ফোনে ফুল নেটওয়ার্ক দেখায় কিন্তু কল ঢুকে না কেন

 

ফোনে ফুল নেটওয়ার্ক দেখায় কিন্তু কল ঢুকে না কেন? এই পোস্টে SIM কার্ডের সমস্যার কারণে কল না আসা, VoLTE এবং কল সেটিং এর ভূমিকা, Airplane Mode বা নেটওয়ার্ক গ্লিচ, অপারেটরের সাময়িক সমস্যা, ফোন রিস্টার্ট করার গুরুত্ব ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানুন এই গাইডে।

এই আর্টিকেলে ফোনে ফুল নেটওয়ার্ক দেখায় কিন্তু কল ঢুকে না কেন। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেন আপনারা এর সঠিক ব্যবহার বুঝতে পারেন। তাই বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পেজ সূচিপত্রঃ  ফোনে ফুল নেটওয়ার্ক দেখায় কিন্তু কল ঢুকে না কেন

ফোনে ফুল নেটওয়ার্ক দেখায় কিন্তু কল ঢুকে না কেন

অনেক সময় আমরা লক্ষ্য করি, ফোনের স্ক্রিনে ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে। তবুও কল ঢুকছে না বা কল করা যাচ্ছে না। এটি খুব বিরক্তকর একটা সমস্যা। আর আমি নিজেও কয়েকবার এমন সমস্যার মুখোমুখি হয়েছি। আসলে নেটওয়ার্ক বার বার দেখানো মানেই সবকিছু ঠিক আছে, এটা পুরোপুরি ঠিক নয়। অনেক সময় নেটওয়ার্ক সিগন্যাল দেখালেও আসলে সংযোগ ঠিক মত কাজ করে না। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমনঃ নেটওয়ার্ক ব্র্যান্ডের সমস্যা, অপারেটরের সার্ভিস ইস্যু বা ফোনের সেটিং এর কোনো ত্রুটি কখনো কখনো ফোন ঠিকমতো নেটওয়ার্কের রেজিস্টার না হলে এই সমস্যা দেখা দেয়। যার কারণে কল আসতে চাই না বা করা যায় না। আরেকটা সাধারন কারণ হলো VoLTE বা কল সেটিং এর সমস্যা।


যদি VoLTE বন্ধ থাকে বা সঠিকভাবে কাজ না করে। তাহলে 4G নেটওয়ার্ক থাকলেও কল ঢুকতে সমস্যা হতে পারে। আবার কখনো Airplane Mode ভুল করে অন হয়ে থাকলে বা ব্যাকগ্রাউন্ড নেটওয়ার্ক ডিলিট থাকলে এমনটা হয়। আমি নিজে যখন এমন সমস্যায় পড়ি, তখন প্রথমে ফোনটা একবার রিস্টার্ট দিই। কারণ অনেক সময় ছোটখাটো সফটওয়্যার গ্লিচে এই সমস্যা হয়ে থাকে। এছাড়া SIM কার্ড ঠিক মতো বসানো আছে কি না সেটাও চেক করা জরুরী। কিছু ক্ষেত্রে অপারেটরের দিক থেকে সাময়িক সমস্যা হতে পারে। তখন আমাদের কিছু করার থাকে না। কিছুক্ষণ অপেক্ষা করলে ঠিক হয়ে যায়। সব মিলিয়ে ফুল নেটওয়ার্ক দেখালেও সব সময় কল ঠিকমতো কাজ করবে, এটা নিশ্চিত না। তাই যদি এমন সমস্যা হয় তাহলে ধীরে ধীরে উপরের কারণ গুলো চেক করলে অনেক সময় সমস্যাটা নিজে থেকেই ঠিক হয়ে যায়।

SIM কার্ডের সমস্যার কারণে কল না আসা

SIM কার্ড হলো মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গুলোর একটি কারণ। এর মাধ্যমে ফোন নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করে এবং কল করা বা কল গ্রহণ করা সম্ভব হয়। কিন্তু অনেক সময় সিম কার্ড ঠিকমতো কাজ না করলে আমরা দেখি ফোনে ফুল নেটওয়ার্ক দেখালেও কল ঢুকছে না বা আসছে না। এই সমস্যাটা অনেকের ক্ষেত্রেই ঘটে। আর তখন আমরা ভাবি, ফোনে সমস্যা হয়েছে। কিন্তু আসলে বেশিরভাগ সময় সিম কার্ডের ছোটখাটো সমস্যা এর পেছনে থাকে। প্রথমত সিম কার্ড যদি ঠিকমতো স্লটে না বসানো থাকে, তাহলে ফোন সিগন্যাল পেলেও কল সার্ভিস ঠিকমতো কাজ করে না। আবার সিম কার্ড অনেক পুরনো হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নেটওয়ার্ক ঠিকমতো রেজিস্টার হতে পারে না। 

