ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ গাইড ২০২৬
ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ গাইড ২০২৬। এই পোস্টে Facebook Conversion API কি
এবং কেন ব্যবহার করবেন, Facebook Pixel এবং Conversion API এর পার্থক্য ,
Conversion API সেটআপের আগে কি কি দরকার, Facebook Business Manager থেকে সেটআপ
শুরু করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন এই গাইডে।
ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ গাইড ২০২৬, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা
হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেন আপনারা সঠিকভাবে
বুঝতে পারেন এবং উপকৃত হতে পারেন। তাই বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে
পড়ুন।
পেজ সূচিপত্রঃ ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ গাইড ২০২৬
- ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ গাইড ২০২৬
- Facebook Conversion API কি এবং কেন ব্যবহার করবেন
- Facebook Pixel এবং Conversion API এর পার্থক্য
- Conversion API সেটআপের আগে কি কি দরকার
- Facebook Business Manager থেকে সেটআপ শুরু করার নিয়ম
- সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে কাজ করে
- Shopify বা WordPress এ সহজে ইন্টিগ্রেশন পদ্ধতি
- Conversion API টেস্ট ও ভেরিফাই করার উপায়
- সাধারণ ভুল এবং সেগুলো এড়ানোর উপায়
- শেষ কথাঃ ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ গাইড ২০২৬
ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ গাইড ২০২৬
বর্তমান সময়ে অনলাইন মার্কেটিং আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে
উঠেছে। যেখানে শুধু বিজ্ঞাপন চলালেই ভালো রেজাল্ট পাওয়া যায় না বরং সঠিকভাবে
ডাটা ট্র্যাক করা এবং সেই ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত
গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক মার্কেটে এখনো শুধু Facebook
Pixel ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবে Pixel সব সময়
নির্ভুল তথ্য দিতে পারে না। কারণ অনেক ইউজার এখন ব্রাউজারে কুকি ব্লক করে রাখে বা
বিভিন্ন প্রাইভেসি সেটিংস ব্যবহার করে। এই কারণে অনেক গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে
যায়। যার ফলে বিজ্ঞাপনের পারফরম্যান্স ঠিকমতো বোঝা যায় না।
এই সমস্যার সমাধান হিসেবে Facebook Conversion API এসেছে, যা সার্ভার
সাইড থেকে সরাসরি ডেটা ফেসবুকে পাঠিয়ে দেয় এবং ট্র্যাকিংকে আরো নির্ভরযোগ্য করে
তোলে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন ইউজার আসলে কি করছে, কোন প্রোডাক্ট
দেখছে, কোথায় ক্লিক করছে এবং কোথায় কনভার্সন হচ্ছে। ফলে আপনার অ্যাড
স্ট্র্যাটেজি আরও শক্তিশালী হয় এবং বাজেট অপচয় কম হয়। বিশেষ করে ২০২৬ সালের
