্লায়েন্টরা যখন কোনো সার্ভিস খোঁজেন তখন
তারা এমন গিগ বেছে নেন যেগুলো দেখতে পেশাদার এবং যেখানে পরিষ্কারভাবে বোঝা যায়
কি ধরনের কাজ করা হবে। এজন্য গিগের শিরোনাম খুব গুরুত্বপূর্ণ।
কারণ এটি সার্চ রেজাল্টে প্রথমে দেখা যায়। শিরোনাম এমন হওয়া উচিত যাতে সেখানে
কাজের মূল বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়। একই সাথে গিগের বর্ণনাতেও পরিষ্কারভাবে
লেখা দরকার। আপনি কি ধরনের সার্ভিস দেবেন এবং ক্লায়েন্ট কিভাবে উপকৃত হবে। গিগের
ছবি বা থাম্বেল খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় ক্লায়েন্ট প্রথমে ছবিটাই দেখে
গিগে ক্লিক করেন। একটি পরিষ্কার এবং পেশাদার থাম্বেল গিগকে অনেক বেশি আকর্ষণীয়
করে তোলে। এছাড়া সঠিক কিওয়ার্ড ব্যবহার করা যাতে সার্চের সময় আপনার গিগ সহজে
খুঁজে পাওয়া যায়। এসব বিষয় ঠিকভাবে সাজাতে পারলে গিগের মান অনেক বেড়ে যায়
এবং ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করা সম্ভাবনাও বেড়ে যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গিগের ভেতরের তথ্যগুলো এমনভাবে সাজানো, যাতে
ক্লায়েন্ট সহজে বুঝতে পারেন আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন এবং কেন আপনাকে বেছে
নেওয়া উচিত। অনেক সময় ক্লায়েন্ট দ্রুত সিদ্ধান্ত নিতে চান, তাই গিগের বর্ণনা
খুব জটিল না করে সহজ এবং পরিষ্কার ভাষায় লেখা ভালো। সেখানে কাজের ধাপ, ডেলিভারি
সময় এবং আপনি কি ধরনের সুবিধা দিচ্ছেন তার উল্লেখ করা যেতে পারে। এতে করে
ক্লায়েন্টের মনে একটি পরিষ্কার ধারণা তৈরি হয়। এছাড়া গিগে যদি কয়েকটি ভালো
উদাহরণ বা পোর্টফোলিও যুক্ত করা যায়। তাহলে সেটি আরো বিশ্বাসযোগ্য হয়ে
ওঠে।
অনেক সময় একটি ভালোভাবে সাজানো গিগ নতুন ক্লাইন্ট পাওয়ার সুযোগ তৈরি করে দেয়।
একই সাথে নিয়মিত ক্লায়েন্টকে আপডেট দেওয়া একটি ভালো অভ্যাস। কারণ সময়ের সাথে
সাথে নতুন ট্রেন্ড এবং নতুন কিওয়ার্ড আসে, যেগুলো ব্যবহার করলে গিগের পারফরমেন্স
আরো ভালো হতে পারে। যারা ধৈর্য ধরে উন্নত করার চেষ্টা করেন, তারা ধীরে ধীরে ভালো
ফল পেতে শুরু করে। তাই বলা যায় গিগ অপটিমাইজেশন শুধু একটি ছোট কাজ নয় বরং এটি
ফ্রিল্যান্সিং নিয়ে সফল হওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। যদি কেউ নিজের গিগকে
সঠিকভাবে সাজাতে পারে এবং ক্লায়েন্টের প্রয়োজন বোঝে সেটা তৈরি করে। তাহলে খুব
সহজে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠা সম্ভব।
লিঙ্কডইন থেকে সরাসরি ক্লায়েন্ট পাওয়ার উপায়
বর্তমানে ফ্রিল্যান্সিং এর জন্য শুধু মার্কেটপ্লেসের ওপর নির্ভর করলেই হয় না বরং
অনেক সময় সোশ্যাল প্লাটফর্ম থেকেও ভালো ক্লাইন্ট পাওয়া যায়। এর মধ্যে লিঙ্কডইন
একটি খুব শক্তিশালী প্ল্যাটফর্ম, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসায়ী,
কোম্পানি মালিক এবং প্রফেশনাল মানুষ নিয়মিত সক্রিয় থাকেন। তাই সঠিকভাবে ব্যবহার