এই কারণে ফোনের সিগন্যাল বারবার দেখা গেলেও আসলে নেটওয়ার্ক কাজ করছে না। অনেক সময় ধুলো বা ময়লা জমে গেলে সেটাও সংযোগের সমস্যা তৈরি করতে পারে। তাই সিম কার্ড খুলে পরিষ্কার করে আবার অন্যের ফোনে ঠিকমত কাজ করলেও নিজের ফোনে সমস্যা হতে পারে। কারণ ফোনে ঠিকমতো কাজ করছে না, আবার কখনো সিম কার্ড নষ্ট হয়ে গেলে অপারেটরের কাছ থেকে নতুন সিম নেওয়া ছাড়া কোন উপায় থাকে না। তাই যদি বারবার কল না আসে বা নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। তাহলে প্রথমে সিম কার্ড চেক করা উচিত। অনেক সময় এই ছোট একটি বিষয় চেক করলে পুরো সমস্যার সমাধান হয়ে যায় এবং ফোন আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে।

VoLTE এবং কল সেটিং এর ভূমিকা

আজকালকার স্মার্ট ফোনে VoLTE (Voice Over LTE) একটি গুরুত্বপূর্ণ ফিচার। যেটা চালু থাকলে 4G নেটওয়ার্ক ব্যবহার করে খুব পরিস্কার এবং দ্রুতগতির ভয়েস কল করা যায়। আগে আমরা যখন 2G বা 3G নেটওয়ার্ক এ কল করতাম, তখন কল করার সময় নেটওয়ার্ক নিজে থেকে নিচের লেভেলে নেমে যেতো। যার কারণে অনেক সময় কল ড্রপ, কল দেরি বা অডিও পরিষ্কার না হওয়ার মত সমস্যা হতো। কিন্তু VoLTE চালু থাকলে ফোন সরাসরি 4G নেটওয়ার্কের মধ্যেই ভয়েস ডাটা আদান প্রদান করে। ফলে কল অনেক বেশি স্মুথ হয় এবং কথা বলার অভিজ্ঞতাও ভালো হয়। তবে VoLTE যদি বন্ধ থাকে বা ঠিকমতো কাজ না করে তাহলে ফোনে সিগনাল ফুল দেখালেও কল আসতে বা যেতে সমস্যা তৈরি হতে পারে। যা অনেকেই ভুল ভাবে নেটওয়ার্কের সমস্যা ভেবে থাকেন। অনেক সময় দেখা যায় ফোনে ইন্টারনেট ঠিকমতো কাজ করছে, কিন্তু কল ঢুকছে না বা বাইরে কল করা যাচ্ছে না। 

এ ধরনের সমস্যার পেছনে VoLTE সেটিং একটি বড় ভূমিকা রাখে। যদি ফোনে VoLTE অপশন অফ থাকে, তাহলে কল করার সময় ফোন 4G বা 2G বা 3G তে সুইস করার চেষ্টা করে। আর সেই ট্রানজিশনের সময় এই অনেক সমস্যা দেখা দেয়। আবার সব সিম কার্ড বা সব অপারেটর VoLTE সাপোর্ট করে না। তাই অনেক ক্ষেত্রে সেটিং অন থাকলেও এটি পুরোপুরি কাজ নাও করতে পারে। তাই আমাদের উচিত ফোনের সেটিং এ গিয়ে VoLTE অপশন অন আছে কিনা নিশ্চিত করা এবং অপারেটর এই ফিচার সাপোর্ট করে কি না তা যাচাই করা। অনেক সময় শুধু এই একটা সেটিং ঠিক করে নিলেই কলের সমস্যা অধিকাংশ সমাধান হয়ে যায় এবং ফোনে নেটওয়ার্ক পারফরমেন্স আগের থেকে অনেক বেশি স্থিতিশীল হয়ে ওঠে।

