সকালে উঠে মাথা ভার হলে কোন খাবার খেলে হালকা লাগে
সকালে উঠে মাথা ভার হলে কোন খাবার খেলে হালকা লাগে। এই পোস্টে সকালে উঠে মাথা ভার হলে পানি খেলে কি হয়, সকালে উঠে মাথা ভার হলে আদা চা খাওয়া কি ভালো, বাদাম খাওয়ার উপকারিতা, দই খাওয়া কি উপকারি, তরমুজ ও শসার উপকারিতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানুন এই গাইডে।
এই আর্টিকেলে সকালে উঠে মাথা ভার হলে কোন খাবার খেলে হালকা লাগে। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে
ব্যাখ্যা করা হয়েছে, যেন আপনারা এর সঠিক ব্যবহার বুঝতে পারেন। তাই বিস্তারিত
জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্রঃ সকালে উঠে মাথা ভার হলে কোন খাবার খেলে হালকা লাগে
- সকালে উঠে মাথা ভার হলে কোন খাবার খেলে হালকা লাগে
- সকালে উঠে মাথা ভার হলে পানি খেলে কি উপকার হয়
- সকালে উঠে মাথা ভার হলে আদা চা খাওয়া কি ভালো
- সকালে মাথা ভার কমাতে বাদাম খাওয়ার উপকারিতা
- সকালে উঠে মাথা ভার হলে কোন ফল খাওয়া উচিত
- সকালে উঠে মাথা ভার হলে দই খাওয়া কি উপকারি
- সকালে মাথা ভার কমাতে তরমুজ ও শসার উপকারিতা
- সকালে মাথা ভার কমাতে কফি খাওয়া উচিত কি না
- সকালে মাথা ভার হলে কলা খেলে কি হালকা লাগে
- শেষ কথাঃ সকালে উঠে মাথা ভার হলে কোন খাবার খেলে হালকা লাগে
সকালে উঠে মাথা ভার হলে কোন খাবার খেলে হালকা লাগে
সকালে ঘুম থেকে উঠে যদি মাথা ভার লাগে, তাহলে দিনটার শুরুটাই যেন ঠিকমতো হয়
না। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন এমন হচ্ছে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এর
পেছনে থাকে শরীরে পানির ঘাটতি, খালি পেটে থাকা বা ঠিকমতো ঘুম না হওয়া। আমি
নিজেও আগে প্রায় এমন সমস্যায় পড়তাম, ঘুম থেকে উঠে মনে হতো মাথা যেন ভার হয়ে
আছে, কিছুই করতে ইচ্ছা করতো না। পরে ধীরে ধীরে খেয়াল করলাম, সকালে কি খাচ্ছি
বা আদৌ কিছু খাচ্ছি কি না। এটার সাথে সরাসরি সম্পর্ক আছে। যেমন, সকালে উঠে এক
গ্লাস পানি খেলে শরীর একটু হালকা লাগে। আর যদি তার সাথে একটি কলা বা হালকা কিছু
ফল খাওয়া যায়, তাহলে শরীর যেন দ্রুত সচল হয়ে যায়। কলার মধ্যে থাকা
প্রাকৃতিক চিনি আর পটাশিয়াম শরীরকে ধীরে ধীরে শক্তি দেয়। ফলে মাথার সেই ভার
ভাব কমে যায়। আবার কেউ যদি একদম কিছু না খেয়ে শুধু কফি খায়, তাহলে উল্টো
সমস্যা আরো বাড়তে পারে। আমি নিজেই এমনটা কয়েকবার অনুভব করেছি। তাই খালি পেটে
না থেকে হালকা কিছু পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরী।
আরো পড়ুনঃ শুষ্ক হাত হলে কোন লোশন রাতে দিলে ঠিক হয়
