মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়
মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়। এই পোস্টে কনটেন্ট লেখার জন্য প্রয়োজনীয় অ্যাপ, ফ্রিল্যান্সিং করে আয় শুরু করার উপায্, ব্লগিং করে আয় করার উপায়, সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট থেকে আয় করার উপায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানুন এই গাইডে।
এই আর্টিকেলে মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিষয়টি সহজ ও পরিষ্কারভাবে
ব্যাখ্যা করা হয়েছে, যেন আপনারা এর সঠিক ব্যবহার বুঝতে পারেন। তাই বিস্তারিত
জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্রঃ মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়
- মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়
- মোবাইল দিয়ে কনটেন্ট লেখার জন্য প্রয়োজনীয় অ্যাপ
- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় শুরু করার উপায়
- মোবাইল দিয়ে ব্লগিং করে আয় করার উপায়
- সোশ্যাল মিডিয়ার কনটেন্ট থেকে আয় করার উপায়
- ক্লায়েন্ট পাওয়ার সহজ কৌশল
- SEO শেখা কেন জরুরী
- ভালো কনটেন্ট আইডিয়া খোজার উপায়
- মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে সফল হওয়ার বাস্তব টিপস
- শেষ কথাঃ মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়
মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়
মোবাইল দিয়েই এখন সহজে কন্টেন্ট রাইটিং শুরু করা যায় এবং এখান থেকে
নিয়মিত ইনকাম করা ও সম্ভব। আগে কনটেন্ট লেখার জন্য কম্পিউটার ছাড়া কাজ করার
কঠিন মনে হতো, কিন্তু এখন স্মার্টফোনের মাধ্যমে ব্লগ, ফ্রিল্যান্সিং কিংবা
সোশ্যাল মিডিয়ার জন্য লেখা তৈরি করা যায়। প্রথমে প্রয়োজন একটি ভালো লেখার
অভ্যাস। তারপর মোবাইলে কিছু প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করলে কাজ অনেক সহজ
হয়ে যায়। উদাহরণ হিসেবে google dox, notepad বা grammarly টাইপ এর
ব্যবহার করে লেখা অনুশীলন করা যায় এবং ভুলগুলো ঠিক করা যায়। মোবাইলের
মাধ্যমে লেখার সবচেয়ে বড় সুবিধা হলো যে কোন জায়গা থেকে কাজ করা যায়।
সময়ের কোন বাধা নেই। তাই যারা নতুন করে কন্টেন্ট রাইটিং শিখতে চাই, তাদের
জন্য মোবাইল একটা দারুন সুযোগ। মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং শুরু করতে হলে
প্রথমে একটি নির্দিষ্ট নিস নির্বাচন করতে হয়। যেমন স্বাস্থ্য প্রযুক্তি, ব্লগিং টিপস বা লাইফস্টাইল। এরপর নিয়মিত সেই
বিষয়ে লেখা অনুশীলন করতে হবে। শুরুতে আয় কম হলেও ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে
কাজ পাওয়া সহজ হয়ে যায়।
ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এর মত মার্কেটপ্লেসের মোবাইল দিয়েই