মতো আপডেটেড মার্কেটিং পরিবেশের সাথে টিকে থাকতে হলে এই টুলটি সম্পর্কে পরিষ্কার
ধারণা থাকা খুবই জরুরী। কারণ ভবিষ্যতে ডাটা প্রাইভেসি আরো কঠোর হবে এবং শুধু
Pixel দিয়ে কাজ চালানো কঠিন হয়ে পড়বে।
তাই শুরু থেকেই Facebook Conversion API সেটআপ শিখে নেওয়া একজন
স্মার্ট মার্কেটরের অন্যতম বড় সিদ্ধান্ত হতে পারে। অনেকেই মনে
করেন Facebook Conversion API সেটআপ করা খুব জটিল বা শুধু ডেভেলপারদের
কাজ, কিন্তু বাস্তবে সঠিক গাইডলাইন ফলো করলে যে কেউই এটি শিখতে পারে এবং ব্যবহার
করতে পারে। বর্তমান সময়ে Shopify, WordPress সহ বিভিন্ন প্লাটফর্মে সহজ
ইন্টিগ্রেশন অপশন রয়েছে। যার মাধ্যমে কোডিং না করেও সেটআপ করা সম্ভব। এই গাইডে
আমরা এমনভাবে পুরো বিষয়টি তুলে ধরবো, যাতে একেবারে নতুন কেউ ধাপে ধাপে অনুসরণ
করে নিজের ওয়েবসাইটে Conversion API চালু করতে পারে।
এখানে শুধু কিভাবে সেটআপ করতে হবে তা নয় বরং কেন এটি দরকার, কিভাবে এটি আপনার
অ্যাড পারফরম্যান্স বাড়াই এবং কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত সবকিছু
বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আপনি যদি সত্যিই আপনার অনলাইন বিজনেস বা
ক্লায়েন্টের কাজকে আরো প্রফেশনাল লেভেলে নিতে চান, তাহলে এই বিষয়টি শেখা আপনার
জন্য একটি বড় এডভান্টেজ হয়ে দাঁড়াবে। কারণ যারা সঠিক ডেটা নিয়ে কাজ করে তারাই
দীর্ঘমেয়াদে সফল হয় এবং যারা ডেটা ছাড়া শুধু আন্দাজে কাজ করে, তারা ধীরে ধীরে
পিছিয়ে পড়ে।
Facebook Conversion API কি এবং কেন ব্যবহার করবেন
Facebook Conversion API মূলত একটি আধুনিক ট্র্যাকিং পদ্ধতি, যা
আপনার ওয়েবসাইট বা অ্যাপ থেকে ইউজারের গুরুত্বপূর্ণ অ্যাকশনগুলো সরাসরি ফেসবুকের
সার্ভারে পাঠাতে সাহায্য করে। আগে যেখানে Pixel এর মাধ্যমে ব্রাউজার নির্ভর
ট্র্যাকিং করা হতো, এখন সেখানে অনেক সীমাবদ্ধতা তৈরি হয়েছে। কারণ ইউজাররা
বিভিন্ন প্রাইভেসি টুল ব্যবহার করেছে। ফলে অনেক সময় ইউজারের আসল অ্যাকশনগুলো
সঠিকভাবে ট্র্যাক করা যায় না এবং ডেটা অসম্পূর্ণ থেকে যায়। Conversion
API এই সমস্যার সমাধান করে।
কারন এটি ব্রাউজারের ওপর নির্ভর না করে সরাসরি সার্ভার থেকে ডাটা পাঠায়, যা অনেক
বেশি নির্ভুল এবং নির্ভরযোগ্য। এর ফলে আপনি বুঝতে পারবেন কোন ইউজার কোন পেজে কি
করছে, কোথায় ক্লিক করছে এবং কোথায় কনভার্সন হচ্ছে। এই টুলটি ব্যবহার করার
অন্যতম সুবিধা হলো আপনি আপনার ডেটার উপর বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আপনি
চাইলে নির্দিষ্ট কিছু ইভেন্ট শুধু ফেসবুকে পাঠাতে পারবেন এবং অপ্রয়োজনীয় ডেটা
বাদ দিতে পারবেন।
এতে আপনার অ্যাড টার্গেটিং আরো স্মার্ট হয় এবং সঠিক অডিয়েন্সে পৌঁছাতে সহজ করে।
বিশেষ করে যারা ই-কমার্স বা লিড জেনারেশন নিয়ে কাজ করেন, তাদের জন্য Conversion