আরেকটি জিনিস আমি বুঝেছি সেটা হলো সকালের খাবার খুব ভারী না হয়ে, হালকা হাওয়ায়
ভালো। যেমন, কিছু ভেজানো বাদাম, একটু দই বা শসা তরমুজের মতো জলযুক্ত খাবার।
শরীরকে দ্রুত হাইড্রেটেড করে এবং মাথা হালকা করতে সাহায্য করে। অনেকেই ভাবে বেশি
খেলে বেশি শক্তি পাওয়া যায়। কিন্তু সকালে বেশি ভারী খাবার খেলে উল্টো শরীর আরো
অলস হয়ে যায় এবং মাথা ভার রাখতে পারে। আমি মাঝে মাঝে ওটস বা ফলের সুন্ধি খায়।
এগুলো পেট ভরায় কিন্তু ভারি লাগে না বরং ধীরে ধীরে শক্তি দেয় আদা চা ও অনেক
সময় ভালো কাজ করে। বিশেষ করে, যদি মাথা ভারের সাথে একটু বমি বমি লাগে। সব
মিলিয়ে সকালে উঠে মাথা ভার হলে এমন খাবার খাওয়া উচিত, যা শরীরকে হালকা রাখবে।
ধীরে ধীরে শক্তি দেবে এবং সহজে হজমে সহায়তা করবে। নিজের অভ্যাস একটু পরিবর্তন
আনলেই দেখা যাবে, সকালে আর সেই অস্বস্তিকর ভাবটা আগের মতো আর থাকবে না বরং দিনটা
অনেক বেশি ফ্রেশ ভাবে শুরু করা যাবে।
সকালে উঠে মাথা ভার হলে পানি খেলে কি উপকার হয়
সকালে ঘুম থেকে উঠে যদি মাথা ভার লাগে। তখন অনেকেই বুঝতে পারেন না, আসলে সমস্যাটা
কোথা থেকে হচ্ছে। কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিস খুব ভালোভাবে
বুঝেছি, এর প্রধান কারণ হলো শরীরের পানির ঘাটতি। আমরা রাতে ঘুমানোর
সময় দীর্ঘ সময় পানি খায় না। ফলে শরীর একটু ডিহাইড্রেশন হয়ে যায়। এই
ডিহাইড্রেশন থেকে অনেক সময় মাথা ভার মাথা, মাথা ঘোরা, অসস্তি তৈরি হয়। আমি আগে
এসব বিষয় খেয়াল করতাম না। সকালে উঠে সরাসরি কাজ শুরু করতাম। কিন্তু যখন থেকে
ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাওয়া শুরু করেছি, তখন থেকেই একটা পার্থক্য বুঝতে
পেরেছি। পানি খাওয়ার পর মনে হয়, শরীরটা ধীরে ধীরে সচল হচ্ছে। মাথা সেই ভার
ভাবটা একটু একটু করে কমে যাচ্ছে। বিশেষ করে, কুসুম গরম পানি খেলে আরো ভালো লাগে।
কারণ এটি শরীরের ভেতরে সঞ্চালনকে একটু দ্রুত বের করে দেয়।
আরেকটা বিষয় হলো পানি শুধু মাথা হালকা করে না, পুরো শরীরটাকে একটু ফ্রেশ অনুভূতি
দেয়। সকালে পানি খেলে রক্ত সঞ্চালন ভালো হয়। মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানোর সহজ
হয়। ফলে মনোযোগ ও বাড়ে। আমি নিজেও লক্ষ্য করেছি, যেদিন সকালে পানি খায় না, তখন
মাথা ভার ছাড়াও একটু অলস লাগে, কাজ করতে মন চায় না। কিন্তু পানি খেলে শরীরের
ভেতরে যেন একটা নতুন এনার্জি আসে। অনেকেই আবার সকালে উঠে চা বা কফি খেয়ে ফেলে।
কিন্তু পানি না খেয়ে এসব খেলে উল্টো শরীর আরো ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। তাই