Airplane Mode বা নেটওয়ার্ক গ্লিচ

অনেক সময় আমরা দেখি ফোনের ওপরের দিকে পুরো নেটওয়ার্ক বার দেখাচ্ছে সবকিছু ঠিক আছে মনে হচ্ছে। কিন্তু হঠাৎ করে কল ঢুকছে না বা বাইরে কল করা যাচ্ছে না। এ ধরনের সমস্যার পেছনে Airplane Mode বা নেটওয়ার্ক গ্লিচ খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ হিসেবে কাজ করে। Airplane Mode যদি ভুল করে চালু হয়ে যায়, তাহলে ফোনের সব ধরনের নেটওয়ার্ক একেবারে বন্ধ হয়ে যায়। মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই, ব্লুটুথ সবকিছুই ডিসকানেক্ট হয়ে যায়। তখন বাইরে থেকে কেউ কল দিলেও সেটি ফোনে ঢুকে না। আবার আমরা কল করতে গেলেও কল যায় না। অনেক সময় আমরা বুঝতে পারি না যে Airplane Mode অন আছে শুধু দেখে মনে হয় নেটওয়ার্ক আছে। কিন্তু আসলে ফোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত নয়। আরেকটি বিষয় হলো নেটওয়ার্ক গ্লিচ যেটা অনেক সময় হঠাৎ করে ঘটে এবং আমরা বুঝতেও পারি না। 

এই গ্লিচের কারণে ফোন অপারেটরের টাওয়ার এর সাথে ঠিকমতো কানেক্ট হতে পারে না। যার ফলে কল সার্ভিস ঠিকমতো কাজ করে না। কখনো কখনো ফোন অনেকক্ষণ রিস্টার্ট বা নেটওয়ার্ক দীর্ঘ সময় ব্যবহার করলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আবার নেটওয়ার্কের সাময়িক চাপ বা টাওয়ারের সমস্যা থাকলে এমন হতে পারে। এই অবস্থায় ফোনে সিগনাল বার দেখা গেলেও আসলে কল সার্ভিস কাজ করে না বা কল আসতে দেরি হয়। অনেক সময় শুধু Airplane Mode একবার অন করে কিছু সেকেন্ড পরে আবার অফ করলে ফোন নতুন করে নেটওয়ার্ক খুঁজে নেয় এবং সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যায়। আমার নিজের অভিজ্ঞতায় ও দেখেছি এই ছোট একটি কাজ অনেক বড় সমস্যা সহজেই সমাধান করে দেয়। তাই Airplane Mode ও নেটওয়ার্ক গ্লিচ হালকাভাবে না দেখে প্রয়োজন অনুযায়ী ঠিকমতো চেক করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় এই ছোট বিষয়গুলোর কল না আসার মূল কারণ হয়ে দাঁড়ায়।

নেটওয়ার্ক ম্যানুয়ালি রিসেট করা

অনেক সময় এমন হয় যে ফোনে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। নেটওয়ার্ক ফুল ডাটা চালু, কিন্তু তবুও কল ঢুকছে না বা ঠিকমতো কল করা যাচ্ছে না। তখন আমরা বুঝতে পারি না সমস্যাটা কোথায়? আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি এ ধরনের অবস্থায় নেটওয়ার্ক ম্যানুয়ালি রিসেট করা একটা খুব কার্যকর উপায় হতে পারে। কারণ ফোন অনেক সময় পুরনো নেটওয়ার্ক সেটিংস বা ভুল কনফিগারেশন ধরে রাখেন, যার কারণে নতুন করে নেটওয়ার্কের সাথে ঠিকঠাক ভাবে কানেক্ট হতে পারে না। ফলে বাইরে থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে কানেকশন ঠিক থাকে না। এই অবস্থায় নেটওয়ার্ক রিসেট করলে ফোন আবার নতুন করে অপারেটরের সাথে কানেক্ট হওয়ার সুযোগ পায় এবং অনেক সময় এই ছোট্ট কাজটা বড় সমস্যার সমাধান করে দেয়।


