Backlink দিয়ে গুগল র্যাঙ্কিং উন্নত করার নতুন প্রজন্মের SEO কৌশল
Backlink দিয়ে গুগল র্যাঙ্কিং উন্নত করার নতুন প্রজন্মের SEO কৌশল। এই পোস্টে ব্যাকলিংক কি এবং এটি SEO তে কিভাবে কাজ করে, গুগল কেন ব্যাকলিংককে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে গুরুত্ব দেয়, High Quality Backlink এবং Low Quality Backlink এর পার্থক্য,Web 2.0 সাইট বাবহার করে SEO শক্তিশালী করার কৌশল সম্পর্কে বিস্তারিত জানুন এই গাইডে।
Backlink দিয়ে গুগল র্যাঙ্কিং উন্নত করার নতুন প্রজন্মের SEO কৌশল, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এবং উপকৃত হতে পারেন। তাই বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্রঃ Backlink দিয়ে গুগল র্যাঙ্কিং উন্নত করার নতুন প্রজন্মের SEO কৌশল
- Backlink দিয়ে গুগল র্যাঙ্কিং উন্নত করার নতুন প্রজন্মের SEO কৌশল
- ব্যাকলিংক কি এবং এটি SEO তে কিভাবে কাজ করে
- গুগল কেন ব্যাকলিংককে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে গুরুত্ব দেয়
- নতুন প্রজন্মের ব্যাকলিংক কৌশল কি এবং কেন এটি আলাদা
- High Quality Backlink এবং Low Quality Backlink এর পার্থক্য
- ওয়েবসাইট র্যাঙ্কিং বাড়াতে সবচেয়ে শক্তিশালী ব্যাকলিংক সোর্স
- গেস্ট পোস্টিং দিয়ে ব্যাকলিংক তৈরি করার আধুনিক পদ্ধতি
- Web 2.0 সাইট বাবহার করে SEO শক্তিশালী করার কৌশল
- Quora ও Forum থেকে ব্যাকলিংক পাওয়ার কার্যকর উপায়
- ভুল ব্যাকলিংক করলে কিভাবে ওয়েবসাইটের ক্ষতি হয়
- ব্যাকলিংক স্ট্র্যাটেজি সঠিকভাবে ব্যবহার করে দ্রুত র্যাঙ্ক করার টিপস
- শেষ কথাঃ Backlink দিয়ে গুগল র্যাঙ্কিং উন্নত করার নতুন প্রজন্মের SEO কৌশল
Backlink দিয়ে গুগল র্যাঙ্কিং উন্নত করার নতুন প্রজন্মের SEO কৌশল
বর্তমান সময়ে এসইও আগের মতো শুরু বেশি ব্যাকলিংক তৈরি করার ওপর নির্ভর করে না
বরং এখন স্মার্ট এবং স্ট্র্যাটেজিক ব্যাকলিংক তৈরির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
গুগল অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছে এবং শুধু লিংকের সংখ্যা না দেখে
প্রাসঙ্গিকতা এবং সোর্স কতটা বিশ্বাসযোগ্য, এসব বিষয়ে বিশ্লেষণ করে। নতুন
প্রজন্মের এসওই কৌশলে তাই random বা spam ব্যাকলিংক ব্যাকলিংক তৈরি না করে
নির্দিষ্ট niche অনুযায়ী High Authority ওয়েবসাইট থেকে natural
উপায়ে লিঙ্ক নেওয়ার জন্য উপর জোর দেওয়া হয়।
উদাহরণস্বরূপ যদি আপনার ওয়েবসাইট প্রযুক্তি বিষয়ক হয়, তাহলে একই ক্যাটাগরির
কোনো জনপ্রিয় ব্লগ বা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাওয়া অনেক বেশি কার্যকর হবে।
এই ধরনের প্রাসঙ্গিক ব্যাকলিংক শুধু র্যাঙ্কিং বাড়ায় না বরং targeted traffic
আনতেও সাহায্য করে যা দীর্ঘ মেয়াদে আপনার ওয়েবসাইটের growth নিশ্চিত করে। নতুন
প্রজন্মের ব্যাকলিংক কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো content-driven