অ্যাকাউন্ট খুলে কাজ করা সম্ভব। যেখানে ছোট ছোট প্রজেক্ট নিয়ে শুরু করা যায়
এবং ভালো রিভিউ পেলে বড় কাজও পাওয়া যায়। এছাড়া নিজের ব্লগ খুলে সেখানেও
লেখা প্রকাশ করে গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়। মোবাইল দিয়ে
কনটেন্ট লেখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। যেমন লেখার
গঠন ঠিক রাখা, সহজ ভাষা ব্যবহার করা এবং এসিও ফ্রেন্ডলি লেখা তৈরি করা। কারণ
ভালো কনটেন্ট মানে বেশি ভিউ এবং বেশি ইনকাম। এছাড়া নিয়মিত নতুন নতুন আইডিয়া
খুঁজে বের করা, ট্রেন্ডিং টপিক নিয়ে লেখা এবং অন্যদের কাছ থেকে শেখা ও খুব
গুরুত্ব মোবাইল দিয়েই এখন পুরো কন্টেন্ট রাইটিং ক্যারিয়ার শুরু করা সম্ভব।
শুধু প্রয়োজন ধৈর্য, নিয়মিত প্র্যাকটিস এবং নতুন নির্দেশনা।
মোবাইল দিয়ে কনটেন্ট লেখার জন্য প্রয়োজনীয় অ্যাপ
মোবাইল দিয়ে কনটেন্ট লেখা শুরু করতে গেলে, প্রথমে একটা জিনিস বুঝতে হয়। শুধু
ভালো আইডিয়া থাকলেই হবে না, সেই আইডিয়াকে সুন্দর ভাবে লিখে সাজিয়ে তোলার
জন্য কিছু দরকারী অ্যাপ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও শুরুতে
শুধু মোবাইলের ডিফল্ট নোটপ্যাড লিখতাম। কিন্তু পরে বুঝেছি, এতে অনেক সীমাবদ্ধতা
থাকে। যেমন লেখা ঠিকভাবে ফরমেট করা যায় না, কোথাও ভুল হলে সহজে বোঝা যায় না,
আবার অনেক সময় লেখা সেভ না থাকলে হারিয়ে যেতে পারে। তখন ধীরে ধীরে Google Dox
ব্যবহার করা শুরু করলাম। আর সত্যি বলতে এটা আমার লেখার অভ্যাসটাই বদলে দিয়েছে।
এখানে লেখা অটো সেভ হয়, যেকোনো সময় যেকোনো জায়গা থেকে লেখা এডিট করা যায়।
আর সবচেয়ে বড় সুবিধা হলো লেখাগুলো Grammarly এর মত এর ব্যবহার করলে লেখার
বানান বা ছোটখাটো ভুলগুলো খুব সহজেই ঠিক করা যায়। যেটা নতুনদের জন্য অনেক কাজে
লাগে।
আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, সঠিক অ্যাপ ব্যবহার করলে লেখার গতি যেমন বাড়ে,
তেমনি কাজটাও অনেক বেশি প্রফেশনাল মনে হয়। যেমন microsoft word app বা Notion
ব্যবহার করলে লেখা আরো সুন্দরভাবে সাজানো যায়. হেডিং লিস্ট, সবকিছু ঠিকভাবে
মেইনটেইন করা যায়। অনেক সময় ক্লায়েন্টরা চাই লেখা সুন্দরভাবে ফরমেট করা
থাকে। তখন এই অ্যাপগুলো খুব কাজে দেয়। এছাড়া আপনি যদি এসিও ফ্রেন্ডলি কনটেন্ট
লিখতে চান, তাহলে কিওয়ার্ড ব্যবহার করে আইডিয়া নেওয়া যায়। শুরুতে হয়তো
সবকিছু একটু কঠিন মনে হবে। কিন্তু ধীরে ধীরে যখন অভ্যাস হয়ে যাবে, তখন বুঝতে
পারবেন, এই ছোট ছোট অ্যাপ গুলোই আপনার কাজকে অনেক সহজ করে দিয়েছে। তাই মোবাইল
দিয়ে কন্টেন্ট রাইটিং করতে চাইলে শুধু লেখার দিকে না দেখে, কোন অ্যাপ ব্যবহার
করছেন সেটার দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। কারণ এখান থেকেই আপনার কাজের মান
অনেকটা নির্ভর করে।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় শুরু করার উপায়
