রুই মাছ রান্নায় কাঁটা কম লাগানোর টিপস
রুই মাছ রান্নায় কাঁটা কম লাগানোর টিপস। এই পোস্টে রুই মাছের কাঁটা কেন বেশি
লাগে, রান্নার আগে রুই মাছ ঠিকভাবে পরিষ্কার করার উপায়, রান্নার সময় কাঁটা কম
অনুভব করার সহজ উপায়, মাছ খাওয়ার সময় কাঁটা এড়ানোর কিছু সহজ টিপস ইত্যাদি
সম্পর্কে বিস্তারিত জানুন এই গাইডে।
এই আর্টিকেলে রুই মাছ রান্নায় কাঁটা কম লাগানোর টিপস, সে সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেন আপনারা
সঠিকভাবে বুঝতে পারেন এবং উপকৃত হতে পারেন। তাই বিস্তারিত জানতে আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্রঃ রুই মাছ রান্নায় কাঁটা কম লাগানোর টিপস
- রুই মাছ রান্নায় কাঁটা কম লাগানোর টিপস
- রুই মাছের কাঁটা কেন বেশি লাগে
- রুই মাছ কাটার সঠিক পদ্ধতি
- রান্নার আগে রুই মাছ ঠিকভাবে পরিষ্কার করার উপায়
- রান্নার সময় কাঁটা কম অনুভব করার সহজ উপায়
- শিশুদের জন্য রুই মাছ নিরাপদে পরিবেশনের উপায়
- রুই মাছ রান্নার আগে মশলা মাখানোর সঠিক নিয়ম
- নরম করে রুই মাছ রান্না করার উপায়
- মাছ খাওয়ার সময় কাঁটা এড়ানোর কিছু সহজ টিপস
- শেষ কথাঃ রুই মাছ রান্নায় কাঁটা কম লাগানোর টিপস
রুই মাছ রান্নায় কাঁটা কম লাগানোর টিপস
রুই মাছ রান্নায় কাঁটা কম লাগানোর টিপস। রুই মাছ আমাদের রান্নাঘরের খুব পরিচিত
একটি উপাদান। প্রায় প্রতিটি পরিবারের কোনো না কোনো সময় এই মাছ রান্না করা হয়।
কিন্তু অনেকেই অভিযোগ করেন যে, রুই মাছ খাওয়ার সময় কাঁটার কারণে অস্বস্তি হয়।
আসলে এই সমস্যার অনেকটাই নির্ভর করে মাছ প্রস্তুত করার পদ্ধতির ওপর। যদি মাছ
ঠিকভাবে কাটা না হয় বা রান্নার আগে ভালোভাবে প্রস্তুত না করা হয় তাহলে খাওয়ার
সময় কাঁটা বেশি অনুভব হয়।
তাই রান্না শুরু করার আগে কিছু সহজ কৌশল জানা থাকলে এই ঝামেলা অনেকটাই কমানো
সম্ভব। যেমন মাছ কাটার সময় টুকরোগুলো সমান করা, মাঝের বড় কাঁটার দিকে খেয়াল
রাখা এবং খুব পাতলা করে না কাটা। এতে মাছ রান্না হলে কাঁটাগুলো তুলনামূলকভাবে কম
সমস্যার কারণ হয়। অনেক অভিজ্ঞ গৃহিণী বলেন, মাছের আকার ও কাটার ধরন ঠিক থাকলে
খাওয়ার সময় কাটা ঝামেলা অনেকটাই কমে যায়। রান্নার পদ্ধতিও এই ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় মাছ এমনভাবে রান্না করা হয় যে ভেতরের অংশ
শক্ত থেকে যায়। এতে কাটা আরো বেশি অনুভূত হয়।
আরো পড়ুনঃ কাপড় দ্রুত শুকানোর ৫টি সহজ উপায়
কিন্তু যদি মাছ একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করা হয়, তাহলে মাছের মাংস নরম
হয় এবং কাটা ও তুলনামূলকভাবে কম বিরক্তিকর লাগে। কেউ কেউ রান্নার আগে মাছ হালকা
ভেঁজে নেন। এতে মাছের গঠন একটু শক্ত হয় এবং কাটা আলাদা করা সহজ হয়। আবার কেউ
ঝোল রান্নার সময় একটু বেশি সময় দেন। যাতে মাছ ভালোভাবে সিদ্ধ হয়। এসব ছোট ছোট