link building। অর্থাৎ এমন মানসম্মত কনটেন্ট তৈরি করা যেটি স্বাভাবিকভাবেই
অন্য ওয়েবসাইট বা ব্লগকে আপনার লিংক শেয়ার করতে উৎসাহিত করে।
এই পদ্ধতিতে জোর করে বা অপ্রাসঙ্গিকভাবে লিঙ্ক বসানো প্রয়োজন হয় না বরং ভালো
কনটেন্টের কারণে Organic ভাবে ব্যাকলিংক তৈরি হয়। এছাড়া guest
posting, niche edit, outreach, digital PR এর মতো আধুনিক পদ্ধতিগুলো এখন
ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এসব কৌশল সঠিকভাবে প্রয়োগ করতে পারলে গুগল আপনার
ওয়েবসাইটকে trusted sourch হিসেবে বিবেচনা করে এবং ধীরে ধীরে search result এর
ওপরের দিকে নিয়ে আসে। তাই বলা হয় নতুন এসইও যুগে সফল হতে হলে শুরু ব্যাকলিংক
তৈরি করলেই হবে না বরং সেটিকে হতে হবে smart, relevant, long term strategy
ভিত্তিক।
ব্যাকলিংক কি এবং এটি SEO তে কিভাবে কাজ করে
ব্যাকলিংক হলো এমন একটি লিংক যা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের
দিকে নির্দেশ করে। সহজ ভাবে বলতে গেলে যখন একটি সাইট আপনার কনটেন্টকে রেফার করে
এবং সেখানে আপনার লিংক যুক্ত করে, তখন সেটিকে ব্যাকলিংক বলা হয়। সার্চ ইঞ্জিন
বিশেষ করে google এই ব্যাকলিংককে একটি ভোট বা সুপারিশ হিসেবে ধরে নেয়। অর্থাৎ যত
বেশি মানসম্পন্ন ওয়েবসাইট আপনার কনটেন্টকে লিংক এর মাধ্যমে রেফার করবে, তত বেশি
গুগল বুঝবে যে আপনার কনটেন্টটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য।
তবে এখানে শুধু সংখ্যার বিষয় নয় বরং ব্যাকলিংকের মান, সোর্স এবং প্রাসঙ্গিকতা
অনেক বড় ভূমিকা রাখে। একটি উচ্চমানের ওয়েবসাইট থেকে পাওয়া একটি ব্যাকলিংক অনেক
সময় দশটি নিম্নমানের ব্যাকলিংকের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। এসইও এর
ক্ষেত্রে ব্যাকলিংক একটি গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে।
কারণ এটি আপনার ওয়েবসাইটের Authority এবং Trust বাড়াতে সাহায্য করে।
যখন google দেখে যে আপনার সাইটে বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে লিংক আসছে, তখন
সে আপনার কনটেন্টকে আরো বেশি প্রাধান্য দেয় এবং সার্চ রেজাল্টের ওপরে দেখানোর
চেষ্টা করে। এর ফলে আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়ে এবং দীর্ঘ মেয়াদে
একটি শক্তিশালী অনলাইন উপস্থিতি তৈরি হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরী।
ভুল বা স্প্যাম ব্যাকলিংক আপনার সাইটের ক্ষতি করতে পারে। প্রাসঙ্গিক,
বিশ্বাসযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যাকলিঙ্ক তৈরি করার, যাতে আপনার এসইও
স্ট্র্যাটেজি দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে।
গুগল কেন ব্যাকলিংককে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে গুরুত্ব দেয়
গুগল যখন কোনো ওয়েবসাইটকে সার্চ রেজাল্টে কোথায় দেখাবে তা নির্ধারণ করে, তখন সে
অনেকগুলো বিষয় বিবেচনা করে। এর মধ্যে ব্যাকলিংক অন্যতম গুরুত্বপূর্ণ একটি