অনেকে মনে করে, ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ লাগবে।
কিন্তু বাস্তবতা হলো শুধু একটা ভালো স্মার্টফোন থাকলেও এখন অনেক ধরনের
ফ্রিল্যান্সিং কাজ করা সম্ভব। আমি নিজেও শুরুতে এই ভুল ধারণার মধ্যে ছিলাম।
ভাবতাম, মোবাইল দিয়ে ঠিক মতো কাজ করা যাবে না, কিন্তু পরে বুঝলাম আসলে ইচ্ছা
আর ধৈর্য থাকলে মোবাইল দিয়েও ধীরে ধীরে কাজ শেখা এবং ইনকাম শুরু করা যায়।
প্রথমে দরকার একটা নির্দিষ্ট কাজ বেছে নেওয়া। যেমন কন্টেন্ট রাইটিং, সোশ্যাল
মিডিয়া ম্যানেজমেন্ট বা সহজ গ্রাফিক্স ডিজাইন। এগুলোর অনেক কাজই মোবাইল দিয়ে
করা যায়। তারপর ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার এর মতো প্লাটফর্মে একটা
অ্যাকাউন্ট খুলে নিজের প্রোফাইল তৈরি করতে হয়। শুরুতে কাজ পাওয়া একটু
কঠিন লাগে, কিন্তু যদি ধৈর্য ধরে ছোট ছোট কাজের জন্য চেষ্টা করা হয়। তাহলে
একসময় না একসময় সুযোগ আসে। আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি,
ফ্রিল্যান্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা।
অনেকেই দুই একদিন চেষ্টা করে কাজ না পেয়ে ছেড়ে দেয়। কিন্তু আসলে এখানে সময়
দিতে হয়। প্রতিদিন একটু করে চেষ্টা করলে নতুন নতুন জব পোস্টে আবেদন করলে আর
নিজের স্কিল একটু একটু করে উন্নত করলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
মোবাইল দিয়ে কাজ করার একটা সুবিধা হলো আপনি যে কোন জায়গা থেকে কাজ করতে
পারবেন। বাড়িতে বসে, বাইরে কোথাও বসে, এমনকি অবসর সময়ও। তবে একটা জিনিস
মাথায় রাখতে হবে, কাজ যাই করেন না কেন, সেটাকে সিরিয়াস ভাবে নিতে হবে।
ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথা বলা, সময় মত কাজ জমা দেওয়া, এই ছোট ছোট
বিষয়গুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। ধীরে ধীরে যখন আপনার কিছু ভালো
রিভিউ জমবে, তখন ভালো কাজ পাওয়া অনেক সহজ হয়ে যাবে এবং ইনকামও বাড়তে থাকবে।
তাই মোবাইল দিয়ে শুরু করা একদম অসম্ভব কিছু না বরং সঠিকভাবে শুরু করলে এটা
আপনার জন্য একটি ভালো ইনকামের পথ হয়ে উঠতে পারে।
মোবাইল দিয়ে ব্লগিং করে আয় করার উপায়
অনেকের প্রশ্ন করেন, মোবাইল দিয়ে কি আসলেই ব্লগিং করে আয় করা যায়। সত্যি
বলতে এই প্রশ্নটা আমিও একসময় নিজেকে করতাম। কারণ চারিদিকে সবাই বলে ব্লগিং
মানে ল্যাপটপ, বড় সেটআপ। এসব ছাড়া কিছুই সম্ভব না। কিন্তু বাস্তবে যখন আমি
নিজে মোবাইল দিয়ে যখন কাজ শুরু করলাম, তখন বুঝলাম আসলে বিষয়টা এত কঠিন না।
শুরুতে শুধু একটা ফ্রি প্লাটফর্মে একাউন্ট খুলে নিয়মিত লেখা শুরু করায়
সবচেয়ে বড় কাজ। প্রথম দিকে ভিউ কম আসবে, ইনকামও হবে না। কিন্তু এখানে আসল
গেমটা শুরু হয়। গুগল এডসেন্স যখন তোমার ব্লগের নিয়মিত ভিজিটর আসতে শুরু করবে,