বিষয় খেয়াল রাখলে রুই মাছ খাওয়া অনেক আরামদায়ক হয়ে যায়। তাই শুধু রান্নার
স্বাদ নয়, খাওয়ার সুবিধার জন্য মাছ প্রস্তুতির এই ধাপগুলো গুরুত্বপূর্ণ।
রুই মাছের কাঁটা কেন বেশি লাগে
অনেকে ভাবেন রুই মাছের বুঝি কাঁটা সবচেয়ে বেশি। আসলে বিষয়টা পুরোপুরি তেমন নয়।
রুই মাছের শরীরের গঠন এমন যে এতে মাঝখানে একটি প্রধান কাঁটা থাকে এবং তার দুই
পাশে ছোট ছোট কাটার সারি থাকে। এই ছোট কাঁটাগুলোই সাধারণত খাওয়ার সময় বেশি
অনুভূত হয়। বিশেষ করে যদি মাছ বড় হয় বা একটু বেশি শক্ত হয়ে যায়, তখন
কাঁটাগুলো আলাদা করা কিছুটা কঠিন লাগে। তাই অনেকের মনে করেন এই মাছ খাওয়া
ঝামেলাপূর্ণ।
কিন্তু সত্যি বলতে গেলে মাছের আকার, বয়স এবং কাঁটার ধরন এই তিনটা বিষয় কাঁটা
বেশি লাগার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। ছোট বা মাঝারি আকারের মাছ সাধারণত খেতে
তুলনামূলকভাবে সহজ হয়। আরেকটি বিষয় হলো খাওয়ার অভ্যাস। যারা নিয়মিত মাছ খান,
তারা খুব সহজে কাঁটা আলাদা করে নিতে পারেন। কিন্তু যারা কম খান বা অভ্যস্ত নন,
তাদের কাছে বিষয়টা একটু কঠিন মনে হতে পারে।
আবার অনেক সময় তাড়াহুড়ো করে খেতে গেলেও কাঁটা ঝামেলা বাড়ে। ধীরে ধীরে এবং
মনোযোগ দিয়ে খেলে এই সমস্যাটা অনেক কমে যায়। অনেক অভিজ্ঞ মানুষ বলেন মাছ
খাওয়ার সময় একটু ধৈর্য থাকা দরকার। এতে কাঁটা আলাদা করা সহজ হয় এবং খাওয়ার
আনন্দও বাড়ে। তাই রুই মাছ কাঁটা বেশি লাগে মনে হলেও সঠিক পদ্ধতি জানলে এটাকে খুব
সহজেই সামলানো যায়।
রুই মাছ কাটার সঠিক পদ্ধতি
রুই মাছ কাটার সঠিক পদ্ধতি জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু রান্নার স্বাদই
নয় বরং খাওয়ার অভিজ্ঞতাকেও অনেক সহজ ও আরামদায়ক করে তোলে। অনেকেই তাড়াহুড়ো করে
মাছ কাটেন যার ফলে টুকরোগুলো অসমান হয়ে যায় এবং রান্নার সময় মাছ ভেঙে যায় বা
কাঁটা আলাদা হয়ে গিয়ে সমস্যা তৈরি করে। রুই মাছ কাটার আগে প্রথম কাজ হলো মাছটি
ভালোভাবে পরিষ্কার করা, প্রথমে মাছের আঁশ ভালোভাবে তুলে ফেলতে হয়।
কারণ আঁশ থাকলে কাঁটার সময় পিছলে যেতে পারে এবং টুকরো করা যায় না। এরপর মাছটি
পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হয় যাতে কোনো ময়লা বা দুর্গন্ধ না থাকে। তারপর
একটি ধারালো ছুরি ব্যবহার করা খুব জরুরী। কারণ ভোঁতা ছুরি দিয়ে কাটলে মাছ নষ্ট
হয়ে যায় এবং ঠিকভাবে টুকরো করা সম্ভব হয় না। সাধারণত রুই মাছ মাঝারি আকারে
কাঁটা সবচেয়ে ভালো। কারণ খুব ছোট করে কাটলে রান্নার সময় ভেঙে যায়। আর খুব বড়
করলে ভেতরের অংশ ঠিকভাবে সেদ্ধ হয় না।
মাছ কাটার সময় ধীরে ধীরে এবং সমান চাপ দিয়ে কাটতে হয়, যাতে প্রতিটি টুকরো
দেখতে সুন্দর হয় এবং রান্নার সময় একসাথে ভালোভাবে সিদ্ধ হয়। অনেক অভিজ্ঞ
রাধুনী মাছ কাটার সময় পেটের অংশ এবং পিঠের অংশ আলাদা করে কাটেন। কারণ এই