ফ্যাক্টর। কারণ ব্যাকলিংককে গুগল এক ধরনের বিশ্বাসের ভোট হিসেবে দেখে। যখন একটি
ওয়েবসাইট অন্য একটি সাইটকে লিংক করে, তখন সেটি আসলে ওই কনটেন্টের প্রতি আস্থা
প্রকাশ করে। ফলে যদি আপনার ওয়েবসাইটে বিভিন্ন নির্ভরযোগ্য এবং অথরিটি সম্পূর্ণ
সাইট থেকে ব্যাকলিংক আসে গুগল বুঝতে পারে যে আপনার কনটেন্টটি তথ্যবহুল এবং
ব্যবহারকারীদের জন্য উপকারী।
এর ফলে আপনার ওয়েবসাইটে ক্রেডিবিলিটি বৃদ্ধি পায় এবং সার্চ র্যাঙ্কিং ধীরে
ধীরে ওপরের দিকে উঠে আসে। তবে এখানে শুধু লিংকের সংখ্যা না বরং সেই লিংক এর মান,
প্রাসঙ্গিকতা এবং উৎস কতটা শক্তিশালী, এসব বিষয়ে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে। এছাড়া গুগলের অ্যালগরিদম এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি ইন্টারনেটের
সাথে সম্পর্ক এবং রেফারেন্স বোঝার চেষ্টা করে। ব্যাকলিংক এই সম্পর্কগুলো চিহ্নিত
করতে সাহায্য করে এবং কোন কনটেন্ট বেশি জনপ্রিয় বা ভ্যালুয়েবল তা নির্ধারণ করতে
সহায়তা করে।
উদাহরণস্বরূপ যদি একটি নির্দিষ্ট টপিক নিয়ে অনেক ওয়েবসাইট একই একটি পেজকে রেফার
করে, তাহলে গুগল ধরে নেই যে ওই পেজটি ওই বিষয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য
হিসেবে কাজ করে। তবে বর্তমান সময়ে গুগল স্প্যাম বা অপ্রাসঙ্গিক ব্যাকলিংক সহজেই
সনাক্ত করতে পারে। তাই এখন কোয়ালিটি এবং ন্যাচারাল লিংকিং সবচেয়ে বেশি গুরুত্ব
পাচ্ছে। সঠিকভাবে ব্যাকলিংক তৈরি করতে পারলে এটি একটি র্যাঙ্কিং বাড়ায় না বরং
ওয়েবসাইটের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করে।
নতুন প্রজন্মের ব্যাকলিংক কৌশল কি এবং কেন এটি আলাদা
নতুন প্রজন্মের ব্যাকলিংক কৌশল বলতে বোঝায় এমন একটি স্মার্ট এবং আপডেটেড পদ্ধতি,
যেখানে শুধু বেশি সংখ্যক লিংক তৈরি করাই লক্ষ্য নয় বরং প্রতিটি ব্যাকলিংকের মান,
প্রাসঙ্গিকতা এবং স্বাভাবিকতা নিশ্চিত করা হয়। আগে এসইওতে অনেকে বিভিন্ন
ডিরেক্টরি কমেন্ট বা স্প্যাম সাইটে লিংক দিয়ে দ্রুত র্যাঙ্ক করার চেষ্টা করতো।
কিন্তু এখন গুগলের অ্যালগরিদম অনেক উন্নত হওয়ায় এই ধরনের কৌশল কাজ করে না বরং
উল্টো ক্ষতি করতে পারে। নতুন এসইও পদ্ধতিতে তাই Quality Over Quantity নীতি
অনুসরণ করা হয়। যেখানে কম হলেও ভালো সোর্স থেকে র্যাটিং নেওয়া বেশি
গুরুত্বপূর্ণ।
এই কৌশলে niche relevant ওয়েবসাইট অথরিটি, ব্লগ বা টাস্টেড প্ল্যাটফর্মকে
টার্গেট করা হয়। যাতে প্রতিটি লিংক বাস্তব মূল্য যোগ করে এবং সার্চ ইঞ্জিনের
কাছে বিশ্বাসযোগ্যতা বাড়ায়। এই নতুন পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি
সম্পূর্ণভাবে Content-Driven এবং User-focused অর্থাৎ এমন কনটেন্ট তৈরি
করা হয়, যা নিজে থেকেই শেয়ারযোগ্য এবং অন্যরা স্বেচ্ছায় লিংক তৈরি করতে চাই।
তাই বলা যায় নতুন প্রজন্মের ব্যাকলিংক কৌশল পুরনো পদ্ধতির থেকে সম্পূর্ণ আলাদা