API অত্যন্ত কার্যকর একটি সমাধান। কারণ এখানে প্রতিটি কনভার্সনের সঠিক তথ্য
জানা যায়, যা ভবিষ্যতে আরো ভালো ক্যাম্পেইন তৈরি করতে সাহায্য করে। তাই বলা যায়
বর্তমান সময়ে সফল ডিজিটাল মার্কেটিং করতে হলে Facebook Conversion
API ব্যবহার করা প্রায় অপরিহার্য হয়ে উঠেছে।
Facebook Pixel এবং Conversion API এর পার্থক্য
Facebook Pixel এবং Conversion API দুটোই ডেটা ট্র্যাকিং এর জন্য
ব্যবহৃত হয়। কিন্তু তাদের কাজ করা সম্পূর্ণ পদ্ধতি ভিন্ন। Pixel মূলত
ব্রাউজার ভিত্তিক একটি কোড, যা ইউজারের ব্রাউজারে কাজ করে এবং তাদের অ্যাকশনগুলো
কুকির মাধ্যমে সংগ্রহ করে। কিন্তু বর্তমান সময়ে অনেক ব্রাউজার কুকি ব্লক করে
দেয় বা সীমিত করে। যার ফলে Pixel সব ডেটা ধরতে পারে না। অন্যদিকে
Conversion API সরাসরি সার্ভার থেকে ডাটা পাঠায়। তাই এখানে ব্রাউজারের কোনো
বাধা কাজ করে না। এই কারণে Conversion API অনেক বেশি নির্ভুল এবং স্থিতিশীল
ফলাফল দেয়।
এই দুইটি একসাথে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। কারণ একটি যেখানে
দুর্বল অন্যটি সেখানে শক্তিশালী ভূমিকা পালন করে। Pixel দ্রুত ডাটা
ক্যাপচার করতে পারে। আর Conversion API সেই ডেটাকে নিশ্চিত করে এবং মিস
হওয়ার তথ্য পূরণ করে। ফলে আপনার রিপোর্ট আরো পরিষ্কার হয় এবং অ্যাড অপটিমাইজেশন
অনেক সহজ হয়ে যায়। তাই যারা Pixel ব্যবহার করেন, তারা অনেক সময় ভুল ডেটার
ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, কিন্তু Conversion AP যুক্ত করলে সেই ঝুঁকি
অনেকটাই কমে যায়।
Conversion API সেটআপের আগে কি কি দরকার
Conversion API সেটাপ করার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস প্রস্তুত রাখা
অত্যন্ত জরুরি। কারণ এগুলো ছাড়া পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হবে না।
প্রথমত আপনার একটি Facebook Business Manager অ্যাকাউন্ট থাকতে হবে। যেখানে
আপনি আপনার অ্যাড এবং ডেটা ম্যানেজ করবেন। দ্বিতীয়ত একটি ওয়েবসাইট থাকতে হবে।
যেখানে আপনি ইউজারের অ্যাকশন ট্র্যাক করতে চান। এছাড়া সেই ওয়েবসাইটে Facebook
Pixel থেকেই ইন্সটল করা থাকা উচিত।
কারণ এটি Conversion API এর সাথে কাজ করে এবং ডেটা ম্যাচ করতে সাহায্য করে।
এছাড়া আপনি কোন প্লাটফর্ম ব্যবহার করছেন সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যেমন Shopify বা WordPress ব্যবহার করলে অনেক সহজে ইন্টিগ্রেশন করা যায়।
কারণ এসব প্লাটফর্মে প্রস্তুত টুল এবং প্লাগইন থাকে। কিন্তু যদি কাস্টম ওয়েবসাইট
হয়, তাহলে কিছু টেকনিক্যাল জ্ঞান থাকা দরকার। তাই সেটআপ শুরু করার আগে সবকিছু
ঠিক আছে কিনা তা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এতে পরে কোনো ঝামেলায় পড়তে
হয় না এবং পুরো প্রক্রিয়াটি অনেক স্মুথভাবে সম্পন্ন করা যায়।
Facebook Business Manager থেকে সেটআপ শুরু করার নিয়ম