অংশগুলোর কাঁটার গঠন ভিন্ন হয় এবং রান্নার সময় আলাদাভাবে আচরণ করে। সঠিকভাবে
রুই মাছ কাটতে পারলে পরবর্তীতে রান্না অনেক সহজ এবং খাওয়ার সময় কাঁটার সমস্যা
অনেকটাই কমে যায়।
রুই মাছ কাটার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং সঠিক টেকনিক ব্যবহার
করা। অনেকেই দ্রুত কাজ শেষ করার জন্য একেবারে জোরে চাপ দিয়ে মাছ কাটেন। এর ফলে
মাছের গঠন নষ্ট হয়ে যায় এবং ছোট ছোট কাঁটা ভেঙ্গে ভিতরে ছড়িয়ে পড়ে। এতে
রান্নার পর খাওয়ার সময় কাঁটা আলাদা করা কঠিন হয়ে যায়। তাই ধীরে ধীরে টুকরো
বুঝে বুঝে কাটাই সবচেয়ে ভালো পদ্ধতি। চাইলে সামান্য লবণ বা হলুদ দিয়ে কিছুক্ষণ
রেখে দেওয়া যায়।
এতে মাছ কিছুটা শক্ত হয় এবং রান্নার সময় টুকরোগুলো ঠিক থাকে। এছাড়া কাটার পর
মাছ আবার একবার ধুয়ে নেওয়া ভালো। যাতে অতিরিক্ত রক্ত বা গন্ধ দূর হয়। অনেক
সময় দেখা যায় সঠিকভাবে মাছ না কাটার কারণে পুরো রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়।
তাই এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত রুই মাছ রান্না করেন, তারা জানেন যে
ভালোভাবে মাছ কাটলে রান্নার অর্ধেক কাজ আগেই সহজে হয়ে যায়। তাই বলা যায় যে,
রুই মাছ কাটার সঠিক পদ্ধতি শুধু একটি রান্নার ধাপ নয় বরং পুরো রান্নাকে সুন্দর,
ঝামেলামুক্ত করার একটি গুরুত্বপূর্ণ কৌশল।
রান্নার আগে রুই মাছ ঠিকভাবে পরিষ্কার করার উপায়
রান্নার আগে রুই মাছ ঠিকভাবে পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ।
কারণ এটি শুধু মাছের স্বাদ ভালো করে না বরং কাঁটা কম অনুভূত হওয়া এবং
স্বাস্থ্যকর রান্নার জন্য সহায়ক হয়। অনেকে মাছ কিনে সরাসরি কেটে রান্না শুরু
করে। কিন্তু এতে মাছের গায়ে থাকা আঁশ, ময়লা বা অতিরিক্ত রক্ত ঠিকভাবে
পরিষ্কার না থাকলে রান্নার স্বাদের প্রভাব পড়তে পারে। প্রথমে মাছ ভালোভাবে
পরিষ্কার করার পর এর আঁশ বা স্কেল সম্পূর্ণভাবে তুলে ফেলতে হবে।
এটি ব্যবহার করার জন্য ছুটির পেছনের দিক বা স্কেল রিমুভার ব্যবহার করা যেতে পারে। এরপর মাছটি পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। যাতে বাইরের ধুলো, ময়লা দূর হয়ে যায়। তারপর মাছের পেট কেটে ভেতরের অংশ ভালোভাবে পরিষ্কার করতে হয়। কারণ ভেতরের অংশে অনেক সময় অপ্রয়োজনীয় অংশ থেকে যায়্ যা রান্নার স্বাদ নষ্ট করতে পারে। এই পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে এবং মনোযোগ দিয়ে করলে মাছ সম্পূর্ণভাবে পরিষ্কার হয় এবং রান্নার জন্য প্রস্তুত হয়।