কারণ এখানে খুব দ্রুত ফল না বরং স্থায়ী সফলতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
High Quality Backlink এবং Low Quality Backlink এর পার্থক্য
এসইওতে এর ক্ষেত্রে সব ব্যাকলিংক একরকম কাজ করে না বরং High Quality Backlink এবং
Low Quality Backlink এর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। একটি High quality
ব্যাকলিংক সাধারণত এমন কোনো ওয়েবসাইট থেকে আসে, যেটি গুগলের কাছে বিশ্বস্ত,
অথরিটি সম্পূর্ণ এবং আপনার কনটেন্টের সাথে প্রাসঙ্গিক। যেমন জনপ্রিয় ব্লগ নিউজ
সাইড বা একই niche এর নির্ভরযোগ্য ওয়েবসাইট। এই ধরনের ব্যাকলিংক শুধু আপনার
ওয়েবসাইটের অথরিটি বাড়ায় না বরং গুগলের একটি শক্তিশালী সিগনাল দেয়, যে আপনার
কনটেন্টে মূল্যবান এবং ব্যবহারকারীদের জন্য উপকারী। ফলে সার্চ র্যাংকিং উন্নত
হয় এবং অর্গানিক ট্রাফিক ধীরে ধীরে বাড়তে থাকে।
একটি ভালো ব্যাকলিংক অনেক সময় দীর্ঘমেয়াদে আপনার সাইটের এসইও শক্তিশালী করতে
বড় ভূমিকা পালন করে। অন্যদিকে Low quality ব্যাকলিংক সাধারণত স্প্যাম,
অপ্রাসঙ্গিক বা কম অথরিটি সম্পূর্ণ সাইট থেকে আসে। যেগুলোর কোনো ভ্যালু থাকে না।
অনেক সময় এগুলো অটোমেটিক টুল ব্যবহার করে তৈরি করা হয় বা লিংক ফার্ম থেকে
নেওয়া হয়। এই ধরনের লিংক সাময়িকভাবে সংখ্যা বাড়ালেও দীর্ঘমেয়াদে ওয়েবসাইটের
জন্য ক্ষতিকর হতে পারে এবং google প্লান্টির ঝুঁকি তৈরি হয়। ফলে রাঙ্কিং কমে
যেতে পারে এবং সাইট ডি- ইনডেক্স হতে পারে। তাই সবসময় চেষ্টা করা উচিত কম হলেও
মানসম্পন্ন এবং প্রাসঙ্গিক ব্যাকলিংক তৈরি করার। মনে রাখতে হবে এসিওতে সফল হতে
হলে শুধু লিংক সংখ্যা নয় বরং লিংক এর মান সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ওয়েবসাইট র্যাঙ্কিং বাড়াতে সবচেয়ে শক্তিশালী ব্যাকলিংক সোর্স
ওয়েবসাইটের র্যাঙ্কিং উন্নত করতে হলে শুধু ব্যাকলিংক তৈরি করলে হবে না বরং
ব্যাকলিংক এর সঠিক সোর্স থেকে ব্যাকলিংক নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
শক্তিশালী ব্যাকলিংক সোর্স বলতে বোঝায় এমন ওয়েবসাইট বা প্লাটফর্ম যেখানে নিজস্ব
Authority, Trust এবং traffic অনেক বেশি। উদাহরণস্বরূপ জনপ্রিয় নিউজ সাইট,
প্রতিষ্ঠিত ব্লগ, শিক্ষা বিষয়ে ওয়েবসাইট বা সরকারি ডোমেইন থেকে পাওয়া
ব্যাকলিংক এসইও এর জন্য অত্যন্ত কার্যকর।
কারণ এই ধরনের সাইটগুলোতে google নিজেই অনেক বেশি বিশ্বাস করে। এছাড়া একই নিচের
কোনো অথরিটি ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পেলে সেটি আরো বেশি শক্তিশালী প্রভাব ফেলে।
কারন এতে প্রাসঙ্গিকতা বজায় থাকে। এই ধরনের লিংক আপনার ওয়েবসাইটের ভ্যালু
বাড়াই এবং সার্চ ইঞ্জিনকে পরিষ্কারভাবে জানে যে, আপনার কনটেন্টটি ভ্যালুয়েবল
বর্তমান সময়ে শুধু বড় সাইট নয় বরং মিডিয়াম অথোরিটি কিন্তু High relevant সাইড
থেকেও ব্যাকলিংক নেওয়া খুব কার্যকর।
গেস্ট পোস্টিং দিয়ে ব্যাকলিংক তৈরি করার আধুনিক পদ্ধতি