Facebook সেটাআপ করার জন্য প্রথমে আপনাকে আপনার Facebook Business Manager
অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। কারণ এখান থেকেই পুরো ডেটা ম্যানেজমেন্ট এবং
ট্র্যাকিং সিস্টেম কন্ট্রোল করা হয়। লগইন করার পর Events Manager অপশনে
গেলে আপনি আপনার সব ডেটা সোর্স দেখতে পাবেন। যেখানে Pixel এবং অন্যান্য
ট্র্যাকিং টুলগুলো যুক্ত থাকে। এখান থেকে নির্দিষ্ট Pixel সিলেক্ট করে তার
সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। কারণ Conversion API সেই Pixel এর সাথে যুক্ত
হয়ে কাজ করে। অনেক নতুন ব্যবহারকারী এই ধাপে এসে বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু
আসলে এটি খুব জটিল কিছু নয়। শুধু ধাপে ধাপে অপশনগুলো বুঝে এগোতে হয়।
সেটিংসে প্রবেশ করার পর আপনি Conversion API চালু করার জন্য বিভিন্ন অপশন
দেখতে পাবেন। যেমন Manual Setup বা Partner Integration। আপনি যদি নতুন হন, তাহলে
Partner Integration বেছে নেওয়া সবচেয়ে সহজ পদ্ধতি। কারণ এতে ফেসবুক নিজেই
আপনাকে গাইড করে দেয়। এখানে প্রতিটি ধাপে কি করতে হবে, তাই স্পষ্টভাবে দেখানো
হয়। ফলে ভুল করার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই ধাপে ধৈর্য ধরে কাজ করা খুব
গুরুত্বপূর্ণ। কারণ একটি ছোট ভুল পুরো ট্র্যাকিং সিস্টেমকে প্রভাবিত করতে পারে।
তাই প্রতিটি সেটিংস ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে কাজ করে
সার্ভার সাইড ট্র্যাকিং মূলত এমন একটি উন্নত প্রযুক্তি, যেখানে ইউজারের কার্যকলাপ
সরাসরি ওয়েবসাইটের সার্ভার থেকে ফেসবুকের সার্ভারে পাঠানো হয়। ফলে এখানে
ব্রাউজার বা কুকির ওপর নির্ভর করতে হয় না। সাধারণভাবে যখন একজন ইউজার কোনো
ওয়েবসাইটে ঢুকে কোনো কাজ করে যেমন কোনো পেজ ভিজিট করা, কোনো প্রোডাক্ট দেখা বা
কোনো ফর্ম সাবমিট করা, তখন সেই তথ্য ব্রাউজারের মাধ্যমে Pixel সংগ্রহ করে।
কিন্তু অনেক সময় ব্রাউজার সেটিংস অ্যাড ব্লকার বা প্রাইভেসি আপডেটের কারণে সেই
ডেটা পুরোপুরি ফেসবুকে পৌঁছায় না।
এই সমস্যার কারণে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যায়, যা মার্কেটিং ডিসিশনে ভুল
প্রভাব ফেলতে পারে। সার্ভার সাইড ট্র্যাকিং এর সীমাবদ্ধতাকে দূর করে। কারণ এটি
সরাসরি সার্ভার থেকে ডেটা পাঠায় এবং মাঝখানে কোনো বাধা কাজ করতে পারে না। এই
পদ্ধতিতে ডেটা পাঠানোর ফলে শুধু নির্ভলতা বাড়ে না, বরং এটার গুণগত মানও অনেক
উন্নত হয়। আপনি এখানে নির্দিষ্ট করে বলতে পারেন কোন ইভেন্টগুলো পাঠানো হবে এবং
কিভাবে সেগুলো ম্যাচ করা হবে।
যেমন ইমেইল, ফোন নাম্বার বা ইউজারের অন্যান্য তথ্য ব্যবহার করে। এর ফলে ফেসবুক
আরো ভালোভাবে ইউজারকে চিহ্নিত করতে পারে এবং সেই অনুযায়ী অ্যাড দেখাতে পারে।
দীর্ঘমেয়াদে এটি আপনার কনভার্সন রেট বাড়াতে সাহায্য করে এবং বিজ্ঞাপনের খরচ
