কাজের মাঝে ছোট বিরতি নেওয়ার গুরুত্ব
কাজের মাঝে ছোট বিরতি নেওয়ার গুরুত্ব। এই পোস্টে কেন দীর্ঘ সময় একটানা কাজ করা
ঠিক নয়, ছোট বিরতি শরীরের জন্য কেন উপকারী, মানসিক চাপ কমাতে ছোট বিরতির ভূমিকা,
চোখের ক্লান্তি কমাতে ছোট বিরতির প্রয়োজন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানুন এই
গাইডে।
এই আর্টিকেলে কাজের মাঝে ছোট বিরতি নেওয়ার গুরুত্ব, সে সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেন আপনারা
সঠিকভাবে বুঝতে পারেন এবং উপকৃত হতে পারেন। তাই বিস্তারিত জানতে আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্রঃ কাজের মাঝে ছোট বিরতি নেওয়ার গুরুত্ব
- কাজের মাঝে ছোট বিরতি নেওয়ার গুরুত্ব
- কেন দীর্ঘ সময় একটানা কাজ করা ঠিক নয়
- ছোট বিরতি শরীরের জন্য কেন উপকারী
- মানসিক চাপ কমাতে ছোট বিরতির ভূমিকা
- কাজের মাঝে বিরতি নিলে মনোযোগ কিভাবে বাড়ে
- চোখের ক্লান্তি কমাতে ছোট বিরতির প্রয়োজন
- অফিস বা পড়াশোনার সময় বিরতি নেওয়ার সহজ উপায়
- ছোট বিরতি কাজের উৎপাদনশীলতা কিভাবে বাড়ায়
- বিরতি নেওয়ার সময় কোন কাজগুলো করা ভালো
- শেষ কথাঃ কাজের মাঝে ছোট বিরতি নেওয়ার গুরুত্ব
কাজের মাঝে ছোট বিরতি নেওয়ার গুরুত্ব
প্রতিদিনের কাজের ব্যস্ততায় অনেকেই দীর্ঘ সময় একটানা কাজ করে যান। অফিসের কাজ
হোক, পড়াশোনা হোক কিংবা ঘরের দায়িত্ব সবকিছু সামলাতে গিয়ে মানুষ প্রায়ই নিজের
শরীর ও মনের বিশ্রামের বিষয়টি ভুলে যান। কিন্তু বাস্তবে দেখলে বোঝা যায়, দীর্ঘ
সময় ধরে একটানা কাজ করলে ধীরে ধীরে ক্লান্তি জমতে থাকে। প্রথমে হয়তো সেটা খুব
বেশি বোঝা যায় না। কিন্তু কিছু সময় পর মনোযোগ কমে যেতে শুরু করে। কাজের প্রতি
আগ্রহ আগের মতো থাকে না এবং ছোট ছোট ভুলও দেখা দিতে পারে। এই কারণেই কাজের মাঝে
অল্প সময়ের বিরতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ।
আরো পড়ুনঃ কাপড় দ্রুত শুকানোর ৫টি সহজ উপায়
ছোট একটি বিরতি শরীরকে কিছুটা আরাম দেয় এবং মস্তিষ্ককে আবার নতুনভাবে কাজ করার
শক্তি দেয়। কয়েক মিনিটের জন্য কাজ থেকে দূরে সরে দাঁড়ানো, একটু হাঁটা বা
জালানার দিকে তাকিয়ে থাকা, এই ছোট কাজগুলো মনকে কিছুটা হালকা করে দেয়। তখন আবার
কাজে ফিরে গেলে আগের তুলনায় অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করা যায়। আরেকটি
গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোট বিরতি শুধু কাজের গতি বাড়ায় না, এটি মানুষের মানসিক
অবস্থাকে অনেকটা স্বাভাবিক রাখে। যখন কেউ দীর্ঘ সময় ধরে একই জায়গায় বসে কাজ
করে, তখন ধীরে ধীরে মানসিক চাপ তৈরি হতে থাকে। সে চাপ অনেক সময় অজান্তেই বিরক্তি
বা ক্লান্তির অনুভূতি তৈরি করে।
কিন্তু কাজের মাঝখানের যদি কয়েক মিনিটের জন্য নিজেকে একটু আলাদা করা যায়, তাহলে