গেস্ট পোস্টিং এখনো ব্যাকলিংক তৈরি সবচেয়ে কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি। তবে
এটার আগের মতো সহজ বা যে কোনো সাইটে লিখলে কাজ করে এমন না। বর্তমানে গুগল এমন
কন্টেন্টকে বেশি গুরুত্ব দেয় যেগুলোর বাস্তব ভ্যালু দেয় এবং যেগুলো প্রকৃতপক্ষে
পাঠকদের জন্য লেখা। তাই গেস্ট পোস্ট করার সময় প্রথমে এমন ওয়েবসাইট খুঁজে বের
করতে হবে, যেগুলো আপনার নিচের সাথে সম্পর্কিত এবং যেখানে নিয়মিত মানসম্মত
কন্টেন্ট প্রকাশ করে। বাছাই করলে হবে না বরং দেখতে হবে ওই সাইটে রিয়েল ট্রাফিক
আছে কিনা আর্টিকেলগুলো কতটা ইনফরমেটিভ এবং অডিয়েন্স এনগেজমেন্ট কেমন।
এভাবে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করাটাই আধুনিক গেস্ট পোস্টিং এর প্রথম ধাপ। এরপর
আসে কনটেন্ট তৈরি করার বিষয়টি যেটা এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ
অংশ। অনেকে গেস্ট পোস্টে শুধু ব্যাকলিংক বসানোর জন্য সাধারণ মানের লেখা দেয়,
কিন্তু এটা দীর্ঘ মেয়াদে কোনো লাভ হয় না বরং এমন কন্টেন্ট লিখতে হবে যেটা পড়লে
পাঠক সত্যি কিছু শিখতে পারে। নিজের ওয়েবসাইটের লিংক যুক্ত করতে হবে। এছাড়া
নিজের ব্র্যান্ড বা ওয়েবসাইট সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া যেতে পারে। এই
পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে এবং পরিকল্পিতভাবে করলে শুধু ব্যাকলিংকটি পাওয়া
যায় না বরং নিজের একটি শক্তিশালী অনলাইন উপস্থিতি তৈরি হয়, যা ভবিষ্যতে আরো বড়
সুযোগ এনে দিতে পারে।
Web 2.0 সাইট বাবহার করে SEO শক্তিশালী করার কৌশল
Web 2.0 সাইটগুলোতে অনেকেই শুধু ফ্রি ব্লগ বানানোর প্ল্যাটফর্ম হিসেবে দেখে।
কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারলে এগুলো এসইও এর জন্য একটি শক্তিশালী সাপোর্ট
সিস্টেম হিসেবে কাজ করে। Web 2.0 মূলত এমন কিছু প্লাটফর্ম যেমন Blogger,
WordPress.com, Medium যেখানে আপনি নিজের কনটেন্ট প্রকাশ করতে পারেন এবং
সেখানে থেকে আপনার মূল ওয়েবসাইটের লিংক দিতে পারেন। তবে এখানে আসল কৌশলটা হলো
"mini Authority" তৈরি করা অর্থাৎ শুধু একটা আর্টিকেল লিখে লিংক দিয়ে চলে
গেলে কাজ হবে না বরং প্রতিটি Web 2.0 প্রোফাইলকে ছোট একটা ব্লগের মতো করে
গড়ে তুলতে হবে।
নিয়মিত কন্টেন্ট আপডেট, সুন্দরভাবে সাজানো পোস্ট এবং নির্দিষ্ট niche ফলো
করলে এই প্লাটফর্মগুলো ধীরে ধীরে নিজেরাই শক্তিশালী হয়ে ওঠে। আর তখন সেখান থেকে
পাওয়া ব্যাকলিংক অনেক বেশি কার্যকর হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Linking
Pattern লিংক দেওয়ার ধরন। অনেকেই সরাসরি প্রতিটি পোস্ট থেকে নিজের মেইন
সাইটের লিংক দেয় যা গুগুলের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। তার পরিবর্তে Smart
Linking Strategy ব্যবহার করা উচিত।
যেমন কিছু পোস্টে অন্য Web 2.0 পেজের সাথে interlink করা। কিছু পোস্টে
অথরিটি সাইট রেফার করা এবং নির্দিষ্ট কিছু জায়গায় নিজের সাইটের লিংক যুক্ত করা।