করতে পারলে এখান থেকে সরাসরি ক্লায়েন্ট পাওয়ার সুযোগ তৈরি হয়।
প্রথমে লিঙ্কডইনে প্রোফাইলটি এমনভাবে সাজানো দরকার, যাতে কেউ দেখলে বুঝতে
পারে আপনি কি ধরনের কাজ করেন। প্রোফাইল ছবি পরিষ্কার ও প্রেসাদার হওয়া
উচিত।
কারণ এটি মানুষের কাছে প্রথম ধারণা তৈরি করে। পাশাপাশি হেডলাইন অংশে নিজের স্কিল
বা সার্ভিস সংক্ষিপ্ত লিখে দিলে অনেক সময় মানুষ সহজে বুঝতে পারে, আপনি কি নিয়ে
কাজ করেন। প্রোফাইলে About অংশে নিজের অভিজ্ঞতা, দক্ষতা এবং কিভাবে আপনি
অন্যদের কাজে সাহায্য করতে পারেন, তা সহজ ভাষায় তুলে ধরা ভালো। এতে করে কেউ
আপনার প্রোফাইল দেখলে দ্রুত একটি পরিষ্কার ধারণা পায়। এছাড়া পোর্টফোলিও বা আগের
কাজের কিছু উদাহরণ প্রোফাইলে যোগ করা গেলে সেটি আরো বিশেষজ্ঞ হয়ে ওঠে। অনেক সময়
একজন সম্ভাব্য ক্লায়েন্ট শুধু প্রোফাইল দেখে সিদ্ধান্ত নেন, কারসাথে যোগাযোগ
করবেন। তাই প্রোফাইলটি যতটা সম্ভব তথ্যপূর্ণ এবং সাজানো হওয়া গুরুত্বপূর্ণ।
আরেকটি বিষয় হলো লিঙ্কডইনে শুধু প্রোফাইল তৈরি করলে কাজ পাওয়া যায় না বরং
সেটাকে নিয়মিত সক্রিয় থাকতে হয়। অনেকেই তাদের কাজের অভিজ্ঞতা, টিপস বা ছোট ছোট
প্রজেক্ট এর উদাহরণ পোস্ট করেন। যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে। যখন মানুষ নিয়মিত
আপনার পোস্ট দেখতে থাকে, তখন ধীরে ধীরে তারা বুঝতে পারে আপনি আপনার কাজে দক্ষ এর
ফলে নতুন অনেক সময় ক্লাইন্টরা নিজে থেকেই মেসেজ করে। কাজের বিষয়ে জানতে চান।
এছাড়া যেসব কোম্পানি বা উদ্যোক্তা আপনার কাজের সাথে সম্পর্কিত, তাদের সাথে
কানেকশন তৈরি করা একটি ভালো কৌশল। সংযোগ তৈরি করার সময় একটি ছোট ভদ্র মেসেজ লিখে
দিলে সেটি আরো ভালো প্রভাব ফেলে। ধীরে ধীরে যখন নেটওয়ার্ক বড় হতে থাকে।
তখন নতুন সুযোগের সম্ভাবনাও বাড়তে থাকে। অনেক সময় সরাসরি কাজ না পেলেও এই
পরিচিতগুলো ভবিষ্যতে বড় কোনো সুযোগ এনে দিতে পারে। তাই ধৈর্য ধরে নিয়মিত নিজের
কাজের উপস্থিতি দেখানো এবং মানুষের সাথে যোগাযোগ বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ।
যারা লিঙ্কডইন শুধু একটি প্রোফাইল হিসেবে না দেখে একটি নেটওয়ার্কিং
প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেন, তারা ধীরে ধীরে এখান থেকে ভালো ক্লায়েন্ট
পাওয়ার সুযোগ তৈরি করতে পারে। এভাবে লিঙ্কডইন একজন ফ্রিল্যান্সার এর জন্য নতুন
দরজা খুলে দিতে পারে এবং মার্কেটপ্লেস এর বাইরেও কাজ পাওয়ার সুযোগ তৈরি করতে
সাহায্য করে।
নতুন ফ্রিল্যান্সারদের সাধারণ ভুল ও সমাধান
ফ্রিল্যান্সিং শুরু করার সময় অনেক নতুন মানুষ খুব বেশি উৎসাহ নিয়ে কাজ শুরু
করেন। কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে তারা দ্রুত হতাশ হয়ে পড়েন। অনেকে মনে
করেন প্রোফাইল খুলে কয়েকটি বিড করলেই হয়তো কাজ পাওয়া শুরু হবে, কিন্তু বাস্তবে
বিষয়টি একটু ভিন্ন। নতুন ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় ভুল গুলোর মধ্যে একটি হলো