সেই চাপ অনেকটাই কমে যায়। কেউ হয়তো এই সময়টাতে এক কাপ চা বা কফি পান করে। কেউ
একটু হাঁটে আবার কেউ কিছুক্ষণ মোবাইল বা বই দেখে মনকে অন্যদিকে সরিয়ে রাখে। এই
ছোট বিরতিগুলোই আসলে মনের ক্লান্তি দূর করতে সাহায্য করে। ফলে আবার কাজে ফিরে
গেলে মনে হয় যেন নতুন করে শুরু করা হচ্ছে। অনেকেই অভিজ্ঞতা থেকে বলেন নিয়মিত
ছোট বিরতি নেওয়ার অভ্যাস থাকলে কাজের মান ভালো থাকে এবং দীর্ঘ সময় কাজ করলেও
শরীর বা মন ততটা ক্লান্ত লাগে না। তাই কাজের মাঝে ছোট বিরতি নেওয়ার বিষয়টিকে
অবহেলা না করে, এটাকে একটি ভালো অভ্যাস হিসেবে গড়ে তোলা সত্যি অনেক উপকারে আসে।
কেন দীর্ঘ সময় একটানা কাজ করা ঠিক নয়
অনেকেই মনে করেন, একটানা দীর্ঘ সময় ধরে কাজ করলে কাজ দ্রুত শেষ করা যায় এবং
সময়ও বাঁচে। কিন্তু বাস্তবে বিষয়টা সবসময় এমন হয় না। যখন কেউ ঘন্টার পর ঘন্টা
একটানা কাজ করে, তখন ধীরে ধীরে শরীর এবং মনের ওপর চাপ করতে শুরু করে। প্রথমের
দিকে হয়তো বোঝা যায় না, কিন্তু কিছু সময় পর চোখে ক্লান্তি, মাথায় ভারি ভাব
এবং মনোযোগের ঘাটতি দেখা দেয়। তখন কাজ করার আগ্রহ অনেকটা কমে যায়। অনেক সময়
দেখা যায়, একই কাজ বারবার ঠিক করতে হচ্ছে বা ছোট ছোট ভুল হচ্ছে। এর মূল কারণ হলো
শরীর ও মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না।
মানুষ কোনো যন্ত্রেও নয়, যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে। আমাদের শরীরে
স্বাভাবিক একটি সীমা আছে। আর সেই সীমা অতিক্রম করলে কাজের গতি ধীরে ধীরে কমে
যায়। তাই মাঝে মাঝে অল্প সময়ে বিরতি না দিলে দীর্ঘ সময়ের পরিশ্রম তেমন ফলপ্রসূ
হয় না বরং একটু বিরতি নিলে আবার কাজে ফিরলে কাজের মান অনেক ভালো হয়। কাজ করলে
শরীরের বিভিন্ন অংশে অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে যারা কম্পিউটার বা ডেক্সে বসে
কাজ করেন। তারা অনেক সময় ঘাড়, কাঁধ বা পিঠে ব্যথা অনুভব করেন। একই ভঙ্গিতে
অনেকক্ষণ বসে থাকলে শরীরের পেশিগুলো শক্ত হয়ে যায় এবং রক্ত সঞ্চালনও কিছুটা ধীর
হয়ে যায়।
এর ফলে শরীরে অস্বস্তি বাড়তে থাকে এবং কাজের প্রতি মনোযোগ কমে যায়। শুধু
শারীরিক দিক থেকেই নয়, মানসিক দিক থেকেও একটানা কাজ করা ক্লান্তির কারণ হয়ে
ওঠে। যখন মস্তিষ্ক দিয়ে দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজে ব্যস্ত থাকে, তখন ধীরে
ধীরে একঘেয়েমি তৈরি হয়। সেই একঘেয়েমি কাজের আগ্রহ কমিয়ে দেয় এবং মানুষ দ্রুত
ক্লান্ত হয়ে পড়ে। তাই দীর্ঘ সময়ে একটানা কাজ করার বদলে মাঝেমধ্যে একটু বিরতি
নেওয়া অনেক বেশি কার্যকর। এতে শরীরও কিছুটা বিশ্রাম পাই এবং মনও আবার নতুনভাবে
কাজ করার শক্তি পাই। এই কারণেই কাজের মাঝখানে ছোট বিরতি রাখা অনেক সময় পুরো
কাজকে সহজ করে এবং স্বস্তিদায়ক করে তোলে।