এতে পুরো নেটওয়ার্কটি ন্যাচারাল দেখায় এবং এসইও ভ্যালু অনেক বেশি পাওয়া যায়।
এছাড়া কনটেন্ট যেন কপি না করা হয় বরং ইউনিক এবং পাঠযোগ্য হয় সেটাও নিশ্চিত
করতে হবে। সঠিক Web 2.0 ব্যবহার করতে পারলে এটি নতুন ওয়েবসাইটের জন্য একটি
শক্তিশালী ফাউন্ডেশন তৈরি করে, যা ধীরে ধীরে google র্যাঙ্কিং উন্নত করতে
সাহায্য করে।
Quora ও Forum থেকে ব্যাকলিংক পাওয়ার কার্যকর উপায়
Quora এবং বিভিন্ন অনলাইন ফোরামকে অনেকেই শুধু প্রশ্ন উত্তরের জায়গা মনে
করে। কিন্তু আসলে এগুলো হচ্ছে targeted audience পাওয়ার একটি শক্তিশালী
মাধ্যম। এখানে মানুষ সাধারণত সমস্যা নিয়ে আসে এবং সমস্যার সমাধান খুঁজে। তাই
তুমি যদি সেই সমস্যার সঠিক এবং পরিষ্কার উত্তর দিতে পারো, তাহলে খুব সহজেই তাদের
অ্যাটেনশন পেতে পারবে। এই জায়গায় ব্যাকলিংক দেওয়ার আসল কৌশল হলো সরাসরি নিজের
লিংক ঢেলে না দিয়ে আগে বিশ্বাস তৈরি করা। অর্থাৎ সত্যি সাহায্য করতে চাও কোনো
কিছু করতে। যখন মানুষ তোমার উত্তরে ভ্যালু পাই, তখন তারা স্বাভাবিকভাবেই তোমার
দেওয়া লিংকে ক্লিক করতে আগ্রহী হয়।
এখানে সবচেয়ে বড় ভুল হলো তখন যখন কেউ শুধু লিংক দেওয়ার জন্য ছোট বা
অপ্রাসঙ্গিক উত্তর দেয়। এতে শুধু সে যে কোনো লাভ হয় না তা না বরং অ্যাকাউন্ট
ব্লক হওয়ার ঝুঁকিও থাকে। তাই প্রতিটি উত্তরকে ছোট একটি গাইড এর মতো করে লেখা
ভালো যেখানে সমস্যার সমাধান, কিছু বাস্তব কথা এবং শেষে অতিরিক্ত জানার জন্য
নিজের ব্লগের লিংক দেওয়া হয়। এই পদ্ধতিতে লিংকটি জোর করে দেওয়া মনে হয় না বরং
natural continuation হিসেবে কাজ করে। সময় নিয়ে নিয়মিতভাবে কোয়ালিটি
অ্যানসার দিলে Quora ও Forum থেকে শুধু ব্যাকলিংকই নয় বরং consistent
traffic এবং অডিয়েন্স ট্রাস্ট দুটাই পাওয়া যায়, যা এসইও এর জন্য
দীর্ঘমেয়াদে অনেক বেশি মূল্যবান।
ভুল ব্যাকলিংক করলে কিভাবে ওয়েবসাইটের ক্ষতি হয়
অনেকেই দ্রুত র্যাংক পাওয়ার আশায় ব্যাকলিংক তৈরির শর্টকাট পদ্ধতি ব্যবহার করে।
কিন্তু এই তাড়াহুড়োই অনেক সময় ওয়েবসাইটে জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
google এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং স্প্যাম বা অপ্রাকৃতিক ব্যাকলিংক
খুব সহজেই সনাক্ত করতে পারে। যেমন অপ্রাসঙ্গিক সাইট থেকে লিঙ্ক নেওয়া একই ধরনের
আঙ্কর টেক্সট বারবার ব্যবহার করা বা একসাথে অনেকগুলো লিংক তৈরি করা। এসব বিষয়
গুগলের কাছে সন্দেহজনক মনে হয়।
এর ফলে ওয়েবসাইটের র্যাঙ্কিং হঠাৎ করে কমে যেতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে গুগল
প্যান্টির দিতে পারে। তাই না বুঝে যে কোনো জায়গা থেকে লিংক নেওয়া আসলে নিজের
সাইটকে ঝুঁকির মধ্যে ফেলা।আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Nagative SEO Effect,
যেটা অনেকেই বুঝতে পারে না। Low Quality বা Spammy দীর্ঘ সময় ধরে জমতে