ধৈর্য হারিয়ে ফেলা। কয়েকজন চেষ্টা করেও কাজ না পেলে তারা ভাবতে শুরু করে যে, এই
প্লাটফর্মে হয়তো তাদের জন্য কোন সুযোগ নেই।
অথচ ফ্রিল্যান্সিং এমন একটি ক্ষেত্র যেখানে শুরুতে সময় লাগে এবং ধীরে ধীরে নিজের
জায়গা তৈরি করা হয়। সংক্ষিপ্ত ও অস্পষ্টভাবে নিজের দক্ষতা লিখে রাখেন, ফলে
ক্লায়েন্ট বুঝতে পারেন না সেই ব্যক্তি কি ধরনের কাজ ভালো পারে। আবার কেউ কেউ
পোর্টফোলিও অংশটিকে গুরুত্ব দেন না, অথচ এটি ফ্রিল্যান্সারের দক্ষতা বোঝার
সবচেয়ে ভালো জায়গা। এছাড়া কপি পেস্ট প্রপোজাল পাঠানো একটি বড় ভুল। অনেক
নতুন ফ্রিল্যান্সার একই ধরনের লেখা বারবার পাঠান, যা ক্লায়েন্ট খুব সহজেই
বুঝতে পারেন। এতে করে আবেদনটি আলাদা করে নজরে আসে না। এসব ছোট ছোট ভুল একসাথে
একজন নতুন ফ্রিল্যান্সারের অগ্রগতিকে ধীর করে দেয় এবং কাজ পাওয়ার সম্ভাবনা
কমিয়ে দেয়।
তবে ভালো দিক হলো এই ভুলগুলো বেশিরভাগই সহজে ঠিক করা সম্ভব। যদি কেউ একটু
সচেতনভাবে কাজ করেন। প্রথমে নিজের প্রোফাইলটি যতটা সম্ভব পরিষ্কার এবং
পেশাদারভাবে সাজানো দরকার। সেখানে নিজের স্কিল, কাজের ধরন এবং আগ্রহগুলো
স্পষ্টভাবে তুলে ধরা উচিত। পোর্টফোলিও অংশে কয়েকটি ভালো মানের কাজ যুক্ত করলে
সেটা ক্লায়েন্টের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। একই সাথে প্রতিটি
প্রোজেক্টের জন্য আলাদা করে প্রপোজাল লেখা ভালো অভ্যাস। এতে বোঝা যায় যে আপনি
কাজটি মনোযোগ দিয়ে পড়েছেন এবং সত্যি কাজটি করতে আগ্রহী।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত নিজের দক্ষতা উন্নত করার চেষ্টা করা, নতুন
কিছু শেখা এবং নিজের কাজের মান বাড়ানো, ধীরে ধীরে ভালো ফল এনে দেয়। অনেক সময়
ছোট কাজ দিয়ে শুরু করতে হয়, কিন্তু সেই কাজগুলো মনোযোগ দিয়ে করলে ভালো রিভিউ
পাওয়া যায়। আর ভালো রিভিউ ভবিষ্যতে আরও বড় কাজ করার সুযোগ তৈরি করে দেয়। সব
মিলিয়ে বলা যায়, নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
ধৈর্য, নিয়মিত চেষ্টা এবং নিজের ভুলগুলো থেকে শেখার মানসিকতা। যারা এই বিষয়গুলো
মাথায় রেখে ধীরে ধীরে এগিয়ে যান তারা একসময় সফলতার পথে পৌঁছে যেতে পারেন।
ক্লাইন্ট কনভেন্স করার স্মার্ট কমিউনিকেশন কৌশল
ফ্রিল্যান্সিং এর শুধু ভালো কাজ জানলে সবসময় কাজ পাওয়া যায় না, অনেক সময়
ক্লায়েন্টকে বোঝানোর দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ একজন ক্লায়েন্ট
যখন কোন কাজ পোস্ট করেন, তখন তার কাছে অনেক ফ্রিল্যান্সারের আবেদন আসে। সেই
ভিড়ের মধ্যে আপনার মেসেজ বা প্রপোজাল যদি পরিষ্কার, ভদ্র এবং আত্মবিশ্বাসী হয়,
তাহলে সেটি সহজেই নজরে পড়ে। তাই প্রথম যোগাযোগটি খুব গুরুত্ব দিয়ে করা উচিত।
অনেকেই খুব ছোট বা খুব সাধারণভাবে মেসেজ লিখে দেন, আবার কেউ কেউ খুব বড় বড় কথা
লিখে ফেলেন, যা পড়তে ক্লায়েন্টের অনেক সময় লাগে।