আমি একবার এমন সমস্যায় পড়েছিলাম, যেখানে বারবার ফোন রিস্টার্ট দিয়েও কোন লাভ হচ্ছিল না। পরে সেটিংসে এ গিয়ে নেটওয়ার্ক রিসেট করলাম। আর তারপরই দেখলাম কল আসা যাওয়া একদম স্বাভাবিক হয়ে গেছে। এই পদ্ধতিতে আসলে ফোনের ওয়াইফাই, মোবাইল ডাটা, ব্লুটুথ সব ধরনের নেটওয়ার্ক সেটিং ডিফল্ট অবস্থায় ফিরে যায়। ফলে আগের কোন ভুল ত্রুটি সেটিংসে থাকলে সেটা মুছে যায়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে রিসেট করার পর আবার ওয়াইফাই পাসওয়ার্ড সহ কিছু সেটিংস নতুন করে দিতে হবে। তাই এটা করার আগে একটু প্রস্তুতি রাখা ভালো। সব মিলিয়ে যদি ফোনে নেটওয়ার্ক ঠিক দেখালেও কল সমস্যা থাকে, তাহলে একবার ম্যানুয়ালি নেটওয়ার্কে রিসেট করে দেখা যেতে পারে। অনেক সময় এই কাজটাই পুরো সমস্যাটাকে সহজ করে দেয় এবং ফোনকে আবার স্বাভাবিকভাবে ব্যবহারযোগ্য করে তোলে।

অপারেটরের সাময়িক সমস্যা

কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে সবকিছু ঠিকঠাক দেখালেও ফোন ব্যবহার করতে গিয়ে অদ্ভুত সমস্যার মুখে পড়তে হয়। যেমন ধরো ফোনের ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে, ডাটা চালু করলে ইন্টারনেটে মোটামুটি চলে, কিন্তু কেউ কল দিলে সেটা ঢুকছে না বা তুমি কল করতে গেলেও ঠিকমতো হচ্ছে না। এই সময় বেশিরভাগ মানুষই ধরে নেই ফোনে সমস্যা হয়েছে বা সিম নষ্ট হয়ে গেছে। কিন্তু বাস্তবে অনেক সময় সমস্যাটা আমাদের হাতে থাকা ডিভাইসে নয় বড় অপারেটরের নেটওয়ার্ক সিস্টেমেও থাকে। আমরা বাইরে থেকে শুধু সিগন্যালের দাগ দেখি, কিন্তু এই সিগন্যালের পেছনের যে বড় একটা নেটওয়ার্ক অবকাঠামো কাজ করে। টাওয়ার, সার্ভার, ব্যাকএন্ড সিস্টেম যেখানে সামান্য কোন ত্রুটি হলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। অপারেটররা নিয়মিত তাদের নেটওয়ার্ক আপডেট বা মেইনটেন্যান্স করে। আর সেই সময় কিছুক্ষণের জন্য কল সার্ভিস ঠিকমতো কাজ না করা খুবই স্বাভাবিক ব্যাপার। 

আরেকটা বিষয় আমি নিজে খেয়াল করেছি, এই সময় সমস্যা অনেক নির্দিষ্ট সময় বা পরিস্থিতির উপর নির্ভর করে। যেমন সন্ধ্যার ব্যস্ত সময়, বড় কোনো অনুষ্ঠান বা ঈদের মতো দিনে যখন একসঙ্গে অনেক মানুষ ফোন ব্যবহার করে, তখন নেটওয়ার্ক টাওয়ারের চাপ পড়ে যায়। তখন আমরা যতই ফোন ঘাঁটাঘাটি করি, আসলে তাতে খুব একটা লাভ হয় না। এই অবস্থায় সবচেয়ে ভালো উপায় হলো একটু ধৈর্য ধরা এবং আশেপাশের অন্যদের ফোনেও একই সমস্যা হচ্ছে কি না সেটা দেখে নাও। যদি সবার একই অবস্থা হয়, তাহলে বুঝতে হবে এটা অপারেটরের সাময়িক সমস্যা। যা কিছু সময় পর নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তাই এমন পরিস্থিতিতে অযথা দুশ্চিন্তা না করে একটু অপেক্ষা করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা দীর্ঘস্থায়ী হয় না এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