ছোট বিরতি শরীরের জন্য কেন উপকারী
দীর্ঘ সময় ধরে একই জায়গায় বসে বা দাঁড়িয়ে কাজ করলে শরীর ধীরে ধীরে ক্লান্ত
হয়ে পড়ে। অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না কখন শরীরের উপর অতিরিক্ত চাপ
পড়তে শুরু করেছে। কাজের মধ্যে এতটাই ডুবে থাকে যে বিশ্রামের কথা মাথায় আসে না।
কিন্তু বাস্তব মানুষের শরীর এমনভাবে তৈরি নয় যে একটানা অনেকক্ষণ কাজ করলে সেটা
ভালো থাকবে। শরীরের পেশি, মস্তিষ্ক সবকিছুর মাঝে মাঝে একটু বিশ্রাম দরকার হয়।
এইজন্য এই কাজের মাঝখানে ছোট একটি বিরতি নেওয়া শরীরের জন্য বেশ উপকারী।
ধরুন কেউ অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করছে। কিছুক্ষণ পর তার চোখে চাপ
পড়তে পারে, কাঁধ বা ঘাড় শক্ত লাগতে পারে। যদি সে তখন কয়েক মিনিটের জন্য উঠে
দাঁড়াই, একটু হাঁটে বা শরীর নাড়াচাড়া করে তাহলে সেই ক্লান্তি অনেকটাই কমে
যায়। এই ছোট বিরতিটুকু শরীরকে আবার নতুনভাবে কাজ করা শক্তি দেয়। শুধু ক্লান্তি
কমানো নয়, ছোট বিরতি শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে। যখন কেউ
দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকে,তখন শরীরের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন কিছুটা
ধীর হয়ে যায়। এর ফলে হাত পা ঝিনঝিন করা, পিঠে ব্যথা বা শরীর ভারি লাগার মতো
সমস্যা দেখা দিতে পারে।
কিন্তু কাজের মাঝে একটু দাঁড়িয়ে হাঁটা বা শরীর একটু নড়াচাড়া করলে রক্ত
সঞ্চালন আবার স্বাভাবিক হয়ে যায়। এতে শরীর অনেকটা হালকা অনুভব হয়। এছাড়া ছোট
বিরতি শরীরের পেশীগুলোকে একটু আরাম দেয়, ফলে দীর্ঘ সময় কাজ করলেও শরীর এতটা
ক্লান্ত লাগে না। অনেকে লক্ষ্য করেছেন, মাঝে মাঝে ছোট বিরতি নেওয়ার অভ্যাস থাকলে
দিনের শেষে শরীর আগের মতো অবসন্ন লাগে না বরং সারাদিনের কাজ শেষ করেও শরীরে
কিছুটা শক্তি থাকে। তাই নিয়মিত ছোট বিরতি নেওয়া শুধু কাজের সুবিধার জন্য নয়,
শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মানসিক চাপ কমাতে ছোট বিরতির ভূমিকা
আজকাল প্রায় সবাই কোনো না কোনো কাজের চাপের মধ্যে থাকে। অফিসের দায়িত্ব,
পড়াশোনার চাপ কিংবা দৈনন্দিন জীবনের নানা কাজ। সব মিলিয়ে অনেক সময় মাথার উপর
একটা অদৃশ্য চাপ তৈরি হয়। যখন কেউ দীর্ঘ সময় ধরে একই কাজে মনোযোগ দিয়ে থাকে,
তখন ধীরে ধীরে সেই চাপ আরও বেশি অনুভূত হতে শুরু করে। প্রথমদিকে হয়তো বিষয়টা
খুব একটা বোঝা যায় না পরে মনে অস্থিরতা, বিরক্তি বা ক্লান্তি চলে আসে। তখন অনেক
সময় ইচ্ছাও করে না। এই অবস্থায় যদি কেউ কাজ থেকে একটু দূরে সরে দাঁড়ায় অনেকটা
হালকা হয়ে যায়।
ছোট একটি বিরতি মস্তিষ্ককে যেন একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দেয়। সেই সময়টাই কেউ