আর সেই বিজ্ঞাপন থেকে ইনকাম হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো
কন্টেন্ট অবশ্যই নিজের ভাষায় পরিষ্কারভাবে এবং মানুষের কাজে লাগে এমন হতে হবে।
শুধু কপি পেস্ট করলেই কিছু হবে না। আমি নিজে যেটা ফলো করি, সেটা হলো প্রতিদিন
অল্প অল্প করে লেখা, নতুন টপিক খোঁজা আর পুরনো পোস্টগুলো আপডেট করা। ধীরে ধীরে
যখন ২০ থেকে ৩০টা পোস্ট হয়ে গেলে তখন রেজাল্ট আসার শুরু করে। মোবাইল দিয়ে
ব্লগিং করে আয় করা সম্ভব। এটা শর্টকাট কিছু না, এটা ধীরে ধীরে তৈরি হয়।
মোবাইল দিয়ে ব্লগিং করা সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যে কোন জায়গা থেকে কাজ
করতে পারবেন। আলাদা করে বসে থাকার দরকার নেই, অবসর সময় পেলেও লিখতে পারেবেন,
আমি অনেক সময় রাতে ঘুমানোর আগে বা সকালে উঠে একটু সময় বের করে লিখতাম। এতে
চাপও কম লাগে। আবার কাজটাও এগিয়ে যায়। ব্লগার বা ওয়ার্ডপ্রেস দুটোই মোবাইল
দিয়ে সহজে ব্যবহার করা যায়। পোস্ট লেখা, ছবি যোগ করা, এমনকি এসিও সেটিংস করা
সম্ভব। তবে শুরুতে একটু ধীরে ধীরে করতে হয়। কারণ মোবাইল টাইপ করতে সময় লাগে।
কিন্তু কয়েকদিন পর এটা অভ্যাস হয়ে যায়। তখন আর সমস্যা মনে হয় না। মোবাইল
দিয়ে ব্লগিং করে আয় করা একদমই সম্ভব। কিন্তু এটা কোন শটকাট পথ নয়, এখানে
সময় দিতে হয়, ধৈর্য রাখতে হয়, আর নিয়মিত কাজ করতে হয়। অনেকেই মাঝপথে ছেড়ে
দেয় কারণ তারা দ্রুত রেজাল্ট চাই। কিন্তু যারা লেগে থাকে, তারা শেষ পর্যন্ত
সফল হয়। তাহলে আজ থেকে শুরু করুন মোবাইল দিয়ে ব্লগিং করা। ছোট করে শুরু করুন,
কিন্তু থেমে যাবেন না। সময়ের সাথে সাথে আপনার কাজের ফল আপনি নিজেই দেখতে
পারবেন।
সোশ্যাল মিডিয়ার কনটেন্ট থেকে আয় করার উপায়
আজকাল সোশ্যাল মিডিয়া শুধু সময় কাটানো জায়গা না বরং একটা শক্তিশালী ইনকাম এর
মাধ্যম হয়ে উঠেছে। আমি যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট দেওয়া শুরু করি।
তখন শুধু নিজের মনের কথা বা কিছু তথ্য শেয়ার করতাম। কোন ইনকামের চিন্তা ছিল
না। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম, যদি আপনি নিয়মিত ভালো কনটেন্ট দিতে পারেন,
তাহলে মানুষ আপনাকে ফলো করতে শুরু করবে। আর ফলোয়ার বাড়বে, সেখান থেকে আয়
করার অনেক দরজা খুলে যায়। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই
প্ল্যাটফর্মগুলো এখন অনেকেই কনটেন্ট তৈরি করে ইনকাম করেছে। শুরুতে হয়তো মনে
হবে, এটা কঠিন কিন্তু আসলে ধৈর্য আর নিয়মিত কাজ করলে ধীরে ধীরে ফল পাওয়া
যায়। আমি একটা জিনিস খুব খেয়াল করেছি, সোশ্যাল মিডিয়ায় সফল হতে হলে, আপনাকে
সবসময় ট্রেন্ড বুঝতে হবে।
মানুষ এখন কি দেখতে চাচ্ছে, কি নিয়ে বেশি আগ্রহী, এই জিনিসগুলো বুঝে কনটেন্ট
বানাতে হবে। আপনি যদি শুধু এলোমেলো পোস্ট করেন, তাহলে বেশি রিচ পাবেন না।