কিন্তু স্মার্ট কমিউনিকেশন মানে হলো সহজভাবে নিজের কথা বোঝাতে পারা। প্রথমে
ক্লায়েন্টের কাজটি মনোযোগ দিয়ে পড়ে নিতে হয়। তারপর সেই অনুযায়ী কয়েকটি
প্রাসঙ্গিক কথা লেখা ভালো। এতে বোঝা যায় আপনি কাজটি সত্যি বুঝেছেন। এছাড়া
ক্লায়েন্টকে সম্মান দেখিয়ে কথা বলা এবং তার সমস্যার সমাধান কিভাবে করতে পারে তা
সংক্ষেপে উল্লেখ করলে ভালো প্রভাব পড়ে। অনেক সময় ক্লায়েন্ট এমন কাউকে পছন্দ
করেন যে শুধু কাজের কথা বলে না বরং সমস্যাটি বুঝে সমাধানের দিকেও ইঙ্গিত দেয়। এই
ছোট ছোট বিষয় একজন ফ্রিল্যান্সারের যোগাযোগকে আরো পেশাদার করে তোলে এবং
ক্লায়েন্টের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়ায়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা। অনেক সময়
ক্লায়েন্টের সঙ্গে সঙ্গে উত্তর দেন না। তাই তাড়াহুড়ো করে বারবার মেসেজ পাঠানো
ঠিক নয়। বরং কিছু সময় অপেক্ষা করা এবং প্রয়োজনে ভদ্রভাবে ফলোআপ করা ভালো। এতে
বোঝা যায় আপনি পেশাদারভাবে বিষয়টি পাওয়া পরিচালনা করেছেন। এছাড়া কথোপকথনের
সময় খুব জটিল ভাষা ব্যবহার না করে সহজভাবে নিজের কথা বললে ক্লায়েন্ট
স্বাচ্ছন্দ্যবোধ করে। কখনো যদি কোনো বিষয়ে নিশ্চিত না হন, তাহলে সরাসরি জিজ্ঞেস
করাও একটি ভালো অভ্যাস।
এতে ভুল বোঝাবুঝি কম হয় এবং কাজের দিক নির্দেশনা পরিষ্কার থাকে। একজন ক্লায়েন্ট
সবসময় এমন কাউকে খুঁজেন, যার সাথে যোগাযোগ করা সহজ এবং যিনি দায়িত্বশীলভাবে
কাজটি সম্পন্ন করবেন। তাই কথাবার্তার মাধ্যমে সেই আস্থা তৈরি করা খুব
গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে যখন ক্লায়েন্ট বুঝতে পারেন যে, আপনি তার কাজকে গুরুত্ব
দিচ্ছেন এবং পেশাদারভাবে যোগাযোগ করেছেন। তখন তার পক্ষ থেকে কাজ দেওয়ার সম্ভাবনা
বেড়ে যায়। সব মিলিয়ে বলা যায়, স্মার্ট কমিউনিকেশন শুধু কথার বিষয় নয় বরং এটি
একজন ফ্রিল্যান্সারের পেশাদার মনোভাব ও দায়িত্ববোধের প্রতিফলন।
শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করুন
ফ্রিল্যান্সিং জগতে শুধু কাজ জানা বা স্কিল থাকা অনেক সময় যথেষ্ট হয় না বরং
মানুষকে বুঝতে দিতে হয় আপনি কে এবং কি ধরনের কাজ করেন। এই জায়গাটাকেই
সাধারণভাবে পার্সোনাল ব্র্যান্ডিং বলা হয়। অনেকেই এই বিষয়টাকে খুব জটিল মনে
করেন। কিন্তু আসলে এটি খুব স্বাভাবিক একটি ব্যাপার। সহজভাবে বলতে গেলে আপনি যখন
নিজের কাজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে নিয়মিতভাবে উপস্থাপন করেন। তখন ধীরে
ধীরে আপনার একটি আলাদা পরিচয় তৈরি হয়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক
ফ্রিল্যান্সার থাকলেও সবাইকে ক্লায়েন্ট মনে রাখেন না।
কিন্তু যাদের প্রোফাইল পরিষ্কার, কাজের ধরনের স্পষ্ট এবং যোগাযোগ ভালো তাদের নাম
অনেক সময় মানুষের মনে থেকে যায়। এজন্য নিজের প্রোফাইলটি এমনভাবে সাজানো দরকার,
যাতে সেটি দেখলেই বোঝা যায় আপনি কোন বিষয়ে দক্ষ। পাশাপাশি নিজের কাজের কিছু