সঠিকভাবে পরিষ্কার করা মাছ রান্নার সময় সমানভাবে সিদ্ধ হয় এবং কাটার সমস্যা তুলনামূলকভাবে কম অনুভূত হয়। তাই রুই মাছ রান্নার আগে পরিষ্কার করার এই ধাপটি কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। রুই মাছ পরিষ্কার করার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ভালোভাবে ধোয়া এবং অতিরিক্ত গন্ধ দূর করা। অনেক সময় মাছের মধ্যে একটি বিশেষ গন্ধ থাকে। যা রান্নার পরেও থেকে যেতে পারে, যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয়। তাহলে এই গন্ধ দূর করার জন্য মাছ পরিষ্কার করার পর লবনও হলুদ মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যেতে পারে।
এরপর আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে মাছ আরো তাঁজা ও পরিষ্কার লাগে এবং রান্নার সময় স্বাদও অনেক ভালো হয়। এছাড়া কিছু মানুষ লেবুর রস বা ভিনেগার ব্যবহার করে, মাছ পরিষ্কার করেন। যা গন্ধ কমাতে সাহায্য করে। পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে যেন মাছের গঠন নষ্ট না হয়। কারণ অতিরিক্ত চাপ দিলে মাছ ভেঙে যেতে পারে এবং রান্নার সময় সমস্যা তৈরি করতে পারে। তাই ধীরে ধীরে এবং যত্ন সহকারে পরিষ্কার করাই সবচেয়ে ভালো পদ্ধতি। সঠিকভাবে পরিষ্কার করা মাছ শুধু খাওয়ার সময় কাটাও অন্যান্য সমস্যা অনেকটা কমিয়ে দেয়।
রান্নার সময় কাঁটা কম অনুভব করার সহজ উপায়
রুই মাছ রান্না করার সময় অনেকেই চান যেন, খাওয়ার সময় কাটা কম অনুভূত হয়। আসলে
কিছু সহজ কৌশল মেনে চললে এই সমস্যাটা অনেকটাই কমানো যায়। প্রথমত মাছ রান্নার আগে
ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা খুব জরুরী। পরিষ্কার মাছ রান্না করলে মাংস নরম হয়
এবং কাটা তুলনামূলকভাবে কম শক্ত লাগে। অনেকেই মাছ রান্নার সময় হালকা করে ভেঁজে
নেন, এটিও একটি ভালো পদ্ধতি। কারণ মাছ হালকা ভাঁজা হলে তার বাইরের অংশ একটু শক্ত
হয় এবং ভেতরের অংশ ধীরে ধীরে সিদ্ধ হয়। এতে কাঁটা আলাদা করা তুলনামূলকভাবে সহজ
হয়ে যায়।
এছাড়া রান্নার সময় খুব বেশি নাড়াচাড়া না করাও গুরুত্বপূর্ণ। বেশি নাড়াচাড়া
করলে মাছ ভেঙে যায় এবং ছোট ছোট কাঁটা ছড়িয়ে পড়ে যা খাওয়ার সময় বেশি সমস্যা
সৃষ্টি করে। তাই ধীরে ধীরে রান্না করা এবং মাঝারি আঁচ ব্যবহার করা সবচেয়ে বেশি
গুরুত্বপূর্ণ। এতে মাছ ভালোভাবে সিদ্ধ হয় এবং কাঁটা অনেকটাই নরম হয়ে যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রান্নার সময় পর্যাপ্ত সময় দেওয়া। অনেক সময়
তাড়াহুড়ো করে মাছ রান্না করলে ভেতরের অংশ ঠিকভাবে সিদ্ধ হয় না। ফলে কাটা শক্তই
থেকে যায়।
আরো পড়ুনঃ গ্রামে বসে অনলাইনে ইনকাম করার বাস্তব উপায়
কিন্তু যদি একটু ধৈর্য ধরে কম আঁচে রান্না করা হয়, তাহলে মাছের মাংস ধীরে ধীরে
নরম হয়ে যায় এবং কাঁটা তেমন বিরক্তকর লাগে না। অনেক অভিজ্ঞ রাধুনী বলেন যে, ঝোল
জাতীয় রান্নাই একটু বেশি সময় দিলে মাছের কাঁটা আরও নরম হয়ে যায়। এছাড়া
রান্নার সময় ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেও মাছ দ্রুত সিদ্ধ হয়। এতে মাছের
ভেতরের অংশ ভালোভাবে রান্না হয়ে যায় এবং খাওয়ার সময় কাঁটা সহজে আলাদা করা