হয়তো জালানার বাইরে তাকিয়ে থাকে কিংবা এক কাপ চা বা কফি খায়। এই সময় মনের ওপর
জমে থাকা চাপকে ধীরে ধীরে কমিয়ে দেয়। ফলে আবার কাজে ফিরে গেলে আগের তুলনায়
অনেক বেশি স্বস্তি অনুভব করা যায়। আরেকটি বিষয় হলো মানুষের মন সব সময় একই
গতিতে কাজ করতে পারে না। যখন অনেকক্ষণ ধরে একটানা চিন্তা বা মনোযোগ দিতে হয় তখন
মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। সেই ক্লান্তি থেকে অনেক সময় মানসিক চাপ বাড়তে
থাকে। কিন্তু মাঝেমধ্যে ছোট বিরতি নিলে সেই চাপ জমে থাকতে পারে না।
কিছুক্ষণ অন্যদিকে মন দিলে মস্তিষ্ক আবার একটু সতেজ হয়ে ওঠে। তখন একই কাজও অনেক
সহজ মনে হয়। অনেকে লক্ষ্য করেছেন যখন তারা কাজের মাঝে অল্প সময়ের জন্য বিরতি
নেন তখন ফিরে এসে কাজটা আরো পরিষ্কারভাবে ভাবতে পারেন। অনেক সময় এমনও হয়
বিরতির পর মাথায় নতুন কোনো ভালো ধারণা আসে। কারণ তখন মনটা আগের মতো ভারি থাকে
না। তাই কাজের মাঝে ছোট বিরতি নেওয়া শুধু শরীরের জন্যই নয় মানসিক স্বাস্থ্যের
জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই অভ্যাস ধীরে ধীরে মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং
কাজের পরিবেশও অনেক বেশি স্বাভাবিক ও আরামদায়ক করে তোলে।
কাজের মাঝে বিরতি নিলে মনোযোগ কিভাবে বাড়ে
ধরো তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছো। হয়তো পড়াশোনা, অফিসের রিপোর্ট বা
কম্পিউটারের কোনো কাজ। শুরুতে সবকিছু খুব সহজ মনে হয় এবং মনোযোগও ভালো থাকে।
কিন্তু বুঝতে পারো, মাথা যেন কাজ করছে না। একই বিষয় পড়ছো কিন্তু ঠিকভাবে বোঝা
যাচ্ছে না, অথবা কাজের গতি আগের মতো নেই। এই অবস্থা খুব স্বাভাবিক। মানুষের
মস্তিষ্ক একটানা দীর্ঘ সময় একই বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারে না। তাই মাঝে মাঝে
অল্প সময়ের জন্য কাজ থেকে দূরে সরে থাকা মনোযোগ বাড়াতে সাহায্য করে।
কয়েক মিনিটের জন্য বিরতি মস্তিষ্ককে একটু আরাম দেয় এবং সেই সময়ে জমে থাকা
ক্লান্তি ধীরে ধীরে কমে যায়। তারপর যখন আবার কাজে ফেরা হয় তখন বিষয়গুলো আগের
চেয়ে অনেক পরিষ্কারভাবে বুঝতে পারা যায়। অনেকেই বলেন বিরতির পর কাজ যেন নতুন
করে শুরু করার মতো লাগে। মনোযোগ বাড়ার আরেকটি কারণ হলো ছোট বিরতি মস্তিষ্ককে
একঘেয়েমি থেকে মুক্তি দেয়। একই কাজ অনেকক্ষণ করলে মন অন্যদিকে চলে যেতে শুরু করে।
তখন কাজের প্রতি আগ্রহ কমে যায়।কিন্তু মাঝখানে অল্প সময়ের বিরতি নিলে সেই
একঘেয়েমি আর থাকে না।
কেউ এই সময়টা হয়তো একটু হাঁটাহাঁটি, বা বাইরের দিকে তাকিয়ে চা বা কফি খাওয়া
ইত্যাদি করে থাকা। এই সামান্য পরিবর্তনটাই মনকে আবার শতস করে তোলে। ফলে কাজে ফিরে
গেলে মনোযোগ আগে চেয়ে অনেক ভালো থাকে। অনেক কর্মজীবী মানুষ ও শিক্ষার্থী এই