থাকলে গুগল আপনার সাইটের উপর আস্থা হারাতে শুরু করে।
এতে করে আপনার ভালো কনটেন্ট থাকলেও সেটি ঠিকমতো র্যাঙ্কিং করতে পারে না। তাই
নিয়মিতভাবে নিজের ব্যাকলিংক প্রোফাইল চেক করা। সন্দেহজনক লিংক সনাক্ত করা এবং
প্রয়োজনে disavow tool ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে বলা
যা,য় ব্যাকলিংক যতটা উপকারী ঠিক তেমনি ভুলভাবে ব্যবহার করলে ততটাই ক্ষতিকর হতে
পারে। তাই সবসময় নিরাপদ, প্রাকৃতিক এবং পরিকল্পিত পদ্ধতিতে ব্যাকলিংক তৈরি
করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
ব্যাকলিংক স্ট্র্যাটেজি সঠিকভাবে ব্যবহার করে দ্রুত র্যাঙ্ক করার টিপস
ব্যাকলিংক হলো এসইও এর সবচেয়ে শক্তিশালী র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর একটি। কিন্তু
এটা ঠিকভাবে ব্যবহার না করলে কোনো লাভ হয় না। এটি পেতে হলে প্রথমে কোয়ালিটি
ব্যাকলিংকের দিকে ফোকাস করতে হয়। অর্থাৎ এমন ওয়েবসাইট থেকে লিঙ্ক নিতে হবে,
যেগুলোর অথরিটি ভালো এবং কনটেন্ট তোমার টপিকের সাথে সম্পর্কিত। এলোমেলো বা
স্যাম্পি কনটেন্ট থেকে নিলে উল্টো র্যাঙ্কিং ডাউনও হতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যাচারাল লিংক বিল্ডিং। হঠাৎ করে অনেক লিংক তৈরি
না করে, ধীরে ধীরে কনটেন্ট বেসড লিংক ব্যাকলিংক তৈরি করতে হবে। গেস্ট পোস্ট, ব্লগ
কমেটিং, সোশ্যাল শেয়ার এবং প্রোফাইল লিংক এইসব পদ্ধতি। সব মিলিয়ে ব্যবহার করলে
গুগল তোমার সাইটকে বেশি ট্রাস্ট করবে। এতে করে সময়ের সাথে সাথে তোমার ওয়েবসাইট
ধীরে ধীরে ভালো পজিশন করতে শুরু করবে।
শেষ কথাঃ Backlink দিয়ে গুগল র্যাঙ্কিং উন্নত করার নতুন প্রজন্মের SEO কৌশল
এই আর্টিকেলে Backlink দিয়ে গুগল র্যাঙ্কিং উন্নত করার নতুন প্রজন্মের SEO
কৌশল, ব্যাকলিংক কি এবং এটি SEO তে কিভাবে কাজ করে, গুগল কেন ব্যাকলিংককে
র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে গুরুত্ব দেয়, নতুন প্রজন্মের ব্যাকলিংক কৌশল কি
এবং কেন এটি আলাদা, High Quality Backlink এবং Low Quality Backlink এর
পার্থক্য, ওয়েবসাইট র্যাঙ্কিং বাড়াতে সবচেয়ে শক্তিশালী ব্যাকলিংক সোর্স, গেস্ট
পোস্টিং দিয়ে ব্যাকলিংক তৈরি করার আধুনিক পদ্ধতি, Web 2.0 সাইট বাবহার করে SEO
শক্তিশালী করার কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি Quora ও Forum
থেকে ব্যাকলিংক পাওয়ার কার্যকর উপায়, ভুল ব্যাকলিংক করলে কিভাবে ওয়েবসাইটের
ক্ষতি হয়, ব্যাকলিংক স্ট্র্যাটেজি সঠিকভাবে ব্যবহার করে দ্রুত র্যাঙ্ক করার
টিপস, সেগুলো বিস্তারিত বুঝতে পারবেন।
ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে
শেয়ার করুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আপনার
মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ভালো
কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে।
.webp)
রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url