যায়। ছোট ছোট এই বিষয়গুলো খেয়াল রাখলে রুই মাছ রান্না করার পর খাওয়ার সময়
অনেক বেশি আরামদায়ক লাগে এবং কাঁটার ঝামেলা অনেকটা কমে যায়।
শিশুদের জন্য রুই মাছ নিরাপদে পরিবেশনের উপায়
শিশুদের খাবারের ক্ষেত্রে সব সময় একটু বেশি সতর্ক থাকতে হয়। বিশেষ করে যখন
মাছের মতো খাবার দেওয়া হয়। রুই মাছ পুষ্টিকর হলেও এতে কাঁটা থাকার কারণে
শিশুদের জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি ঠিকভাবে প্রস্তুত না করা হয়। তাই
শিশুদের রুই মাছ খাওয়ানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মাছের কাঁটা
ভালোভাবে আলাদা করে নেওয়া। সাধারণত মাছ রান্না হওয়ার পর ঠান্ডা হলে সেটি হাত
দিয়ে ধীরে ধীরে ভেঙে দেখতে হয়। যাতে ভেতরে ছোট কাঁটাগুলো সহজে খুঁজে বের করা
যায়।
অনেক অভিভাবক শিশুদের জন্য মাছের পেটের অংশ বা নরম অংশ বেছে দেন। কারণ এই অংশে
তুলনামূলকভাবে কাটা কম থাকে। এছাড়া মাছ ছোট ছোট টুকরো করে পরিবেশন করলে শিশুরা
সহজে খেতে পারে। একটু সময় নিয়ে ধীরে ধীরে খাওয়ানোর গুরুত্বপূর্ণ। এতে কাটা
গলায় আটকে যাওয়া ঝুঁকি অনেক কমে যায় এবং শিশুরাও স্বাচ্ছন্দে মাছ খেতে পারে।
আরেকটি বিষয় হলো শিশুদের জন্য মাছ রান্নার ধরন। খুব বেশি মসলা বা ঝাল দিয়ে
রান্না করা মাছ শিশুদের জন্য সব সময় উপযোগী নয়।
তাই সাধারণত হালকা মসলা দিয়ে নরম করে রান্না করা মাছ শিশুদের জন্য ভালো।
এতে মাছের স্বাদও ভালো থাকে এবং শিশুরা সহজে খেতে পারে। মাছ পরিবেশনের আগে আবারো
একবার দেখে নেওয়া ভালো যে কোথাও কোনো কাটা রয়ে গেছে কিনা। অনেক অভিজ্ঞ মা বাবা
মাছটি হাত দিয়ে মেখে নিয়ে তারপর শিশুকে দেন। এতে কাটা থাকার সম্ভবনা আরো কমে
যায়। এছাড়া শিশুদের ধীরে ধীরে মাছ খাওয়ার অভ্যাস গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।
যাতে তারা বড় হওয়ার সাথে সাথে নিজেরাই কাটা আলাদা করতে শিখে যায়। এভাবে একটু
সতর্কতা এবং ধৈর্য নিয়ে শিশুদের জন্য রুই মাছ প্রস্তুত করলে তারা নিরাপদে ও
আনন্দের সাথে এই পুষ্টিকর খাবার খেতে পারে।
রুই মাছ রান্নার আগে মশলা মাখানোর সঠিক নিয়ম
রুই মাছ রান্না করার আগে মশলা মাখানো একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ এই ধাপের উপরে
অনেকটা নির্ভর করে রান্নার স্বাদ এবং মাছের গঠন ঠিক থাকবে কিনা। অনেকেই
তাড়াহুড়ো করে মাছের ওপর শুধু লবণ ও হলুদ দিয়ে সরাসরি রান্না শুরু করেন। কিন্তু
একটু সময় নিয়ে ঠিকভাবে মশলা মাখালে মাছের স্বাদ অনেক বেশি ভালো হয়। প্রথমে মাছ
ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। যাতে মাছের গায়ে অতিরিক্ত পানি না থাকে।
এরপর একটি পাত্রে মাছ রেখে তার সঙ্গে লবণ, হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণ মরিচ
গুড়া দিয়ে ধীরে ধীরে মাখাতে হবে।