আমার মতে, দিনের শুরুতে এক গ্লাস পানি খাওয়া অভ্যাসটা খুব জরুরী। এটা খুব ছোট
একটা কাজ হলে ও এর উপকার অনেক বেশি। গরম পানি মাথা হালকা রাখা, শরীর সচল
করে। এবং পুরো দিনটা ভালোভাবে শুরু করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সকালে উঠে মাথা ভার হলে আদা চা খাওয়া কি ভালো
সকালে ঘুম থেকে উঠে যদি মাথা ভার লাগে, তখন অনেকের চা খাওয়ার কথা ভাবেন। কিন্তু
সব চা একরকম কাজ করে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, সাধারণ চায়ের চেয়ে
আদা চা অনেক বেশি কার্যকর। বিশেষ করে যখন মাথা ভারের সাথে অলসতা বা একটু বমি বমি
ভাব থাকে। আদার মধ্যে প্রাকৃতিক উপাদান রয়েছে, যা শরীরের ভেতরে রক্ত সঞ্চালন
বাড়াতে সাহায্য করে এবং মাথার ভারভাবটা ধীরে ধীরে কমিয়ে দেয়। আমি আগে সকালে
শুধু দুধ চা খেতাম। কিন্তু তাতে খুব একটা পার্থক্য পেতাম না। পরে যখন আদা চা
খাওয়া শুরু করলাম, তখন বুঝলাম শরীরটা একটু একটু করে বেশি ফ্রেশ লাগে। আদা চা
খেলে গলা গরম থাকে। পেট ও হালকা থাকে। আর মাথা সেই চাপটাও কমে যায়। বিশেষ করে
ঠান্ডা আবহাওয়া বা যখন শরীর একটু ক্লান্ত থাকে। তখন আদা চা সত্যিই ভালো কাজ
করে।
আরেকটি বিষয়ে আমি খেয়াল করেছি আদা চা শুধু মাথা হালকা করে থেমে থাকে না, এটা
পুরো শরীরকে ধীরে ধীরে সক্রিয় করে তোলে। সকালে অনেক সময় আমরা ঘুম থেকে উঠেও
পুরোপুরি জেগে উঠতে পারি না, একটা ঝিম ধরা ভাব থাকে। এই অবস্থায় আদা চা খুব কাজে
লাগে। তবে একটা জিনিস মাথায় রাখা দরকার খুব বেশি গাঢ় বা খালি পেটে বেশি আদা চা
খাওয়া ঠিক নয়, এতে পেটের সমস্যা হতে পারে। আমি সাধারণত হালকা করে আদা দিয়ে চা
বানায় এবং চেষ্টা করে খুব হালকা খাবারের সাথে খেতে। এতে শরীরের উপর চাপ পড়ে না
এবং উপকারটাও ভালোভাবে পাওয়া যায়। সবমিলিয়ে যদি সকালে মাথা ভার লাগে, তাহলে
আদা চা একটা সহজ এবং ঘরোয়া সমাধান হতে পারে। যা ধীরে ধীরে শরীরকে হালকা করে এবং
দিনটাও একটু স্বাভাবিকভাবে শুরু করতে সাহায্য করে।
সকালে মাথা ভার কমাতে বাদাম খাওয়ার উপকারিতা
সকালে ঘুম থেকে উঠে যদি মাথা ভালো লাগে, তখন কি খাবো সেটা অনেকে বুঝে উঠতে পারেন
না। আমি নিজেও আগে এমন পরিস্থিতিতে পড়তাম, কখনো কিছু না খেয়ে থাকতাম, আবার কখনো
ভারি কিছু খেয়ে ফেলতাম। ফলে সমস্যা আরো বাড়তো। পরে বুঝলাম হালকা কিন্তু
পুষ্টিকর কিছু খাওয়া সবচেয়ে ভালো সমাধান। আর সেই জায়গায় বাদাম একটা দারুন
অপশন। বাদামের মধ্যে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং ম্যাগনেসিয়াম থাকে। যা