কিন্তু যদি আপনি এমন কন্টেন্ট তৈরি করেন, যা মানুষকে উপকার দেয়। তাহলে সেটা
দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে থেকে আয় শুরু করার বিভিন্ন উপায় আছে। স্পনসরসিপ,
অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের প্রোডাক্ট বিক্রি করা বা ভিডিও মনিটাইজেশন। তবে
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত থাকা। একদিন কাজ করে আবার
কয়েকদিন গ্যাপ দিলে হবে না। প্রতিদিন বা নির্দিষ্ট সময় অনুযায়ী কন্টেন্ট
দিলে আপনার অডিয়েন্স ধীরে ধীরে বাড়বে। তাই সোশ্যাল মিডিয়ায় আয় করতে চাইলে,
শুধু পোস্ট দেওয়াই না বরং একটা প্ল্যান নিয়ে কাজ করা জরুরী। আর ধৈর্য ধরে
লেগে থাকা সবচেয়ে বড় চাবিকাঠি।
ক্লায়েন্ট পাওয়ার সহজ কৌশল
ফ্রিল্যান্সিং শুরু করার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো নতুন
ক্লায়েন্ট খুঁজে পাওয়া। আমি নিজেও শুরুতে এই সমস্যায় পড়েছিলাম। প্রোফাইল
খুলে রেখেছিলাম, কিন্তু কাজ পাচ্ছিলাম না। তখন বুঝতে পারলাম শুধু প্রোফাইল খুলে
বানালেই হবে না। ক্লায়েন্টকে আকর্ষণ করার মতো কিছু কাজ করতে হবে। প্রথমে যেটা
খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার প্রোফাইল বা পোর্টফোলিও ঠিকভাবে সাজানো আছে কি
না লক্ষ্য করা। আপনি কি ধরনের কাজ পারেন সেটা পরিষ্কার ভাবে দেখাতে হবে। আমি
যখন নিজের কিছু ছোট কাজের নমুনা বানিয়ে প্রোফাইলে যোগ করলাম, তখন থেকেই কিছুটা
রেসপন্স পেতে শুরু করলাম। এছাড়া নিয়মিত কাজের জন্য আবেদন করা ও খুব জরুরী
প্রতিদিন কিছু সময় বিড করলে ধীরে ধীরে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে।
আরেকটা বিষয় হলো আমি নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি সেটা হলো ক্লায়েন্টের সাথে
যোগাযোগের স্টাইল। আপনি যদি সুন্দরভাবে, ভদ্রভাবে এবং পরিষ্কারভাবে কথা বলতে
পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে সিরিয়াস ভাবে নিবে। শুধু সব পারি লিখে
দিলে অনেক সময় কাজ পাওয়া যায় না বরং ছোট করে বুঝিয়ে বলতে হয়। আপনি কিভাবে
তাদের সমস্যার সমাধান দিতে পারবেন। এছাড়া ক্লায়েন্টের চাহিদা ভালোভাবে বুঝে
কাজ করা খুব গুরুত্বপূর্ণ। কারণ ভালো কাজ করলে ক্লায়েন্ট আবার আপনাকে হায়ার
করবে এবং অন্যদের কেউ রেফার করবে। শুরুতে হয়তো একটু সময় লাগবে কিন্তু ধীরে
ধীরে যখন কিছু ভালো রিভিউ জমবে। তখন নতুন ক্লায়েন্টের কাজ অনেক সহজ হয়ে যাবে।
তাই ধৈর্য ধরে কাজ করতে থাকলে, নিয়মিত চেষ্টা করলে নতুন ক্লাইন্ট পাওয়া আসলেই
কঠিন কিছু না বরং একটা অভ্যাস হয়ে যায়।
SEO শেখা কেন জরুরী
আমি যখন প্রথম কনটেন্ট লেখা শুরু করি, তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল। ভালো
করে লিখতে পারলেই মানুষ পড়বে আর কাজের সুযোগ আসবে। কিন্তু বাস্তবতা তখন বুঝতে