পদ্ধতিটা ব্যবহার করলে ভালো ফল পেয়েছেন। তারা বলেন একটানা দীর্ঘ সময় কাজ করার
চেয়ে মাঝেমধ্যে ছোট বিরতি নিয়ে কাজ করলে কাজ দ্রুত শেষ হয় এবং ভুলও কম হয়।
তাই মনোযোগ ধরে রাখতে চাইলে কাজের মাঝে ছোট বিরতি নেওয়া সত্যিই একটি কার্যকর
অভ্যাস হতে পারে।
চোখের ক্লান্তি কমাতে ছোট বিরতির প্রয়োজন
আজকের সময়ে অনেক কাজেই এমন হয়েছে, যেখানে দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে
থাকতে হয়। কম্পিউটার মোবাইল বা এই ডিভাইসগুলো ব্যবহার এখন প্রায় প্রতিদিনের
জীবনের অংশ হয়ে গেছে। অফিসের কাজ, পড়াশোনা এমনকি বিনোদনের ক্ষেত্রেও মানুষ
বেশিরভাগ সময় স্ক্রিনের সামনে কাটায়। এর ফলে চোখের ওপর ধীরে ধীরে চাপ পড়তে
থাকে। অনেক সময় দেখা যায়, দীর্ঘক্ষণ স্কিনের দিকে তাকিয়ে থাকার পর চোখ ভারি
লাগছে। চোখ জ্বালা করে বা ঝাপসা দেখায়।
এই সমস্যাগুলো সাধারণত তখনই বেশি হয়, যখন কেউ একটানা দীর্ঘ সময় কোনো বিরতি
ছাড়া কাজ করে। তাই চোখে একটু বিশ্রাম দেওয়ার জন্য মাঝেমধ্যে ছোট বিরতি নেওয়া
খুবই দরকার। কয়েক মিনিটের জন্য স্কিন থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালে চোখের
পেশিগুলো কিছুটা আরাম পায় এবং ক্লান্তি ধীরে ধীরে কমে যায়। চোখের সুস্থতা বজায়
রাখার জন্য অনেকেই একটি সহজ নিয়ম অনুসরণ করে, কিছুক্ষণ কাজ করার পর তারা কয়েক
মিনিটের জন্য স্কিন থেকে দূরে সরে যান এবং দূরের কোনো জিনিসের দিকে তাকান।
এতে চোখের পেশীগুলো একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কেউ কেউ এই সমস্যাতে
জালানার বাইরে তাকান, একটু হাঁটাহাঁটি করেন বা চোখ বন্ধ করে কয়েক মিনিট বিশ্রাম
নেন। এই ছোট অভ্যাস করলে চোখের ক্লান্তি অনেকটাই কমিয়ে দেয়। বিশেষ করে যারা
প্রতিদিন দীর্ঘসময় কম্পিউটারে কাজ করেন বা পড়াশোনা করেন, তাদের জন্য এই
বিরতিগুলো খুবই উপকারী। এতে শুধু চোখে ক্লান্তি কমে না বরং কাজের সময় অনুভূত
হয়। তাই চোখ সুস্থ রাখতে এবং দীর্ঘ সময় কাজ করার পরেও সত্যি বজায় রাখতে কাজের
মাঝে ছোট বিরতি নেওয়া সত্যি একটি ভালো অভ্যাস।
অফিস বা পড়াশোনার সময় বিরতি নেওয়ার সহজ উপায়
অনেকে বুঝতে পারেন যে, কাজের মাঝে ছোট বিরতি নেওয়া দরকার। কিন্তু বাস্তবে সেটা
করা অনেক সময় কঠিন হয়ে যায়। বিশেষ করে, অফিসের কাজ বা পড়াশোনার সময় মানুষ
এতটাই ব্যস্ত থাকে যে, তখন বিরতি নেওয়া উচিত সেটাই ভুলে যায়। অনেক সময় মনে হয়
একটু থামলেই হয়তো কাজের গতি কমে যাবে। কিন্তু বাস্তবে ছোট বিরতি কাজকে থামিয়ে
দেয় না বরং কাজকে আরো সহজ করে দেয়। তাই অফিসে বা পড়াশোনার সময় খুব জটিল
কিছু করার দরকার নেই। কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললেই মাঝেমধ্যে বিরতি নেওয়া
সম্ভব।
যেমন নির্দিষ্ট সময় পরপর কয়েক মিনিটের জন্য উঠে দাঁড়ানো, একটু হাঁটাহাঁটি করা