শরীরকে ধীরে ধীরে শক্তি দেয়। সকালে মাথা ভার থাকলে যদি ৪ থেকে ৫ টা ভেজানো বাদাম
খাওয়া যায়, তাহলে শরীর দ্রুত একটু স্বাভাবিক হয়ে আসে। আমি নিজেও যখন সকালে অলস
বা ভারি লাগে, তখন কিছু বাদাম খায়। এতে মনে হয় শরীরটা আস্তে আস্তে সচল হচ্ছে।
সবচেয়ে ভালো বিষয় হলো বাদাম খেলে পেট ভারী লাগে না বরং হালকা থেকে ধীরে ধীরে
এনার্জি পাওয়া যায়।
আরো পড়ুনঃ লেবু পানি কিভাবে খেলে বেশি উপকার পাওয়া যায়
আরেকটা ব্যাপার হলো বাদাম শুধু শরীরকে শক্তি দেয় না বরং মস্তিষ্কের কাজও ভালো
রাখতে সাহায্য করে। সকালে মাথা ভার থাকলে অনেক সময় মনোযোগ দিতে সমস্যা হয়।
কিন্তু বাদাম খেলে সমস্যাটা কিছুটা কমে যায়। সেদিন কাজের প্রতি মনোযোগ একটু বেশি
হয় এবং মাথাও পরিষ্কার থাকে। তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার, অতিরিক্ত না
খেয়ে পরিমাণমতো খাওয়া উচিত। বেশি খেলে উল্টো ভারী লাগতে পারে। তাই অল্প করে
বিশেষ করে ভেজানো বাদাম খাওয়ার সবচেয়ে ভালো। সব মিলিয়ে সকালে একটি সহজ
স্বাস্থ্যকর এবং কার্যকর অভ্যাস হতে পারে এবং ধীরে ধীরে সারাদিনের জন্য এনার্জি
যোগায়।
সকালে উঠে মাথা ভার হলে কোন ফল খাওয়া উচিত
সকালে ঘুম থেকে উঠে যদি মাথা ভার লাগে, তখন খুব ভারি কিছু খাওয়ার চেয়ে হালকা ও
প্রাকৃতিক খাবার খাওয়াই বেশি উপকারী। এই জিনিসটা আমি নিজের অভিজ্ঞতা থেকে
বুঝেছি, বিশেষ করে ফল এমন একটি খাবার। যা দ্রুত শরীরকে হালকা করে এবং প্রাকৃতিক
ভাবে এনার্জি দেয়। আমি আগে অনেক সময় খালি পেটে শুধু চা খেতাম। এতে কিছুক্ষণ পর
মাথা আরো ভারী লাগতো। পরে যখন ফল খাওয়া শুরু করলাম, তখন বুঝলাম পার্থক্যটা
কোথায়। যেমন, কলা খুব ভালো কাজ করে। কারণ এতে প্রাকৃতিক চিনি এবং পটাশিয়াম
থাকে। যা শরীরকে ধীরে ধীরে শক্তি দেয়। আবার আপেল খেলে শরীর ফ্রেশ লাগে এবং হালকা
থাকে। কমলা বা মাল্টার মতো ফল থেকে ভিটামিন সি পাওয়া যায়। তাই সকালে খেলে কোন
ভারী ভাব তৈরি করে না।
আরেকটা বিষয় হলো জলযুক্ত খাবার যেমন, তরমুজ বা পেঁপে খুব ভালো কাজ করে। এগুলো
শরীরকে সতেজ রাখে এবং ঘুমের পর শরীরের পানির ঘাটতি অনেকটা পূরণ করে দেয়। অনেক
সময় আমরা বুঝতেই পারি না যে, শরীরে পানির অভাব থেকে মাথা ভার হচ্ছে। তখন যদি
শসা, তরমুজ, পেপের মতো ফল খাওয়া যায়। তাহলে শরীর দূরত্ব হালকা হয়ে যায়। আমি
মাঝে মাঝে ফল ছোট একটা প্লেট বানিয়ে খায়। কলা, আপেল আর একটা তরমুজ মিশিয়ে এতে
পেট ভরে। আবার ভারী ভাব ও লাগে না। সবচেয়ে ভালো বিষয় হলো ফল খেলে শরীরের ধীরে