পারিনি, আমি যতই ভালো লেখা লিখি না কেন, সেটা ঠিক মতো মানুষের কাছে পৌঁছাতো না।
পরে যখন ধীরে ধীরে এই ফিল্ডটা শুরু করলাম তখন একটা একটা জিনিস পরিষ্কার হয়ে
গেল, শুধু লেখা ভালো হলেই হবে না। সেই লেখাটা যেন সার্চ ইঞ্জিনে সহজে খুঁজে
পাওয়া যায়। এই জায়গাতেই এসইও সবচেয়ে বড় ভূমিকা রাখে। এসিও না জানলে আপনার
লেখা হয়তো ভালো হবে, কিন্তু সেটার ভিউ, রিচ বা ভিজিটর খুব কম থাকবে। আমি নিজেও
শুরুতে এই ভুলটা করেছিলাম। অকারণে শুধু লিখতাম, কোথাও কিওয়ার্ড ব্যবহার করতাম
না, হেডিং ঠিকমতো দিতাম না, ফলে গুগল আমার কন্টেন্টকে সেভাবে গুরুত্ব দিতো না।
শুরু করার পর ধীরে ধীরে বুঝতে পারলাম, এটা আসলে একটা সিস্টেম বা কৌশল। যেটা
ঠিকভাবে ফলো করলে কন্টেন্টের মান না বদলে আরো বাড়ানো যায়। যেমন একটা সঠিক
কিওয়ার্ড ব্যবহার করা, হেডিংগুলোকে সাজানো, ছোট ছোট প্যারাগ্রাফ রাখা, আর
মানুষ যেভাবে সার্চ করে সেই অনুযায়ী লেখা। এই জিনিসগুলো আসলে এর মূল
অংশ।
আমি যখন এই জিনিসগুলো নিজের লেখায় প্রয়োগ করতে শুরু করলাম, তখন দেখলাম আগের
তুলনায় অনেক বেশি মানুষ আমার লেখা পড়ছে। শুধু তাই না ব্লগ বা ওয়েবসাইটে
ট্রাফিক ও বাড়তে লাগলো। আর সেই সাথে ইনকামেরও সুযোগ তৈরি হলো। যেটা একবার
ভালোভাবে শিখে নিলে আপনি যেকোনো ধরনের কনটেন্ট ব্যবহার করতে পারবেন। ব্লগিং,
ফ্রিল্যান্সিং এমন কিছু মিডিয়াতেও। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এসইও শুধু
টেকনিক না, এটা এক ধরনের চিন্তার ধরন। আপনাকে ভাবতে হবে মানুষ কি লিখে সার্চ
করে, কি জানতে চায় এবং কিভাবে আপনি তাদের সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমি
নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, যখন আপনি মানুষের প্রয়োজন বুঝে কনটেন্ট
তৈরি করেন, তখন গুগল নিজেই আপনার কন্টেন্টকে সামনে নিয়ে আসে। আর এটা সম্ভব হয়
সঠিক এসিও করার মাধ্যমে। আজকাল অনলাইনে প্রতিযোগিতা অনেক বেশি, তাই শুধু লিখে
গেলে হবে না। আপনাকে স্মার্ট হতে হবে। এসিও শেখা মানে আপনি আপনার কন্টেন্টকে
সঠিক মানুষের কাছে পৌঁছানোর রাস্তা শিখছেন। তাই যারা কন্টেন্ট রাইটিং বা ব্লগিং
করে আয় করতে চান, তাদের জন্য এসিও শেখা কোন অপশন না বরং এটা একদম জরুরি কঠিন
হয়ে যায়।
ভালো কনটেন্ট আইডিয়া খোজার উপায়
আমি যখন কনটেন্ট লেখা শুরু করি, তখন সবচেয়ে বড় সমস্যার নাম ছিল একটাই কি
লিখবো। অনেক সময় বসে থাকতাম, কিন্তু মাথায় কিছুই আসতো না, আবার এমনও হতো
অনেকগুলো টপিক মাথায় আসছে, কিন্তু কোনটা নিয়ে লিখলে মানুষ বেশি পড়বে বা
কোনটা কাজে লাগবে, এটা বুঝতে পারতাম না। প্রথমদিকে আমি একটু এলোমেলোভাবে
লিখতাম। যেটা মনে আসতো, সেটাই রেখে দিতাম। কিন্তু পরে বুঝলাম এভাবে করলে ভিউ বা
রিডার খুব একটা আসে না। তখন থেকে আমি একটু বুঝে শুনে আইডিয়া খোঁজা শুরু করলাম।