কমিয়ে আনে। তাই যারা সিরিয়াসভাবে অনলাইন মার্কেটিং করতে চা,ন তাদের জন্য
সার্ভার সাইড ট্র্যাকিং বোঝা এবং ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Shopify বা WordPress এ সহজে ইন্টিগ্রেশন পদ্ধতি
Shopify ব্যবহারকারীদের জন্য Conversion API সেটআপ করা খুবই সহজ এবং
দ্রুত সম্পন্ন করা যায়। কারণ এখানে ফেসবুকের সাথে সরাসরি ইন্টিগ্রেশনের সুবিধা
রয়েছে। Shopify ড্যাশবোর্ডে Sales Channel থেকে ফেসবুক যুক্ত করলে
অনেক কাজ অটোমেটিক হয়ে যায়। এরপর আপনি যখন আপনার Business
Manager অ্যাকাউন্ট কানেক্ট করবেন, তখন Conversion API সেটআপের অপশনও
পেয়ে যাবেন। এখানে আলাদা করে কোড বসানোর দরকার হয় না, যা নতুনদের জন্য অনেক বড়
সুবিধা। এই পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে একটি কার্যকর ট্র্যাকিং সিস্টেম তৈরি
করা সম্ভব হয়, যা আপনার অ্যাড পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করে।
অন্যদিকে WordPress ব্যবহারকারীদের জন্য বিভিন্ন প্লাগইন রয়েছে। যেগুলোর
মাধ্যমে সহজে Conversion API ইন্টিগ্রেশন করা যায়। এসব প্লাগইন এর মাধ্যমে
আপনি ধাপে ধাপে গাইড পাবেন এবং খুব সহজে সেটিংস কনফিগার করতে পারবেন। তবে এখানে
একটি বিষয় খেয়াল রাখা জরুরী। সব প্লাগইন একই রকম ভালো কাজ করতে পারে না। তাই
সঠিক প্লাগইন নির্বাচন করা গুরুত্বপূর্ণ। ইন্সটল করার পর সেটিংস ঠিকভাবে কনফিগার
করা এবং টেস্ট করা দরকার, যাতে নিশ্চিত হওয়া যায় সবকিছু ঠিকভাবে কাজ করছে।
Conversion API টেস্ট ও ভেরিফাই করার উপায়
Conversion API সেটআপ করার পর সেটা ঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করা
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, যা অনেকেই গুরুত্ব দেয় না। Facebook Events
Manager এ Test Events নামে একটি বিশেষ অপশন রয়েছে, যেখানে আপনি লাইভ
ডাটা দেখতে পাবেন এবং বুঝতে পারেন আপনার ওয়েবসাইট থেকে পাঠানো তথ্য ফেসবুকে
ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা। এই অপশনটি ব্যবহার করে আপনি নিজের ওয়েবসাইটের বিভিন্ন
অ্যাকশন করে দেখতে পারেন। যেমন কোন বাটনে ক্লিক করা কোন পেজ ভিজিট করা বা কোনো
ফর্ম পূরণ করা। এরপর Events Manager এ গিয়ে চেক করলে দেখা যাবে, সেই
অ্যাকশনগুলো রেকর্ড হয়েছে কিনা।
এই টেস্টিং প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেটআপে কোনো ভুল থাকলে এখানেই তা
ধরা পড়ে যায়। অনেক সময় দেখা যায় ইভেন্ট পাঠানো হচ্ছে, কিন্তু সঠিকভাবে ম্যাচ
হচ্ছে না বা ডুপ্লিকেট ডেটা তৈরি হচ্ছে। এই ধরনের সমস্যা টেস্টিং ছাড়া ধরা কঠিন।
তাই সেটআপ সম্পন্ন করার পর অবশ্যই সময় নিয়ে ভালোভাবে টেস্ট করা উচিত, যাতে পরে
কোনো সমস্যা না হয় এবং আপনি নিশ্চিন্তে আপনার অ্যাড ক্যাম্পেইন চালাতে পারেন।
সাধারণ ভুল এবং সেগুলো এড়ানোর উপায়