ধীরে এনার্জি পায়। হঠাৎ করে ক্লান্তিও আসে না। তাই সকালে মাথা ভার হলে খাবারের
দিকে না গিয়ে হালকা প্রাকৃতিক খাবার খাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এটা খুব
সহজ কিন্তু সত্যি কার্যকর একটা অভ্যাস।
সকালে উঠে মাথা ভার হলে দই খাওয়া কি উপকারি
ঘুম থেকে উঠে যখন মাথাটা ভার ভার লাগে, তখন আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না কি
খাওয়া উচিত. কেউ পানি খায়, কেউ চা খায়, আবার কেউ কিছুই খায় না। কিন্তু আমার
নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই সময় দই একটা খুব আরামদায়ক খাবার হতে পারে। কারণ দই
খেলে পেটের ভেতরে একটা ঠান্ডা আর স্বাভাবিক অনুভূতি তৈরি হয়। যেটা ধীরে ধীরে
মাথার অস্বস্তিও কমাতে সাহায্য করে। অনেক সময় আমরা আগের রাতে ভারী খাবার খায় বা
ঠিকমতো হজম হয় না।
তার প্রভাবে সকালে মাথা ভার হয়ে প্রকাশ পায়। এই অবস্থায় দই খেলে পেটের ভেতরের
চাপটাও কমে এবং শরীরটা একটু হালকা লাগে। আমি মাঝে মাঝে লক্ষ্য করেছি,অতিরিক্ত
ঠান্ডা দই খেলে অনেক সময় গলা বা পেটে সমস্যা হতে পারে। কারণ স্বাভাবিক
তাপমাত্রায় এনে খেলে বেশি আরাম লাগে। সবমিলিয়ে দই এমন একটা খাবার, যেটা খুব
ভারী নয় আবার একদম হালকা নয়। ঠিক মাঝে মাঝে ব্যালেন্স তৈরি করে। যা সকালে মাথা
ভার কমাতে ধীরে ধীরে কাজ করে। তাই এই অভ্যাসটা করে নিলে এটা অনেকের জন্য ভালো
একটা সমাধান হতে পারে।
সকালে মাথা ভার কমাতে তরমুজ ও শসার উপকারিতা
সকালে ঘুম থেকে উঠে মাথা ভার লাগে। আমরা অনেক সময় বুঝতে পারি না, আসলে শরীরটা কি
চাইছে। কিন্তু একটা জিনিস আমি নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি, অনেক এই অসস্থির পেছনে
রয়েছে পানির ঘাটতি। এটা অনেক সময় বড় কারণ হয়ে দাঁড়ায়। রাতভর না খেয়ে থাকার
কারণে শরীর একটু শুকিয়ে যায়। আর সেই কারণে মাথাটা ভার লাগে। এই সময় তরমুজ বা
শসার মত জলভরা খাবার খেলে শরীর খুব দ্রুত একটা স্বস্তি পায়। গরমের দিনে বা যখন
মাথা ভার লাগে, তখন কয়েক টুকরো তরমুজ বা শসা খেয়ে নেই। খাওয়ার কিছুক্ষণ পরেই
বুঝতে পারি, শরীরটা ধীরে ধীরে হালকা হচ্ছে। কারণ এগুলোর ভিতরে প্রায় পুরোটাই
পানি। যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা করে এবং হাইড্রেশন ফিরিয়ে আনে । শুধু পানি
খাওয়ার চেয়ে অনেক সময় এই ধরনের ফল বা সবজি বেশি ভালো লাগে।
কারণ এতে পানি ছাড়াও হালকা কিছু পুষ্টি পাওয়া যায়। তাই সকালে খেলে কোন ধরনের
ভারী ভাব তৈরি করে না। বরং পেটকে আরাম দেয় এবং শরীরটা একটু ফ্রেশ অনুভূতি পায়।