ফোন রিস্টার্ট করার গুরুত্ব

অনেক সময় আমরা খুব ছোট একটা বিষয়কে গুরুত্ব দেই না। কিন্তু সেটাই বড় সমস্যার সমাধান হয়ে দাঁড়ায় ফোন রিস্টার্ট করা ঠিক তেমনি একটা ব্যাপার। ফোনে যদি হঠাৎ করে কল ঢোকা বন্ধ হয়ে যায়, নেটওয়ার্ক ঠিক দেখালেও কল না আসে বা কল দিতে সমস্যা হয় তখন আমরা সাধারণত সেটিং-এ ঘাঁটাঘাটি করি বা সিম খুলে বসায়। কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি এসব করার আগে যদি একবার ফোনটা রিস্টার্ট দেওয়া যায়, তাহলে অনেক সময় সমস্যাটা নিজে থেকেই ঠিক হয়েছে। কারণ ফোন অনেকক্ষণ ধরে চালু থাকলে ভিতরে কিছু অপ্রয়োজনীয় প্রসেস জমে যায় বা ছোটখাটো সফটওয়্যার গ্লিচ তৈরি হয়। সেগুলো নেটওয়ার্ক বা কল সার্ভিসকে প্রভাবিত করে। রিস্টার্ট করলে ফোন একদম নতুন করে চালু হয়। সব প্রসেস আবার ঠিকভাবে শুরু হয় এবং নেটওয়ার্কের সাথে নতুন করে কানেক্ট হয়। 

আমি অনেকবার এমন পরিস্থিতির মধ্যে পড়েছি, যেখানে মনে হচ্ছিল বড় কোন সমস্যা হয়েছে। শুধু একবার ফোন রিস্টার্ট দেওয়ার পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। বিশেষ করে যখন ফোনে নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে কিন্তু কল ঢুকছে না তখন এটা একটা খুব কার্যকর উপায় অনেকেই এই সহজ কাজটা এড়িয়ে যান। কারণ এটি ফোনের ভেতরে অস্থায়ী ত্রুটিগুলো দূর করে দেয়। তাই যদি কখনো ফোনে কল সমস্যা বা নেটওয়ার্কের অস্বাভাবিক আচরণ দেখা যায়, তাহলে অন্য কিছু করার আগে একবার ফোন রিস্টার্ট করে দেখা উচিত। এতে সময় ও কম লাগে আবার অনেক ক্ষেত্রে বড় সমস্যা ছোট এক ক্লিকে ঠিক হয়ে যায়। যেটা আমি নিজেই বহুবার অনুভব করেছি।

মোবাইল সফটওয়্যার আপডেটের প্রভাব

অনেক সময় আমরা ফোন ব্যবহার করতে করতে একটা জিনিস একদমই গুরুত্ব দেই না। সেটা হলো সফটওয়্যার আপডেট কিন্তু বাস্তবে এই বিষয়টা অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে যখন ফোনে নেটওয়ার্ক ঠিক দেখালেও কল ঢুকছে না বা কল করতে সমস্যা হচ্ছে। আমি নিজেও আগে ভাবতাম আপডেট না দিলেও তো ফোন ঠিকই চলছে। তাহলে নতুন করে আপডেট দেওয়ার দরকার কি? কিন্তু পরে বুঝেছি ফোনের সফটওয়্যার গুলো পুরনো হয়ে গেলে ভেতরের অনেক ছোটখাটো বাগ বা ত্রুটি থেকে যায়। যেগুলো সরাসরি নেটওয়ার্ক বা কল সার্ভিসকে প্রভাবিত করতে পারে। অনেক সময় ফোন অপারেটরের নতুন নেটওয়ার্ক সিস্টেমের সাথে ঠিকভাবে খাপ খাওয়াতে পারে না। কারণ সফটওয়্যার আপডেট করা হয়নি। এর ফলে বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে  সার্ভিসের সমস্যা হয়। 

আমি একবার এমন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, যেখানে ফোনে নেটওয়ার্ক ফুল ছিল, কিন্তু বারবার কল ড্রপ হচ্ছিল বা কল ঢুকছিল না। পরে দেখি অনেকদিন ধরে ফোনে কোন আপডেট দেওয়া হয়নি। আপডেট দেওয়ার পরে সমস্যাটা অনেকটা ঠিক হয়ে গেল। আসলে আপডেটের মাধ্যমে ফোনের পারফরম্যান্স উন্নত করা যায়। নতুন ফিচার যোগ করা হয় এবং পুরনো বাকগুলো ঠিক করা হয়। তাই নিয়মিত আপডেট দিলে ফোন শুধু দ্রুত কাজ করে না বরং নেটওয়ার্ক কলেজের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থিতিশীল থাকে। তবে আপডেট দেওয়ার পর ইন্টারনেট ঠিক থাকা এবং চার্জ পর্যাপ্ত থাকা জরুরি। সব মিলিয়ে যদি ফোনে অদ্ভুত কোন সমস্যা দেখা দেয়, যেমন কল না আসা বা নেটওয়ার্ক ঠিক থেকেও সমস্যা হওয়া। তাহলে একবার সফটওয়্যার আপডেট চেক করে নেওয়া উচিত। অনেক সময় এই ছোট্ট বিষয়টা বড় সমস্যা সহজ সমাধান হয়ে দাঁড়ায়।