Facebook Conversion API সেটআপ করার সময় অনেকে কিছু সাধারণ কিন্তু
গুরুত্বপূর্ণ ভুল করে বসেন, যেগুলো প্রথমে ছোট মনে হলেও পরে বড় সমস্যা কারণ হয়ে
দাঁড়ায়। সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর মধ্যে একটি ভুল হলো Pixel ID ব্যবহার
করা বা ভুল ডেটা সোর্স নির্বাচন করা। যার ফলে সঠিক ডেটা ফেসবুকে পৌঁছায় না। অনেক
ক্ষেত্রে দেখা যায় একই ইভেন্ট একাধিকবার পাঠানো হচ্ছে, যাকে ডুবলিকেট ইভেন্ট বলা
হয়। এর ফলে রিপোর্টিং বিভ্রান্তিকর হয়ে যায় এবং আপনি বুঝতে পারেন না আসল
কনভার্সন কত হয়েছে।
এছাড়া অনেকেই ইভেন্ট ম্যাচিং সঠিকভাবে সেট করেন না, যার কারণে ফেসবুক ইউজারকে
সঠিকভাবে শনাক্ত করতে পারে না এবং এর টার্গেটিং দুর্বল হয়ে যায়। এ ধরনের ছোট
ছোট ভুল ধীরে ধীরে পুরো ক্যাম্পেইন পারফরম্যান্স কমিয়ে দেয় এবং অপ্রয়োজনীয়
খরচ পাড়িয়ে দেয়। এই সমস্যাগুলো এড়ানোর জন্য প্রথমে ধাপে ধাপে সেটআপ করা এবং
প্রতিটি অপশন ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করে কাজ করলে ভুল
হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই সময় নিয়ে প্রতিটা সেটিং যাচাই করা
উচিত।
সেটআপ শেষ করার পর অবশ্যই Events manager এ গিয়ে ডেটা মনিটর করতে হবে এবং
Test Events ব্যবহার করে নিশ্চিত হতে হবে সবকিছু ঠিকভাবে কাজ করছে কিনা। যদি
কোনো অস্বাভাবিকতা দেখা যায় তাহলে সেটা দ্রুত ঠিক করার চেষ্টা করতে হবে। এছাড়া
নিয়মিতভাবে আপনার ডেটা বিশ্লেষণ করা এবং কোনো পরিবর্তন করার আগে তার প্রভাব
সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরী। এভাবে সচেতনভাবে কাজ করলে আপনি সহজেই সাধারণ
ভুলগুলো এড়াতে পারবেন এবং আপনার Conversion API সেটআপকে আরো কার্যকর করতে
পারবেন।
শেষ কথাঃ ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ গাইড ২০২৬
এই আর্টিকেলে ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ গাইড ২০২৬, Facebook Conversion API
কি এবং কেন ব্যবহার করবেন, Facebook Pixel এবং Conversion API এর পার্থক্য,
Conversion API সেটআপের আগে কি কি দরকার, Facebook Business Manager থেকে সেটআপ
শুরু করার নিয়ম, সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে কাজ করে ইত্যাদি নিয়ে
আলোচনা করা হয়েছে। পাশাপাশি Shopify বা WordPress এ সহজে ইন্টিগ্রেশন পদ্ধতি,
Conversion API টেস্ট ও ভেরিফাই করার উপায়, সাধারণ ভুল এবং সেগুলো এড়ানোর
উপায়, সেগুলো বিস্তারিত বুঝতে পারবেন।
ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে
শেয়ার করুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আপনার
মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ভালো
কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে।

রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url