আমি মাঝে মাঝে সকালে হালকা করে শসা কেটে বা তরমুজের ছোট টুকরো করে খেয়ে থাকি।
এতে খেতেও ভালো লাগে, আবার শরীরটাও ফ্রেশ লাগে। অনেকেই সকালে ভারী কিছু খেয়ে
ফেলেন তারপর বলেন মাথা ভার কমছে না। আসলে তখন শরীরটা আরো চাপ অনুভব করে।
স্বাভাবিক করে তোলে তাই যদি সকালে মাথা ভার লাগে খুব জটিল কিছু না ভেবে এই সহ
জিনিসটা ট্রাই করা যায়। দেখবে অল্প সময়ের মধ্যে একটা স্বস্তি চলে আসে এবং
সারাদিনের কাজগুলো অনেক ভালোভাবে শুরু করা যায়।
সকালে মাথা ভার কমাতে কফি খাওয়া উচিত কি না
সকালে ঘুম থেকে উঠে মাথা ভার লাগলে অনেকের প্রথম চিন্তা আসে এক কাপ কফি খেলে
হয়তো ঠিক হয়ে যাবে। আমিও আগে এমনটাই ভাবতাম। কারণ কফি খেলে শরীর একটু চাঙ্গা
লাগে, চোখে ঘুম কমে এবং কাজ করার ইচ্ছা বাড়ে। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, কফি সব
সময় একই ভাবে কাজ করে না। বিশেষ করে খালি পেটে কফি খেলে অনেক সময় উল্টো সমস্যা
বাড়তে পারে। কারণ কফিতে থাকা ক্যাফেইন শরীরকে কিছুক্ষণের জন্য সচল করলেও যদি
শরীরে পানি কম থাকে বা পেট খালি থাকে। তাহলে মাথা আরো ভার লাগতে পারে বা অস্বস্তি
বাড়তে পারে। আমি নিজেও কয়েকবার এমনটা অনুভব করেছি। খালি পেটে কফি খাওয়ার পর
কিছু সময় পর মাথা হালকা হওয়ার বদলে একটু ঝিম ধরা ভাব চলে আসে। তাই শুধু কফির
উপর নির্ভর না করে, আগে শরীরের অবস্থা বোঝা জরুরি।
তবে এর মানে এই না যে কফি একেবারেই খাওয়া যাবে না। সঠিকভাবে খেলে কফি আসলে উপকার
দিতে পারে। আমি এখন সাধারণত প্রথমে একটু পানি খায় বা হালকা কিছু জিনিস যেমন কলা
বা বিস্কুট খায়। তারপর কফি খায়। এতে শরীরের ওপর চাপ পড়ে না এবং কফির এনার্জিটাও
ভালোভাবে কাজ করে। সীমিত পরিমানে কফি খেলে মাথা একটু পরিষ্কার লাগে। মনোযোগ বাড়ে
এবং কাজ করতে সুবিধা হয়। বেশি কফি খেলে বা বারবার কফি খেলে শরীরে হয়ে যেতে পারে
যেটা আবার মাথা ভার হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই সকালে মাথা ভার কমাতে কফি
খাওয়া যেতে পারে। কিন্তু সেটা যেন অভ্যাসগত বা অতিরিক্ত না হয় বরং একটু বুঝে
নিজের শরীরের সাথে মিলিয়ে খাওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
সকালে মাথা ভার হলে কলা খেলে কি হালকা লাগে
অনেকেরই এমন অভ্যাস আছে সকালে উঠে কিছু না খেয়ে সরাসরি কাজে লেগে যাওয়া। কিন্তু
আমি নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে বুঝেছি এই অভ্যাসটা অনেক
সময় মাথা ভার লাগার কারণ হয়ে দাঁড়ায়। রাতভর কিছু না খেয়ে থাকার কারণে শরীরের
ভেতরে শক্তির একটা ঘাটতি তৈরি হয়। আর ঘুম থেকে ওঠার পর সেই ঘাটতিটা স্পষ্টভাবে