কখন সার্ভিস সেন্টারে যাওয়া উচিত

অনেক সময় আমরা ফোনে কোন সমস্যা হলে প্রথমে নিজের মতো করে সমাধান করার চেষ্টা করি। সিম খুলে বসায়, নেটওয়ার্ক সেটিং চেক করি, এমনকি সফটওয়্যার আপডেট দেখি। বেশিরভাগ ক্ষেত্রে এসব কাজের সমস্যা ঠিক হয়ে যায়। কিন্তু কিছু পরিস্থিতি থাকে, যেখানে যতই চেষ্টা করা হোক সমস্যা থেকেই যায়। যেমন ধরো ফোনে ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে কিন্তু একদমই কল ঢুকছে না বা বারবার কল ড্রপ হচ্ছে এবং এসব সমস্যা বারবার ঘুরছে। তখন বুঝতে হবে বিষয়টা শুধু সেটিং বা ছোটখাটো গ্লিচের মধ্যে সীমাবদ্ধ নেই বড় ফোনের ভেতরে কোন হার্ডওয়ারজনিত সমস্যা থাকতে পারে। আমি নিজেও এমন একবার সমস্যায় ছিলাম। যেখানে সবকিছু চেক করার পরেও কোন সমাধান পাচ্ছিলাম না। পরে সার্ভিস সেন্টারে গিয়ে গেলে তারা বলেন নেটওয়ার্ক IC তে সমস্যা ছিল।


আরেকটা বিষয় হলো অনেক সময় আরও দেরি করে ফেলে ভাবি হয়তো নিজে নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু সমস্যা সময়ের সাথে আরো বড় হয়ে যায়। যেমন ফোন পড়ে গেলে বা পানিতে ভিজে গেলে, তখন ভেতরের এন্টেনা বা অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। যার প্রভাব সরাসরি নেটওয়ার্ক ও কলের ওপর চাপ পড়ে। এই ধরনের সমস্যা ঘরে বসে ঠিক করা সম্ভব নয়। তাই যদি দেখা যায় বারবার একই সমস্যা হচ্ছে এবং সাধারণ উপায় কোন সমাধান পাওয়া যাচ্ছে না। তাহলে দেরি না করে কাছের কোন বিশ্বস্ত সার্ভিস সেন্টারে যাওয়া উচিত। এটা সার্ভিস সেন্টারে গেলে ঠিকভাবে সমস্যা নির্ণয় করা যায় এবং দীর্ঘ মেয়াদে ফোন ভালো থাকে। সব মিলিয়ে নিজের চেষ্টা করার পরেও যদি সমাধান না আসে। তখনই সার্ভিস সেন্টারে সাহায্য নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত।

শেষ কথাঃ ফোনে ফুল নেটওয়ার্ক দেখায় কিন্তু কল ঢুকে না কেন

এই আর্টিকেলে ফোনে ফুল নেটওয়ার্ক দেখায় কিন্তু কল ঢুকে না কেন, SIM কার্ডের সমস্যার কারণে কল না আসা, VoLTE এবং কল সেটিং এর ভূমিকা, Airplane Mode বা নেটওয়ার্ক গ্লিচ, নেটওয়ার্ক ম্যানুয়ালি রিসেট করা, অপারেটরের সাময়িক সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ফোন রিস্টার্ট করার গুরুত্ব, মোবাইল সফটওয়্যার আপডেটের প্রভাব, কখন সার্ভিস সেন্টারে যাওয়া উচিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুতরাং বলা যায় যে, আপনি যদি সম্পূর্ণ ব্লকটি মনোযোগ সহকারে পড়েন। তাহলে আপনি ফোনে ফুল নেটওয়ার্ক দেখায় কিন্তু কল ঢুকে না কেন, সেগুলো বিস্তারিত বুঝতে পারবেন।

ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন।  আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আপনার  মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ভালো কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Mst Rumi
Mst Rumi
রুমি টিপস আইটি একটি টেক ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক ব্লগ। এখানে ব্লগিং, SEO, অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং ও টেকনোলজি সম্পর্কিত সহজ টিপস ও গাইড শেয়ার করা হয়। নতুনদের জন্য সহজ ভাষায় তথ্য উপস্থাপন করাই আমাদের উদ্দেশ্য।