বা পানি পান করা। এতে শরীর যেমন হালকা লাগে তেমনি মন একটু সতেজ হয়ে ওঠে। অনেকে
আবার কাজের মাঝে ঘড়ির অ্যার্লাম বা টাইমার ব্যবহার করেন। যাতে নির্দিষ্ট সময় পর
তাদের মনে পড়ে যায় যে, একটু বিরতি নেওয়ার সময় হয়েছে। এই ছোট কৌশলগুলো কাজে
লাগালে সহজেই কাজের মাঝখানে ছোট বিরতি নেওয়া যায়। আরেকটি সহজ উপায় হলো নিজের
কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া। যদি কেউ একটানা অনেক বড় কাজ করতে বসে তাহলে
স্বাভাবিকভাবে ক্লান্তি বেশি আসে।
কিন্তু কাজকে কয়েকটি ধাপে ভাগ করে নেওয়া হলে প্রতিটি ধাপ শেষ করার পর অল্প সময়
যেন বিরতি নেওয়া যায়। এতে কাজগুলো গুছিয়ে করা যায় এবং মনের চাপও কম থাকে।
অনেক ছাত্রছাত্রী পড়াশোনার সময় এই পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পাই। তারা কিছু
সময় মনোযোগ দিয়ে পড়ে। তারপর কয়েক মিনিটের জন্য বই বন্ধ রেখে একটু বিশ্রাম
নেয়। এই সময়টাকে একটু হাঁটে, জালানার দিকে তাকায় অথবা শুধু কিছুক্ষণ শান্ত
হয়ে বসে থাকে। এতে মস্তিষ্ক আবার নতুনভাবে কাজ করার জন্য প্রস্তুত হয়। অফিসের
ক্ষেত্রেও একই পদ্ধতি কাজে লাগে। তাই খুব বড় কোনো পরিবর্তন না করেও কাজের ভেতরেই
সহজভাবে বিরতির অভ্যাস তৈরি করা সম্ভব।
ছোট বিরতি কাজের উৎপাদনশীলতা কিভাবে বাড়ায়
অনেকেই মনে করেন বিরতি নেওয়া মানে কাজের সময় নষ্ট করা। কিন্তু বাস্তবে বিষয়টা
ঠিক উল্টো। দীর্ঘসময় একটানা কাজ করলে শরীর ও মস্তিষ্ক দুটোই ধীরে ধীরে ক্লান্ত
হয়ে পড়ে। তখন কাজের গতি কমে যায় এবং একই কাজ শেষ করতে আগের চেয়ে বেশি সময়
লাগে। এমনকি ছোট ছোট ভুলও হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই কারণেই কাজের মাঝখানে
অল্প সময়ের বিরতি নেওয়া অনেক সময় কাজের উৎপাদনশীলতা বাড়তে সাহায্য করে। যখন
কেউ কিছুক্ষণ কাজ করে দূরে সরে দাঁড়ান তখন মস্তিষ্ক একটু বিশ্রাম পায়।
সেই বিশ্রামের পর আবার কাজে ফিরলে নতুন করে মনোযোগ দেওয়া সহজ হয়। তখন একই কাজ
আগের তুলনায় দ্রুত এবং আরো ভালোভাবে করা সম্ভব হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো
ছোট বিরতি কাজের একঘেয়েমি কমিয়ে দেয়। একই কাজ অনেকক্ষণ ধরে করলে স্বাভাবিকভাবে
মন ক্লান্ত হয়ে যায় এবং আগ্রহ কমে যায়। কিন্তু মাঝেমধ্যে কয়েক মিনিটের বিরতি
নিলে সেই একঘেয়েমি ভেঙ্গে যায়। কেউ হয়তো এই সময়টা একটু হাঁটে, পানি পান করে
অথবা সহকর্মীর সাথে অল্প কথা বলে।
এতে মন অনেকটা হালকা হয়ে যায় এবং আবার কাজ করার উৎসাহ ফিরে আসে। অনেক
কর্মক্ষেত্রে দেখা গেছে যারা নিয়মিত ছোট বিরতি নেন, তারা সাধারণত বেশি মনোযোগ
দিয়ে কাজ করতে পারেন এবং তাদের কাজের মান ভালো হয়। কারণ তারা কাজের মাঝখানে
নিজেদেরকে একটু সময় দেন। যার ফলে ক্লান্তি জমে থাকতে পারে না। তাই কাজের