গুগলে সার্চ, ইউটিউব, ফেসবুক এই জায়গাগুলোতে গিয়ে আমি খুঁজে দেখতাম। মানুষ
আসলে কি জানতে চাচ্ছে। ধীরে ধীরে বুঝতে পারলাম। আইডিয়া আসলে তৈরি হয় না বরং
একটু খুঁজে বের করতে হয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে একটা বিষয় খুব ভালোভাবে
বুঝেছি, আমাদের দৈনিক দিন জীবনের মধ্যেই অসংখ্য কনটেন্ট আইডিয়া লুকানো আছে।
আমরা যে সব সমস্যার মুখোমুখি হই, সেসব প্রশ্ন আমাদের মাথায় আসে। সেগুলোই হতে
পারে অসাধারণ কনটেন্ট টপিক। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে মাথা ভার লাগে, তখন
আপনি যদি সেই সমস্যা নিয়ে লেখেন সকালে উঠে মাথা ভার হলে কি করা উচিত। তাহলে
সেটা অনেক মানুষের জন্য দরকারই হয়ে উঠতে পারে। আমি নিজেও এমন অনেক টপিক
লিখেছি, যেগুলো আসলে নিজের জীবন থেকেই পাওয়া। এতে কন্টেন্টের একটা বাস্তবতা
থাকে। আর মানুষ সেটা পড়তে বেশি আগ্রহী হয়, শুধু তাই না মানুষ যখন দেখে লেখাটা
বাস্তব অভিজ্ঞতা থেকে এসেছে। তখন তারা সেটাকে বেশি বিশ্বাস করে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টেন্ড ফলো করা। আজকাল সোশ্যাল মিডিয়ায় বা
সার্চ ইঞ্জিনে কি বিষয়গুলো ট্রেন্ড করছে সেটা খেয়াল রাখুন। কারণ মানুষ সবসময়
নতুন কিছু জানতে চাই। আপনি যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, তাহলে সব
সময় নতুন নতুন আইডিয়া পাবেন। আমি মাঝে মাঝে গুগলে গিয়ে কিছু প্রশ্ন লিখি।
যেমন কিভাবে, কেন, কি করলে এই ধরনের সার্চ করলে অনেক রিলেটেড টপিক চলে আসে।
যেখান থেকে আইডিয়া নেওয়া যায়। এছাড়া অন্য ব্লগ বা ওয়েবসাইট দেখলে বোঝা
যায়, মানুষ কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখতে
হবে, অন্যদের আইডিয়া কপি না করে নিজের মতো করে লেখা নিজের ভাষায় নিজের
স্টাইলে লিখলে সেটা ইউনিক হয় এবং দীর্ঘদিন কাজে লাগে। ভালো কনটেন্ট আইডিয়া
খুঁজতে হলে শুধু চিন্তা করলেই হবে না বরং চারপাশকে পর্যবেক্ষণ করতে হবে।
মানুষের সমস্যা বুঝতে হবে এবং সেগুলোকে নিজের ভাষায় উপস্থাপন করতে হবে। তাহলে
আপনি সবসময় নতুন এবং কার্যকর কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবেন।
মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে সফল হওয়ার বাস্তব টিপস
আমি যখন মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং শুরু করি, তখন সত্যি বলতে খুব বেশি কিছু
জানতাম না। শুধু একটা মোবাইল আর ইন্টারনেট ছিল। আর মাথায় ছিল একটা ইচ্ছা কিছু
করে দেখাতে হবে। শুরুতে খুবই সাধারণ ভাবে লিখতাম, কোন প্ল্যান ছিল না, জানতাম
না, এমনকি কিভাবে ভালো কনটেন্ট তৈরি করতে হয় সেটাও বুঝতাম না। প্রতিদিন না
হলেও চেষ্টা করতাম কিছু না কিছু লিখতে। প্রথম দিকে আমার লেখাগুলো কেউ পড়তো না,
তখন একটু হতাশ লাগতো। কিন্তু হাল ছাড়েনি। ধীরে ধীরে বুঝতে শুরু করলাম, এখানে