যেন মাছের প্রতিটি টুকরোর গায়ে সমানভাবে মসলা লাগে। কেউ কেউ এই সময় সামান্য
আদা, রসুন বাটা ব্যবহার করেন। এতে মাছের স্বাদ আরো ভালো হয় এবং মাছের স্বাভাবিক
গন্ধও কমে যায়। মসলা মাখানোর পর মাছ কিছুক্ষণ রেখে দিলে মসলা ভেতরে ঢুকে যায়।
ফলে রান্না হলে আরো সুস্বাদু লাগে। সাধারণত ১০ থেকে ১৫ মিনিট রেখে দিলেই যথেষ্ট
হয়। এতে মাছ রান্না করার সময় আলাদা করে বেশি মসলা দেওয়ার প্রয়োজন হয় না এবং
মাছের ভেতরে স্বাদ ভালোভাবে পৌঁছে যায়। আরেকটি বিষয় হলো মসলা মাখানোর সময়
অতিরিক্ত মসলা ব্যবহার না করা।
অনেক সময় বেশি মসলা দিলে মাছের আসল স্বাদ ঢেকে যায় এবং রান্নার সময় মাছ ভেঙে ও
যেতে পারে। তাই পরিমাণ মতো মসলা ব্যবহার করাই সবচেয়ে ভালো। মসলা মাখানোর সময়
খুব জোরে চাপ না দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে মাখানো উচিত। যাতে মাছের টুকরোগুলো
ভেঙে না যায়। অনেক অভিজ্ঞ মানুষ মাছে মসলা মাখানোর সময় হালকা করে কিছুক্ষণ ঢেকে
রাখেন। এতে মসলার গন্ধ ও স্বাদ মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। আবার কেউ কেউ
রান্নার আগে মাছ হালকা ভেজে নেন। এতে মাছের গঠন শক্ত হয় এবং রান্নার সময় সহজে
ভেঙে যায় না। সব মিলিয়ে বলা যায় যে, রুই মাছ রান্নার আগে মশলা মাখানো সঠিক
নিয়ম মেনে চললে মাছের স্বাদ যেমন ভালো হয়, তেমনি রান্নার পর খেতেও অনেক বেশি
আরামদায়ক লাগে।
নরম করে রুই মাছ রান্না করার উপায়
রুই মাছ এমন একটি মাছ যা সঠিকভাবে রান্না করলে খুব নরম ও সুস্বাদু হয়। কিন্তু
অনেক সময় দেখা যায় রান্নার সময় তাড়াহুড়ো করা বা ঠিকভাবে পদ্ধতি না মানার
কারণে মাছ অনেক শক্ত হয়ে যায়। তখন খাওয়ার সময় কাঁটা বেশি অনুভূত হয় এবং
মাছের স্বাদ তেমন ভালো লাগে না। তাই নরম করে রুই মাছ রান্না করতে হলে প্রথমে কিছু
বিষয় খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। রান্না শুরু করার আগে মাছ ভালোভাবে পরিষ্কার করা
এবং মসলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া ভালো।
এতে মাছের ভেতরের মসলার স্বাদ ঢুকে যায় এবং রান্নার সময় মাছ দ্রুত নরম হয়ে
যায়। অনেকেই রান্নার আগে মাছ হালকা করে ভেজে নেন এটি বেশ কার্যকর পদ্ধতি। কারণ
এতে মাছের বাইরের অংশ একটু শক্ত হয়ে যায় এবং ভেতরের অংশ ধীরে ধীরে সিদ্ধ হতে
থাকে। এরপর ঝোল রান্নার সময় মাঝারি আঁচ ব্যবহার করা উচিত। খুব বেশি আঁচে রান্না
করলে মাছের বাইরের অংশ দ্রুত শক্ত হয়ে যেতে পারে। তাই ধীরে ধীরে রান্না করাই
ভালো। এতে মাছের মাংস নরম হয় এবং খেতে অনেক বেশি আরামদায়ক লাগে।
মাছ খাওয়ার সময় কাঁটা এড়ানোর কিছু সহজ টিপস
মাছ খাওয়ার সময় অনেকেই কাটার ভয়ে অস্বস্তি বোধ করেন। বিশেষ করে রুই মাছের মতো
মাছ খেতে এই সমস্যা বেশি দেখা যায়। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে মাছ খাওয়ার