ভালো উদাহরণ পোর্টফলিওতে রাখলে সেটি আরো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। অনেক সময়
সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্লাটফর্মে নিজের কাজের ছোট ছোট অংশ শেয়ার করাও
ভালো একটি উপায় হতে পারে। এতে করে মানুষ ধীরে ধীরে আপনার কাজ সম্পর্কে জানতে
শুরু করে এবং আপনার একটি আলাদা পরিচিতি তৈরি হয়। এভাবে ছোট ছোট পদক্ষেপ থেকে
একটি শক্তিশালী পার্সোনাল ব্যান্ড গড়ে উঠতে শুরু করে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা বজায় রাখা। পার্সোনাল ব্র্যান্ডিং
একদিনে তৈরি হয় না বরং এটি ধীরে ধীরে তৈরি হয়। নিয়মিত কাজ এবং সঠিক উপস্থাপনার
মাধ্যমে একজন ফ্রিল্যান্সার যদি সব সময় পেশাদারভাবে আচরণ করেন, সময়মতো কাজ শেষ
করেন এবং ক্লায়েন্টের সাথে ভালো যোগাযোগ রাখেন, তাহলে তার প্রতি মানুষের বিশ্বাস
ধীরে ধীরে বাড়তে থাকে। এই বিশ্বাসের পরেই একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে কাজ
করে। অনেক সময় দেখা যায় কিছু ক্লায়েন্ট নিয়মিত তাদের কাজের অভিজ্ঞতা বিষয়গুলো
অন্যদের সাথে শেয়ার করেন।
এতে করে অন্যরা তাদের কাজ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে এবং সেই ব্যক্তির
প্রতি আগ্রহ তৈরি হয়। একই সাথে নিজের কাজের মান বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ।
কারণ একটি ভালো কাজই সবচেয়ে বড় পরিস্থিতির পরিচয় তৈরি করতে পারে। ধীরে ধীরে
যখন মানুষ আপনার কাজের মান এবং পেশাদার মনোভাব বুঝতে পারে, তখন অনেক সময় কাজের
জন্য আপনাকে খুঁজে নেওয়া শুরু করে। তখন আর শুধু আপনাকেই কাজ করতে হয় না বরং
অনেক সময় আপনার কাছে কাজ চলে আসে। তাই বলা যায় যে শক্তিশালী পার্সোনাল
ব্র্যান্ডিং তৈরি করা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি
বিষয়। যা ধীরে ধীরে একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং দীর্ঘমেয়াদে
আরো ভালো কিছু করার সুযোগ তৈরি করে দেয়।
প্রথম পাঁচটি ফাইভ স্টার রিভিউ পাওয়ার উপায়
ফ্রিল্যান্সিং এর নতুনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ভালো
রিভিউ পাওয়া। কারণ মার্কেটপ্লেসে যখন কোন ক্লায়েন্ট নতুন কাউকে খোঁজেন, তখন
তিনি প্রথমে প্রোফাইলে রিভিউ এবং রেটিং দেখেন। যদি কোন ফ্রিল্যান্সারের প্রোফাইলে
ভালো রিভিউ থাকে, তাহলে ক্লায়েন্ট সহজে বুঝতে পারেন যে এই ব্যক্তি আগেই কাজ
করেছেন এবং অন্যরাও তার কাজের সন্তুষ্ট হয়েছে। কিন্তু যারা একেবারে নতুন তাদের
জন্য প্রথম কয়েকটি রিভিউ পাওয়া একটু কঠিন হয়ে যায়।
কারণ এগুলো দ্রুত সম্পূর্ণ করা যায় এবং ক্লাইন্ট সন্তুষ্ট হলে সহজে ভালো রিভিউ
দেন। অনেক সময় নতুন ফ্রিল্যান্সাররা বড় প্রজেক্ট এর দিকে বেশি নজর দেন কিন্তু
অভিজ্ঞতা না থাকলে সেসব কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই প্রথম দিকে লক্ষ্য হওয়া