দ্রুত সফল হওয়ার কোন শর্টকাট নেই। যদি আপনি সফল হতে চান, তাহলে আপনাকে সময়
দিতে হবে। আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে। মোবাইল দিয়ে কাজ করলে হয়তো শুরুতে
কিছু সীমাবদ্ধতা মনে হবে। কিন্তু আসলে আপনি যদি ঠিকভাবে শিখে কাজ করেন তাহলে
এটা দিয়ে অনেকদূর যাওয়া সম্ভব।
আরো পড়ুনঃ শুষ্ক হাত হলে কোন লোশন রাতে দিলে ঠিক হয়
আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিস খুব পরিষ্কার সফল হওয়ার জন্য শুধু লেখা
জানলেই হয় না বরং কিভাবে লিখতে হয়? কি লিখতে হয়, আর কার জন্য লিখতে হয়, এই
তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি যখন বুঝতে পারলাম, মানুষ কি ধরনের কনটেন্ট
পছন্দ করে? তখন থেকে আমার লেখার স্টাইল পরিবর্তন করতে শুরু করি। সহজ ভাষায়
লিখতে শুরু করি, ছোট ছোট প্যারাগ্রাফ দিতে শুরু করি আর এমন টপিক বেছে নিই
যেগুলো মানুষের কাজে লাগে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য অনেকেই
২-৩ দিন চেষ্টা করে দেখে কাজ হচ্ছে না। তারপর ছেড়ে দেয়। কিন্তু আমি শিখেছি
এখানে ধৈর্য ধরে লেগে থাকায় আসল জিনিস। আপনি যদি প্রতিদিন একটু একটু করে কাজ
করেন, নতুন কিছু শিখেন, আর নিজের ভুলগুলো থেকে শিখতে থাকেন। তাহলে ধীরে ধীরে
আপনি নিজেই উন্নতি দেখতে পাবেন। মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে সফল হওয়া
একদম অসম্ভব না বরং এটা পুরোপুরি আপনার চেষ্টা, ধৈর্য আর শেখার ইচ্ছার
উপর নির্ভর করে।
শেষ কথাঃ মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়
এই আর্টিকেলে মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায় , মোবাইল
দিয়ে কনটেন্ট লেখার জন্য প্রয়োজনীয় অ্যাপ, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে
আয় শুরু করার উপায়, মোবাইল দিয়ে ব্লগিং করে আয় করার উপায়, সোশ্যাল
মিডিয়ায় কনটেন্ট থেকে আয় করার উপায়, ক্লায়েন্ট পাওয়ার সহজ কৌশল ইত্যাদি
নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এসিও শিখা কেন জরুরী, ভালো কনটেন্ট
আইডিয়া খোঁজার উপায়, মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে সফল হওয়ার বাস্তব
টিপস ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুতরাং বলা যায় যে, আপনি যদি
সম্পূর্ণ ব্লকটি মনোযোগ সহকারে পড়েন। তাহলে আপনি মোবাইল দিয়ে কন্টেন্ট
রাইটিং করে আয় করার উপায় , সেগুলো বিস্তারিত বুঝতে পারবেন।
ব্লগটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে
শেয়ার করুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।
আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি
আমাদের আরও ভালো কনটেন্ট লিখতে অনুপ্রাণিত করে।
.webp)
রুমি টিপস আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url