বোঝা যায়। এই সময় খুব ভারী কিছু খেলে পেটের ওপর চাপ পড়ে। আবার কিছুই না খেলে
মাথার ভার বা দুর্বল লাগা আরো বাড়তে পারে। এমন পরিস্থিতিতে কলা একটা খুব সহজ।
কিন্তু কার্যকর সমস্যা সমাধান হতে পারে। কারণ কলা খেতে কোন ঝামেলা নেই, আবার শরীর
এটাকে খুব দ্রুত গ্রহণ করে। এতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরে ধীরে ধীরে এনার্জি
দেয়। ফলে হঠাৎ করে দুর্বল লাগার, মাথা ঘোরার মত সমস্যাগুলো কমে যায়।
আরো পড়ুনঃ মধু কিভাবে খেলে বেশি উপকার পাওয়া যায়
আমি নিজেও অনেক সময় লক্ষ্য করেছি, যেদিন সকালে কিছু না খেয়ে থাকি। সেদিন মাথাটা
ভালো লাগে এবং মনোযোগ ঠিক থাকে না। কিন্তু যদি একটা কলা খেয়ে নিই, তাহলে কিছু
সময়ের মধ্যে শরীরটা একটু স্বাভাবিক হয়ে আসে। কলার মধ্যে থাকা পটাশিয়াম,যা
শরীরের ভেতরের পানি ও মিনারেলের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। যেটা মাথা হালকা
অনুভব করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন শুধু কফি খেলেই সব ঠিক হয়ে
যাবে। কিন্তু খালি পেটে কফি অনেক সময় উল্টো সমস্যা বাড়িয়ে দেয়। যেখানে একদম
সিম্পল একটা সলিউশন না বেশি ভারী না একেবারেই হালকা চাইলে দই বা ওটসের সঙ্গে
মিশিয়ে খাওয়া যায়। তবে আমার মতে, একদম সাধারণভাবে একটা বা দুইটা কলা খেয়ে
শুরু করাটা সবচেয়ে ভালো। এতে শরীর ধীরে ধীরে এনার্জি পায় এবং দিনটা
স্বাভাবিকভাবে শুরু করা যায়।
শেষ কথাঃ সকালে উঠে মাথা ভার হলে কোন খাবার খেলে হালকা লাগে
এই আর্টিকেলে সকালে উঠে মাথা ভার হলে কোন খাবার খেলে হালকা লাগে, সকালে পানি
খেলে কি উপকার হয়, সকালে আদা চা খাওয়া কি ভালো, সকালে উঠে মাথা ভার হলে কোন
ফল খাওয়া উচিত, তরমুজ ও শসার উপকারিতা, কলা খেলে কি হালকা লাগে ইত্যাদি
নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সকালে মাথা ভার কমাতে কফি খাওয়া যাবে কিনা,
দই খাওয়া কি উপকারি বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুতরাং বলা যায় যে, আপনি
যদি সম্পূর্ণ ব্লকটি মনোযোগ সহকারে পড়েন। তাহলে আপনি সকালে উঠে মাথা ভার হলে
কোন খাবার খেলে হালকা লাগে, সেগুলো বিস্তারিত বুঝতে পারবেন।
ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে
শেয়ার করুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।
আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি
আমাদের আরও ভালো কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে।
.webp)
রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url