উচিত ভালভাবে কাজ শেষ করা এবং ক্লায়েন্টের আস্থা অর্জন করা। কাজ শুরু করার আগে
ক্লায়েন্টের চাহিদা ভালোভাবে বুঝে নেওয়া দরকার। যাতে পরে কোনো ভুল বোঝাবুঝি না
হয়। আর কাজটি শেষ করার সময় যতটা সম্ভব মনোযোগ দিয়ে করলে ক্লায়েন্টের
সন্তুষ্টির সম্ভাবনা অনেক বেশি থাকে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। অনেক
সময় দেখা যায় ভালো কাজ ভালো হলেও যোগাযোগ ঠিক ভাবে না হওয়াই ক্লায়েন্ট
পুরোপুরি সন্তুষ্ট হন না। তাই কাজের সময় মাঝে মাঝে আপডেট দেওয়া এবং কোনো সমস্যা
হলে আগে থেকেই জানানো ভালো উপায়। এতে ক্লায়েন্ট বুঝতে পারেন, আপনি দায়িত্ব
নিয়ে কাজ করছেন। কাজ শেষ হওয়ার পর ভদ্রভাবে ক্লায়েন্টকে জানানো যেতে পারে যে
যদি তিনি কাজটি নিয়ে সন্তুষ্ট থাকেন, তাহলে একটি রিভিউ দিলে ভালো লাগবে। তবে
বিষয়টি কখনো চাপ দিয়ে বলা উচিত নয় বরং স্বাভাবিকভাবে অনুরোধ করা ভালো।
অনেক ক্লায়েন্ট সন্তুষ্ট হলে নিজে থেকেই ভালো রেটিং দিয়ে থাকে। এছাড়া সময় মতো
কাজ শেষ করা এবং প্রয়োজনে একটু বাড়তি সাহায্য করা ক্লায়েন্টের কাছে ভালো
প্রভাব ফেলে। এই ছোট ছোট বিষয়গুলোই ধীরে ধীরে একটি নতুন ফ্রিল্যান্সারের
প্রোফাইল ভালো রিভিউ যোগ করতে সাহায্য করে। যখন প্রথম কয়েকটি ফাইভ স্টার রিভিউ
পাওয়া যায়, তখন পরবর্তী কাজ পাওয়া অনেক সহজ হয়ে যায়। কারণ তখন নতুন
ক্লাইন্টরা প্রোফাইল দেখে বুঝতে পারেন যে, এই ফ্রিল্যান্সারের কাজের মান ভালো এবং
আগের ক্লায়েন্ট সন্তুষ্ট ছিলেন। তাই বলা যায়, শুরুতে কয়েকটি ফাইভ স্টার রেটিং
অর্জন করা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দেয়।
শেষ কথাঃ ফ্রিল্যান্সিং শুরু করে কাজ না পাওয়া সমস্যার সমাধান
এই আর্টিকেলে ফ্রিল্যান্সিং শুরু করে কাজ না পাওয়া সমস্যার সমাধান,
মার্কেটপ্লেসে নিজেকে আলাদা করার কৌশল, অভিজ্ঞতা ছাড়াই শক্তিশালী পোর্টফোলিও
তৈরি, গিগ অপটিমাইজ করে ক্লায়েন্ট আকর্ষণ করুন, লিঙ্কডইন থেকে সরাসরি
ক্লায়েন্ট পাওয়ার উপায় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি নতুন
ফ্রিল্যান্সারদের সাধারণ ভুল ও সমাধান, ক্লাইন্ট কনভেন্স করার স্মার্ট
কমিউনিকেশন কৌশল, শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করুন, প্রথম পাঁচটি
ফাইভ স্টার রিভিউ পাওয়ার উপায় ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সুতরাং বলা যায় যে, আপনি যদি সম্পূর্ণ ব্লকটি মনোযোগ সহকারে পড়েন। তাহলে আপনি
ফ্রিল্যান্সিং শুরু করে কাজ না পাওয়া সমস্যার সমাধান , সেগুলো বিস্তারিত বুঝতে
পারবেন।
ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে
শেয়ার করুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।
আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি
আমাদের আরও ভালো কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে।

রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url