উৎপাদনশীলতা বাড়াতে চাইলে মাঝে মাঝে ছোট বিরতি নেওয়ার অভ্যাস সত্যিই অনেক
উপকারে আসে।
বিরতি নেওয়ার সময় কোন কাজগুলো করা ভালো
কাজের মাঝে ছোট বিরতি নেওয়া শুধু বসে থাকার জন্য নয় বরং সেই সময়টাকে এমনভাবে
ব্যবহার করা উচিত, যাতে শরীর ও মন দুটোই একটু সতেজ হয়ে ওঠে। অনেকে বিরতির সময়
একই জায়গায় বসে মোবাইল স্কল করতে থাকেন। এতে আসলে খুব বেশি পরিবর্তন আসে না।
কারণ তখন চোখ ও মস্তিষ্ক একইভাবে ব্যস্ত থাকে। তার চেয়ে ভালো হলো কয়েক মিনিটের
জন্য উঠে দাঁড়ানো এবং একটু হাঁটাহাঁটি করা। এতে শরীরের পেশিগুলো নড়াচড়া করার
সুযোগ পায় এবং দীর্ঘ সময় বসে থাকার ক্লান্তি কিছুটা কমে যায়।
কেউ চাইলে এই সময়টাই জানালার পাশে দাঁড়িয়ে একটু দূরের দিকে তাকাতে পারেন। এতে
চোখও একটু বিশ্রাম পাই। আবার অনেকেই বিরতির সময় এক গ্লাস পানি পান করেন বা
একটু হালকা স্টেচিং করেন। এই ছোট ছোট কাজগুলো শরীরকে হালকা করে এবং আবার কাজে
ফেরার জন্য প্রস্তুত করে। বিরতির সময় মনকে একটু অন্যদিকে নেওয়া বেশ উপকারী।
অনেক সময় কাজের চাপের কারণে মাথা ভারী হয়ে যায় এবং মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে
পড়ে।
এমন অবস্থায় কয়েক মিনিটের জন্য কোনো শান্ত পরিবেশে বসে থাকা বা একটু গভীরভাবে
শ্বাস নেওয়া মনকে অনেকটা স্বস্তি দেয়। কেউ চাইলে সহকর্মীর সাথে দুই একটা হালকা
কথা বলতে পারে বা কিছুক্ষণ বাইরে হেঁটে আসতে পারে। এতে মনের একঘেয়েমি কমে যায়
এবং মাথাও কিছুটা ফ্রেশ লাগে। আবার কেউ কেউ এই সময়টাই ছোট কোনো গান শুনে বা
বইয়ের দুই একটা পৃষ্ঠা পড়ে যা মনকে অন্যদিকে সরিয়ে দেয়। এই ধরনের ছোট
পরিবর্তনগুলোই আসলে বিরতি সময়টাকে অর্থপূর্ণ করে তোলে। বিরতির সময় কাজে ফিরে
গেলে মনোযোগও বাড়ে এবং কাজের প্রতি আগ্রহ নতুন করে তৈরি হয়।
শেষ কথাঃ কাজের মাঝে ছোট বিরতি নেওয়ার গুরুত্ব
এই আর্টিকেলে কাজের মাঝে ছোট বিরতি নেওয়ার গুরুত্ব, কেন দীর্ঘ সময় একটানা কাজ
করা ঠিক নয়, ছোট বিরতি শরীরের জন্য কেন উপকারী,মানসিক চাপ কমাতে ছোট বিরতির
ভূমিকা, কাজের মাঝে বিরতি নিলে মনোযোগ কিভাবে বাড়ে ইত্যাদি নিয়ে আলোচনা
করা হয়েছে। পাশাপাশি চোখের ক্লান্তি কমাতে ছোট বিরতির প্রয়োজন, অফিস বা
পড়াশোনার সময় বিরতি নেওয়ার সহজ উপায়, ছোট বিরতি কাজের উৎপাদনশীলতা কিভাবে
বাড়ায়, বিরতি নেওয়ার সময় কোন কাজগুলো করা ভালো, সেগুলো বিস্তারিত বুঝতে
পারবেন।
ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে
শেয়ার করুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আপনার
মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ভালো
কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে।

রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url