সময় কাটা বাছা অনেকটাই সহজ হয়ে যায়। প্রথমত মাছ খাওয়ার সময় তাড়াহুড়ো না
করে ধীরে ধীরে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দ্রুত খেতে গেলে কাঁটা
ঠিকভাবে আলাদা করা যায় না এবং তা গলায় আটকে যাওয়ার ঝুঁকি তৈরি করে। তাই মাছের
প্রতিটি টুকরো ধীরে ধীরে হাত বা চামচ দিয়ে ভেঙে কাটা আলাদা করে নেওয়া
উচিত।
সাধারণত মাছের মাঝখানে একটি বড় কাঁটা থাকে এবং দুই পাশে ছোট ছোট কাঁটা থাকে। যদি
আগে থেকেই এই বড় কাটাটি আলাদা করে নেওয়া যায়, তাহলে বাকিটা খাওয়া অনেক সহজ
হয়ে যায়। এছাড়া মাছের নরম অংশ থেকে খাওয়া শুরু করাটাও একটি ভালো অভ্যাস। কারণ
এই অংশে সাধারণত কাটা তুলনামূলকভাবে কম থাকে। একটু মনোযোগ দিয়ে খেলে কাটা সহজেই
চোখে পড়ে এবং তা আলাদা করে রাখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছ
খাওয়ার সময় মনোযোগ ধরে রাখা।
আরো পড়ুনঃ কাজের মাঝে ছোট বিরতি নেওয়ার গুরুত্ব
অনেক সময় কথা বলতে বলতে বা অন্যদিকে মনোযোগ দিয়ে খেলে কাটা চোখ এড়িয়ে যেতে
পারে। তাই মাছ খাওয়ার সময় একটু সতর্ক থাকা ভালো। অনেক অভিজ্ঞ মানুষ বলে, মাছ
খাওয়ার সময় ছোট ছোট টুকরো করে খাওয়া উচিত। এতে কাটা থাকলেও সহজে বোঝা যায়।
এছাড়া কেউ যদি প্রথমে মাছের মাংস আলাদা করে নেয়, তারপর ধীরে ধীরে খায় তাহলে
কাঁটা বাছা আরো সহজ হয়।
শিশু বা বয়স্ক মানুষের ক্ষেত্রে এই বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাদের
জন্য কাঁটা গলায় আটকে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই তাদের ক্ষেত্রে আগে থেকে
মাছের কাটা ভালোভাবে আলাদা করে দেওয়া উচিত। সব মিলিয়ে বলা যায় যে, মাছ খাওয়ার
সময় একটু ধৈর্য এবং সতর্কতা রাখলে কাটা এড়ানো খুব সহজ হয়ে যাবে। এই সহজ
অভ্যাসগুলো মেনে চললে মাছ খাওয়া অনেক বেশি নিরাপদ এবং আরামদায়ক হয়ে যায়।
শেষ কথাঃ রুই মাছ রান্নায় কাঁটা কম লাগানোর টিপস
এই আর্টিকেলে রুই মাছ রান্নায় কাঁটা কম লাগানোর টিপস, রুই মাছের কাঁটা কেন
বেশি লাগে , রুই মাছ কাটার সঠিক পদ্ধতি, রান্নার আগে রুই মাছ ঠিকভাবে পরিষ্কার
করার উপায় , রান্নার সময় কাঁটা কম অনুভব করার সহজ উপায় ইত্যাদি নিয়ে আলোচনা
করা হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য রুই মাছ নিরাপদে পরিবেশনের উপায়, রুই মাছ
রান্নার আগে মশলা মাখানোর সঠিক নিয়ম, নরম করে রুই মাছ রান্না করার উপায়, মাছ
খাওয়ার সময় কাঁটা এড়ানোর কিছু সহজ টিপস, সেগুলো বিস্তারিত বুঝতে পারবেন।
ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে
শেয়ার করুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আপনার
মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ভালো
কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে।

রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url